বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

তালাবদ্ধ স্কুল, অন্ধকার ভবিষ্যৎ

প্রীতম দাস, সুনামগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ২:১৭ পিএম
Shares21
অ+ অ-
তালাবদ্ধ স্কুল, অন্ধকার ভবিষ্যৎ

​সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাগ ইউনিয়নের থলের বন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের চরম অবহেলা, অনিয়মিত উপস্থিতি এবং সীমাহীন স্বেচ্ছাচারিতায় ১০৯ জন শিক্ষার্থীর শিক্ষাজীবন এখন গভীর অনিশ্চয়তায়। সরকারি বেতন-ভাতা গ্রহণ করলেও পাঠদানে চরম অনীহা এবং দুপুর না হতেই স্কুল তালাবদ্ধ করে পলায়নের ঘটনায় ফুঁসে উঠেছে স্থানীয় অভিভাবক ও সচেতন মহল। শিক্ষকরা কোমলমতি শিশুদের মিথ্যা বলতে বাধ্য করছেন বলেও গুরুতর অভিযোগ উঠেছে।

​সরেজমিনে দুপুর ২টায় বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে দেখা যায় এক বিষাদময় দৃশ্য। যেখানে বিকেল ৪টা পর্যন্ত পাঠদান চলার কথা, সেখানে দুপুর ২টার কাঁটা ছুঁতেই বিদ্যালয়ের প্রধান ফটকে ঝুলছে তালা। অথচ স্কুল ইউনিফর্ম পরা ১০-১২ জন শিক্ষার্থী তখনো বাইরে রোদে দাঁড়িয়ে অপেক্ষা করছে।

​চতুর্থ শ্রেণির শিক্ষার্থী রিমান ও সফুল হাসান জানায়, “স্যাররা প্রতিদিন বেলা ১১টায় আসেন আর ২টা বাজলেই স্কুল ছুটি দিয়ে দেন। যাওয়ার সময় আমাদের কঠোরভাবে বলে দেন, কেউ যদি জিজ্ঞেস করে তবে যেন বলি বিকেল ৪টায় ছুটি হয়েছে। কোনোদিন একটা ক্লাস করান, আবার কোনোদিন তাও করান না। তারা কেবল অফিসে বসে মোবাইল টিপেন আর চা খান।”

​ঘটনার সময় প্রধান শিক্ষক সুমন কান্তি তালুকদারকে মুঠোফোনে কল করা হলে তিনি দম্ভের সাথে দাবি করেন যে তিনি বিদ্যালয়েই আছেন। কিন্তু সংবাদকর্মীদের উপস্থিতি টের পেয়ে কিছুক্ষণ পর দুই সহকারী শিক্ষককে সাথে নিয়ে তড়িঘড়ি করে বিদ্যালয়ে উপস্থিত হন তিনি। এ সময় নিজের চেহারা আড়াল করতে মুখে মাস্ক পরে অফিস কক্ষের তালা খোলেন। অফিস খুললেও তখনো ক্লাসরুমগুলো তালাবদ্ধ ছিল এবং শিক্ষার্থীরা বাইরে দাঁড়িয়ে শিক্ষকদের এই লুকোচুরি দেখছিল। সহকারী শিক্ষক সুবল চন্দ্র দাসের অনুপস্থিতির বিষয়ে প্রধান শিক্ষক কোনো সদুত্তর দিতে পারেননি।

​রেকর্ড অনুযায়ী বিদ্যালয়ে ১০৯ জন শিক্ষার্থী থাকলেও বাস্তব চিত্র ভিন্ন। অভিভাবক ও শিক্ষার্থীদের অভিযোগ, বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক স্তরের কোনো ক্লাস আজ অবধি নেওয়া হয়নি। শিশুদের শিক্ষার বুনিয়াদ গড়ার এই স্তরটি শিক্ষকদের অলসতায় পুরোপুরি পরিত্যক্ত অবস্থায় রয়েছে।

​নির্ধারিত সময়ের আগে স্কুল ছুটি দেওয়ার কারণ জানতে চাইলে সহকারী শিক্ষক আব্দুল হালিম ও শাহানূর মিয়া আজব দাবি তুলে বলেন, “আজ আমরা গণভোটের প্রচারের জন্য প্রধান শিক্ষকের নির্দেশনায় স্কুল বন্ধ করেছি।” প্রধান শিক্ষক সুমন কান্তি তালুকদারও একই কথা বলেন এবং দায় চাপান শিক্ষা অফিসের ওপর। তিনি দাবি করেন, শিক্ষা অফিস থেকে তাদের গণভোটের প্রচারে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে সাধারণ কর্মদিবসে শিশুদের পাঠদান বন্ধ করে শিক্ষকদের এমন ‘প্রচার কার্যক্রমে’ যাওয়ার কোনো প্রমাণ বা বৈধ আদেশ তারা দেখাতে পারেননি।

​শিক্ষকদের এই অবহেলার কারণে অনেক অভিভাবক তাদের সন্তানদের স্কুল থেকে সরিয়ে নিচ্ছেন। স্থানীয় বাসিন্দা খালেদা বেগম আক্ষেপ করে বলেন, “আমার তিন সন্তান এই স্কুলে পড়ে, কিন্তু তারা নিজের নামটাও ঠিকমতো লিখতে পারে না। শিক্ষকরা সরকারি টাকা বসে বসে খাচ্ছেন আর আমাদের সন্তানদের জীবন নষ্ট করছেন। আমি এখন বাধ্য হয়ে তাদের মাদ্রাসায় ভর্তি করার কথা ভাবছি।”

​মল্লিকা বেগম নামের অন্য এক অভিভাবক বলেন, “প্রতিদিন নাতিকে নিয়ে আসি, দেখি স্কুল বন্ধ। ১১টায় স্যাররা আসেন, আবার ১ ঘণ্টা পরেই ছুটি দিয়ে চলে যান। এরা শিখবে কী? স্কুলটা এখন তাদের আড্ডার জায়গায় পরিণত হয়েছে।”

​শান্তিগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা জানান, সরকারি নিয়ম অমান্য করে স্কুল বন্ধ রাখা বা দেরিতে আসার কোনো সুযোগ নেই। এই শিক্ষকদের বিরুদ্ধে এলাকাবাসী ও অভিভাবকদের পক্ষ থেকে অভিযোগ পেলে আমার জন্য আরও সুবিধা হত। তখন ঘটনার তদন্ত করে অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

​স্থানীয় সচেতন নাগরিকরা এই শিক্ষকদের দ্রুত অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তাদের দাবি, অবিলম্বে নিয়মিত পাঠদান নিশ্চিত করা না হলে তারা বিদ্যালয়ের গেটে স্থায়ীভাবে তালা ঝুলিয়ে দেবেন এবং বৃহত্তর আন্দোলনের ডাক দেবেন।

চৈতন্যের হাট আবৃরহাট আহমদ কবির সড়কের উদ্বোধন বিএনপি থাকলে দেশের উন্নয়ন হবে সমাবেশে বক্তারা

সকালের বার্তা ডেস্ক প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৫ পিএম
চৈতন্যের হাট আবৃরহাট আহমদ কবির সড়কের উদ্বোধন বিএনপি থাকলে দেশের উন্নয়ন হবে সমাবেশে বক্তারা

‎বহু প্রতিক্ষিত সড়ক চৈতন্যের হাট আবুরহাট সড়কের উদ্বোধন হয়েছে। আজ ১৫ই সেপ্টেম্বর বিকাল ৩ ঘটিকায় চট্টগ্রাম মিরসরাই উপজেলার ৮নং দূর্গাপুর ইউনিয়নের চৈতন্যের হাটে এই উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়েছে।

‎ ৮ নং দূর্গাপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক ও উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মো: জসিম উদ্দিন, এবং ৮ নং দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব এবং বর্তমান উপজেলা বিএনপির সম্মানিত সদস্য আজিজুল হক মেম্বারের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম-১ মিরসরাই আসনের মাননীয় এমপি ও সদস্য, ধর্ম বিষয়ক স্থায়ী কমিটির সদস্য জনাব, নুরুল আমিন এমপি মহোদয়।

‎এতে আরো উপস্থিত ছিলেন : উপজেলা বিএনপির সাবেক সভাপতি ওলিউল কবির ইকবাল, মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব আজিজুল হক চৌধুরী, মিরসরাই উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক সালাউদ্দিন চেয়ারম্যান,

‎বিএনপির যুগ্ন আহবায়ক জনাব আফছার চেয়ারম্যান, বিএনপির যুগ্ন আহবায়ক জনাব জমির উদ্দিন সহ জেলা উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

‎এ সময় সমাবেশে বক্তারা বলেন, ১২ ফেব্রুয়ারী বিএনপিকে জয়যুক্ত করার পর দেশে উন্নয়নের জোয়ার বয়ে যাচ্ছে, মানুষ এখন শান্তিতে ঘুমাইতে পারতেছে। মিরসরাইতে কোন সড়ক সংস্কার বিহীন থাকবে না, উপজেলার প্রত্যেকটি সড়ক সংস্কারের আওতায় আসবে।

‎এ সময় বক্তব্য এমপি বলেন, আমরা মিরসরাইকে একটি রোল মডেল হিসেবে গড়ে তুলতে চাই। গত ৫ আগষ্টে ভারতে লুকিয়ে থেকে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ তারা বলেছে ডিসেম্বরে আসবে এই ডিসেম্বর না কোন ডিসেম্বরে আসতে পারবেনা। আসছে আগামী স্থানীয় নির্বাচনে দল যাকে প্রার্থী দিবে তাকে জয়যুক্ত করার জন্য সকলের প্রতি আহবান জানান এমপি। সড়কের কাজে সকলকে আন্তরিকতা সহিত সহযোগীতা করার আহবান জানান, এমপি নুরুল আমিন এমপি মহোদয়।

‎এতে আরো বক্তব্য রাখেন ছাত্রদলের মিরসরাই বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রদলের মানবাধিকার বিষয়ক সম্পাদক জনাব, ফখরুল ইসলাম ভূইয়া, জেলা ছাত্রদলের সম্মানিত সদস্য মো: জিসান, ৮ নং দূর্গাপুর ইউনিয়ন ছাত্রদলের ক্রীড়া পরিচালনা কমিটি সভাপতি তানভীরুল আজিজ তাসিফ সাধারণ সম্পাদক, মো: জিসান সহ জেলা উপজেলার বিএনপি, ছাত্রদল এবং যুবদলের সকল পর্যায়ের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।

‎সমাবেশের সভাপতিত্ব করেন, মিরসরাই উপজেলা আহবায়ক, আব্দুল আওয়াল।

ধামরাইয়ে বসতবাড়ি দখলের চেষ্টায় দুই ভাইসহ ৩ জন আহতের অভিযোগ

সকালের বার্তা ডেস্ক প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৯ এএম
ধামরাইয়ে বসতবাড়ি দখলের চেষ্টায় দুই ভাইসহ ৩ জন আহতের অভিযোগ

ঢাকার ধামরাইয়ে বসতবাড়ি দখলের চেষ্টায় বাধা দেওয়াকে কেন্দ্র করে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠেছে জলিল, আরিফ, জমির আলী ও জিহাদসহ কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় আব্দুল গফুর, তার ভাই আব্দুর সফুর এবং গফুরের দুই ছেলে আওলাদ ও ওয়ারেছ আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ধামরাই উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের কাটাবই এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ সূত্রে জানা গেছে।

অভিযোগে বলা হয়, আব্দুল গফুর ও তার ভাই আব্দুর সফুর ক্রয়কৃত জমিতে বসতবাড়ি নির্মাণ করে প্রায় ৩০ বছর ধরে বসবাস ও ভোগদখল করে আসছেন। তবে সম্প্রতি ওই জমির মালিকানা দাবি করে জমির আলীসহ কয়েকজন বিভিন্ন সময় জমিটি দখলের চেষ্টা চালিয়ে আসছেন বলে অভিযোগ করেন তারা।

এরই ধারাবাহিকতায় গত ১২ সেপ্টেম্বর জমির আলী, আরিফ, জিহাদসহ কয়েকজন লোকজন নিয়ে ওই বসতবাড়িতে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ সময় তারা করাত, চাপাতি, ছেন ও দা জাতীয় দেশীয় ধারালো অস্ত্র দিয়ে বসতবাড়ির আঙিনায় থাকা কয়েকটি ফলজ গাছ কেটে ফেলে ঘর নির্মাণের চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। কেটে ফেলা গাছগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ হাজার টাকা বলে দাবি করেছেন অভিযোগকারীরা।

এ সময় আব্দুল গফুর ও তার দুই ছেলে আওলাদ এবং ওয়ারেছ বাধা দিলে তাদের ওপর দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগে বলা হয়েছে। এতে তারা শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং সেখানে চিকিৎসা গ্রহণ করেন তারা।

তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত জমির আলী। এ বিষয়ে তার সঙ্গে কথা হলে তিনি দাবি করেন, ওই জমির মালিক তারা। আত্মীয়স্বজনদের সঙ্গে নিয়ে তারা জমিতে গিয়েছিলেন এবং সেখানে কোনো ধরনের হামলার ঘটনা ঘটেনি। পরে তারা সেখান থেকে চলে আসেন বলেও জানান তিনি।

ঘটনার বিষয়ে ধামরাই থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহিনুর ইসলাম বলেন, “বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয়দের দাবি, জমির মালিকানা নিয়ে বিরোধ থাকলে তা আইনগতভাবে নিষ্পত্তি করা প্রয়োজন। বসতবাড়িতে হামলা, গাছপালা কাটা বা জোরপূর্বক দখলের চেষ্টা হলে এলাকায় উত্তেজনা আরও বাড়তে পারে। তাই বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

নিউ দারুল ইহসানে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কুইজ, শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

সকালের বার্তা ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪৩ পিএম
নিউ দারুল ইহসানে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কুইজ, শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে -এ দুই দিনব্যাপী আয়োজিত ইসলামি কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। ইসলামি জ্ঞানচর্চা, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ এবং শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ গড়ে তোলার লক্ষ্যে এ কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন নিউ দারুল ইহসান ক্যাডেট স্কুল এন্ড মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি আবু জাফর।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রাইম টিভি ৭২-এর উপদেষ্টা ও দৈনিক সকালের বার্তা পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ মিজানুর রহমান এবং বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুল জলিল।
অনুষ্ঠানে অতিথিরা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় তারা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি ইসলামি জ্ঞান অর্জন, নৈতিক চরিত্র গঠন এবং মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান জানান।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসারে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞানার্জনের আগ্রহ যেমন বাড়ে, তেমনি তাদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মানসিকতাও তৈরি হয়।
অনুষ্ঠানের শেষে বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানানো হয় এবং ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক ও ইসলামি জ্ঞানভিত্তিক আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।