মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

নাসিরনগরে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

তাকিউল ইসলাম, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ১২:২০ পিএম
নাসিরনগরে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

ছবি- সকালের বার্তা

“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়ব স্বনির্ভর বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাসিরনগর-এ জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলা কমপ্লেক্স চত্বর থেকে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে গিয়ে শেষ হয়।

পরে সেখানে সহকারী কমিশনার (ভূমি) সাহেল আহমেদের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় পুষ্টি সচেতনতা বৃদ্ধি, অপুষ্টি প্রতিরোধ এবং সুষম খাদ্য গ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অদিতি রায়, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সামিউল বাসির, সিনিয়র মৎস্য কর্মকর্তা ফাহিমুল আরিফিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ইসহাক মিয়া, ডা. সাইফুল ইসলাম, ডা. শফিকুল ইসলাম, ডা. তৌফিক এলাহি খান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের, সদর ইউপি চেয়ারম্যান পুতুল রাণী দাস, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সবুজসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

সভায় বক্তারা বলেন, পুষ্টি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি সুস্থ, সবল ও স্বনির্ভর জাতি গড়ে তোলা সম্ভব।

ছাপড়হাটীতে মাটির স্বাস্থ্য কার্ড ও সার ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ

খায়রুল আলম নয়ন, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৫৫ পিএম
ছাপড়হাটীতে মাটির স্বাস্থ্য কার্ড ও সার ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ছাপড়হাটী ইউনিয়নে সারসংকট, কৃত্রিম সংকট সৃষ্টি ও সার বিতরণে অনিয়ম ঠেকাতে কার্ডের মাধ্যমে সার বিতরণ কার্যক্রম চালু করা হয়েছে। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) অনুমোদিত ছাপড়হাটী ইউনিয়ন সার ডিলার পয়েন্ট শোভাগঞ্জ বাজার থেকে কৃষকদের পরিচয় ও জমির তথ্যের ভিত্তিতে সার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, মাহফুজুর রহমান উপ-সহকারী কৃষি কর্মকর্তা, মিজানুর রহমান মন্ডল উপ-সহকারী কৃষি কর্মকর্তা, শাকিল মিয়া উপ-সহকারী কৃষি কর্মকর্তা, এছাড়াও কৃষক কান্তি বর্মন ও সাংবাদিক নয়ন।

এ উদ্যোগের ফলে প্রকৃত কৃষকরা যাতে প্রয়োজন অনুযায়ী সার পান এবং কোনো মধ্যস্বত্বভোগী বা অসাধু ব্যবসায়ী অতিরিক্ত সার সংগ্রহ করতে না পারেন, সে বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সুন্দরগঞ্জ উপজেলা , গাইবান্ধার জেলার উদ্যোগে কৃষকদের মাটির স্বাস্থ্য সুরক্ষা (সাময়িক) কার্ড প্রদান করা হচ্ছে। কার্ডে কৃষকের পরিচিতি, জমির পরিমাণসহ প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করা হচ্ছে। এর মাধ্যমে কৃষকদের সার ব্যবহারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি সুষম সার ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে।

স্থানীয় কৃষকদের মতে, কৃষকদের জন্য এ ধরনের কার্ডভিত্তিক সার বিতরণ ব্যবস্থা কার্যকরভাবে বাস্তবায়ন করা হলে সার নিয়ে দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই কমবে। পাশাপাশি প্রকৃত কৃষকরা ন্যায্যমূল্যে প্রয়োজনীয় সার পাওয়ার সুযোগ পাবেন।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, নিয়মতান্ত্রিকভাবে এ কার্যক্রম অব্যাহত থাকলে সারসংকট মোকাবিলা, কৃষকের স্বার্থ সংরক্ষণ এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

তবে কার্ড বিতরণের পাশাপাশি সার মজুত, মূল্যতালিকা প্রদর্শন এবং কৃষকদের চাহিদা অনুযায়ী সার সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কৃষি বিভাগ ও প্রশাসনের নিয়মিত তদারকি প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল।

সৈয়দপুরে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগারে খাদ্য নমুনা পরীক্ষা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত ‎

বিধান চন্দ্র রায় ( নীলফামারী) প্রতিনিধি,  প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৫০ পিএম
সৈয়দপুরে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগারে খাদ্য নমুনা পরীক্ষা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত ‎

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কার্যালয়, নীলফামারীর উদ্যোগে সোমবার (০৯ নভেম্বর ) সৈয়দপুর উপজেলায় ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগারের (মোবাইল ভ্যান) মাধ্যমে বিভিন্ন খাদ্যপণ্যের নমুনা পরীক্ষা এবং সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়েছে। নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. শিহাব উদ্দীনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

‎এদিন সৈয়দপুর উপজেলার ওয়াপদা মোড়, বাসটার্মিনাল, ক্যান্টনমেন্ট বাজার ও চৌমুহনী বাজারে মোবাইল ভ্যানের মাধ্যমে ভ্রাম্যমাণ ল্যাবে বিভিন্ন খাদ্যপণ্যের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার সময় জিলাপিতে ক্ষতিকর হাইড্রোজের উপস্থিতি, খাবারে শিল্প লবণের ব্যবহার, পাউরুটিতে পটাশিয়াম ব্রোমেট, হলুদ ও মরিচের গুঁড়ায় লেড-ক্রোমেট এবং দুধে হাইড্রোজেন পারঅক্সাইডের মতো মারাত্মক ক্ষতিকর রাসায়নিকের উপস্থিতি যাচাই করা হয়।

‎ল্যাবে পরীক্ষা কার্যক্রম পরিচালনার পাশাপাশি স্থানীয় নিয়ামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ভ্রাম্যমাণ ল্যাবের কার্যক্রম সরাসরি পরিদর্শন করানো হয়।

‎এ সময় কোমলমতি শিক্ষার্থীদের নিরাপদ খাদ্য বিষয়ে সচেতন করার উদ্দেশ্যে বিভিন্ন সচেতনতামূলক টিভি বাণিজ্যিক (টিভি সি) প্রদর্শন করা হয়।

‎জনস্বাস্থ্য রক্ষায় এবং ভেজাল রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এ ধরনের অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।

‎

হরিরামপুরে চেয়ারম্যান প্রার্থী সুফিয়ান কাদের উপজেলা বিএনপির সমর্থনে প্রার্থিতা ঘোষণা

মাফিকুল ইসলাম,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৪৬ পিএম
হরিরামপুরে চেয়ারম্যান প্রার্থী সুফিয়ান কাদের উপজেলা বিএনপির সমর্থনে প্রার্থিতা ঘোষণা

ছবি: হরিরামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সুফিয়ান কাদের।

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ১০ নম্বর হরিরামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করেছেন উপজেলা বিএনপির আহ্বায়ক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ সুফিয়ান কাদের। তাঁর প্রার্থিতায় উপজেলা বিএনপির সমর্থন রয়েছে বলে জানা গেছে।

রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি ব্যবসা ও সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত সুফিয়ান কাদের এবার জনপ্রতিনিধি হিসেবে ইউনিয়নের মানুষের পাশে দাঁড়াতে চান। তাঁর প্রত্যাশা, জনগণের সমর্থন নিয়ে নির্বাচিত হলে হরিরামপুর ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবেন।

সুফিয়ান কাদের মনে করেন, জনপ্রতিনিধিত্ব কোনো ব্যক্তিগত ক্ষমতা বা মর্যাদা অর্জনের বিষয় নয়; বরং এটি জনগণের আমানত ও সেবা করার দায়িত্ব। ইউনিয়নের রাস্তাঘাট ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং মাদকমুক্ত সমাজ গঠনকে তিনি অগ্রাধিকার দিতে চান।

এ ছাড়া অবহেলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সমস্যা চিহ্নিত করে সমাধানে উদ্যোগ নেওয়া, সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং ইউনিয়ন পরিষদের নাগরিক সেবা সহজলভ্য করার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।

তাঁর মতে, একটি এলাকার প্রকৃত উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়; মানুষের জীবনমানের উন্নয়ন, সামাজিক নিরাপত্তা, ন্যায়বিচার ও নাগরিক অধিকার নিশ্চিত করাও উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ। এ জন্য জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের মধ্যে সরাসরি যোগাযোগ এবং জবাবদিহি থাকা প্রয়োজন।

চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করে সুফিয়ান কাদের হরিরামপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণ, রাজনৈতিক সহকর্মী, নেতা-কর্মী, শুভাকাঙ্ক্ষী ও ভোটারদের দোয়া, ভালোবাসা এবং সহযোগিতা কামনা করেছেন।

জনগণের আস্থা অর্জন করে জনসেবার মাধ্যমে একটি উন্নত, সমৃদ্ধ ও জনবান্ধব হরিরামপুর গড়ে তোলাই তাঁর প্রত্যাশা।