মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

সারাদেশ

কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি

রাজনীতি

বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ

সারাদেশ

জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি

জেলার সংবাদ

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

নলছিটিতে ঝালকাঠি-নলছিটি উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ

ইমরান ঝালকাঠি জেলা প্রতিনিধি

​প্রধান অতিথি ছিলেন বিএম কলেজের সাবেক এজিএস শেখ নেয়ামুল করিম। পবিত্র মাহে রমজান উপলক্ষে ঝালকাঠির নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়নে সাধারণ মানুষের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। “ঝালকাঠি-নলছিটি উন্নয়ন ফাউন্ডেশন”-এর উদ্যোগে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগিতায় এই কর্মসূচি সম্পন্ন হয়।

​মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে ইউনিয়নের স্থানীয় এক জনাকীর্ণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বরিশাল বিএম কলেজের সাবেক এজিএস, জননেতা জনাব শেখ নেয়ামুল করিম।

​প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ঝালকাঠি-নলছিটি উন্নয়ন ফাউন্ডেশন এলাকার মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে অঙ্গীকারবদ্ধ। রমজানের এই পবিত্র সময়ে আমরা চাই সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে। আর্তমানবতার সেবায় আমাদের এই ক্ষুদ্র প্রয়াস ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

​অনুষ্ঠানে স্থানীয় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিতরণকৃত সামগ্রীর মধ্যে চাল, ডাল, তেল ও ছোলার মতো প্রয়োজনীয় খাদ্যদ্রব্য প্রদান করা হয়। উন্নয়ন ফাউন্ডেশনের এই মানবিক উদ্যোগকে স্থানীয় বাসিন্দারা সাধুবাদ জানিয়েছেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ ।। মোবাইলঃ ০১৯৩৪-৯৪৮৩১৭। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন