নলছিটিতে ঝালকাঠি-নলছিটি উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ
প্রধান অতিথি ছিলেন বিএম কলেজের সাবেক এজিএস শেখ নেয়ামুল করিম। পবিত্র মাহে রমজান উপলক্ষে ঝালকাঠির নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়নে সাধারণ মানুষের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। “ঝালকাঠি-নলছিটি উন্নয়ন ফাউন্ডেশন”-এর উদ্যোগে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগিতায় এই কর্মসূচি সম্পন্ন হয়।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে ইউনিয়নের স্থানীয় এক জনাকীর্ণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বরিশাল বিএম কলেজের সাবেক এজিএস, জননেতা জনাব শেখ নেয়ামুল করিম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ঝালকাঠি-নলছিটি উন্নয়ন ফাউন্ডেশন এলাকার মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে অঙ্গীকারবদ্ধ। রমজানের এই পবিত্র সময়ে আমরা চাই সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে। আর্তমানবতার সেবায় আমাদের এই ক্ষুদ্র প্রয়াস ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে স্থানীয় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিতরণকৃত সামগ্রীর মধ্যে চাল, ডাল, তেল ও ছোলার মতো প্রয়োজনীয় খাদ্যদ্রব্য প্রদান করা হয়। উন্নয়ন ফাউন্ডেশনের এই মানবিক উদ্যোগকে স্থানীয় বাসিন্দারা সাধুবাদ জানিয়েছেন।








