গফরগাঁওয়ে জামায়াতে ইসলামের সমাবেশ থাকছেন নুরুল ইসলাম সাদ্দাম সহ সাদিক কায়েম ও
আসছে আগামী ৮ ফেব্রুয়ারি ২০২৬, রবিবার ময়মনসিংহ-১০ গফরগাঁওয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল ‘নির্বাচনী সমাবেশ’ আয়োজিত হতে যাচ্ছে। ‘গণভোটে হ্যাঁ’ প্রচারণা অংশ হিসেবে এই সমাবেশের ডাক দেওয়া হয়েছে।
সমাবেশে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম সহ বিশেষ আকর্ষণ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু)-এর ভিপি সাদিক কায়েমপ্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ।
প্রধান বক্তা ইসমাইল হোসেন সোহেল এমপি পদপ্রার্থী, বাংলাদেশ জামায়াতে ইসলামী, গফরগাঁও।
বিশেষ অতিথি আব্দুল্লাহ আল মিনহাজ স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক, ডাকসু।
“চলো একসাথে গড়ি বাংলাদেশ”স্লোগানে এই সমাবেশ। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘গণভোটে হ্যাঁ’ জয়যুক্ত করার লক্ষ্যেই এই প্রচারণামূলক সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, গফরগাঁও উপজেলা শাখা।
উক্ত সমাবেশ সফল করতে স্থানীয় নেতা-কর্মীরা কাজ করছেন বলে জানা গেছে।



















