মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
সারাদেশ

মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
সারাদেশ
কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি
রাজনীতি
বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ
সারাদেশ
জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি
জেলার সংবাদ
“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়ব স্বনির্ভর বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাসিরনগর-এ জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলা কমপ্লেক্স চত্বর থেকে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে গিয়ে শেষ হয়।
পরে সেখানে সহকারী কমিশনার (ভূমি) সাহেল আহমেদের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় পুষ্টি সচেতনতা বৃদ্ধি, অপুষ্টি প্রতিরোধ এবং সুষম খাদ্য গ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অদিতি রায়, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সামিউল বাসির, সিনিয়র মৎস্য কর্মকর্তা ফাহিমুল আরিফিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ইসহাক মিয়া, ডা. সাইফুল ইসলাম, ডা. শফিকুল ইসলাম, ডা. তৌফিক এলাহি খান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের, সদর ইউপি চেয়ারম্যান পুতুল রাণী দাস, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সবুজসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
সভায় বক্তারা বলেন, পুষ্টি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি সুস্থ, সবল ও স্বনির্ভর জাতি গড়ে তোলা সম্ভব।