বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আওতাধীন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের
গাজীপুর-১ আসনের এমপির সঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সৌজন্য সাক্ষাৎ
সৌজন্য সাক্ষাৎ শেষে গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমানের সঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতৃবৃন্দ।
গাজীপুর-১ আসনের সংসদ সদস্য জনাব মজিবুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আওতাধীন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গাজীপুর-১ আসনের নেতৃবৃন্দ।
সম্প্রতি অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে নেতারা সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা, উচ্চশিক্ষা, তরুণদের ভূমিকা এবং এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে সংক্ষিপ্ত মতবিনিময় হয়।
সাক্ষাতে উপস্থিত ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ শিহাব (AIUB), সিটি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক লিংকন মিয়া, সাংগঠনিক সম্পাদক তৌফিক আহমেদ পিয়াল, সহ সাধারণ সম্পাদক আবির হোসেন এবং সহ-সাংগঠনিক সম্পাদক মো. সাঈম সারোয়ার।
এছাড়া উপস্থিত ছিলেন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু হুরায়রা, এশিয়ান বিশ্ববিদ্যালয়ের তারিকুল ইসলাম, সিটি বিশ্ববিদ্যালয়ের সেজান মাহমুদ, মঞ্জুরুল হোসেন রিদয়সহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২০ থেকে ২৫ জন নেতাকর্মী।
সাক্ষাৎ শেষে নেতৃবৃন্দ বলেন, শিক্ষার্থী ও তরুণ সমাজের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ভবিষ্যতেও সংসদ সদস্যের সঙ্গে সমন্বয় রেখে কাজ করবেন। এ সময় সংসদ সদস্যও শিক্ষার্থীদের গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থেকে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান।













