সুনামগঞ্জের নবনির্বাচিত সংসদ সদস্যদের ফুলের শুভেচ্ছা জানালেন জেলা প্রশাসন
সুনামগঞ্জে নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্যদের সম্মানে ফুলের শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সুনামগঞ্জ-১, ৩, ৪ ও ৫ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
মতবিনিময় সভায় নবনির্বাচিত সংসদ সদস্যরা জেলার সার্বিক উন্নয়ন, হাওরাঞ্চলের অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি তারা মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার করেন। তারা বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও সহিংসতার করালগ্রাস থেকে রক্ষা করতে প্রশাসন, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হবে।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠান জেলার উন্নয়ন অগ্রযাত্রায় সমন্বিত উদ্যোগের প্রত্যাশা জাগিয়েছে।
















