মানবাধিকার দিবস ২০২৫ ও নতুন বছর ২০২৬ উপলক্ষে মানবিক শুভেচ্ছা জানিয়েছেন, পরিচালক, মোঃ মোমিন মন্ডল।
মানবাধিকার দিবস ২০২৫ এবং আগত নতুন বছর ২০২৬ উপলক্ষে মানবিক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (বাংলাদেশ ট্রাস্ট)-এর পরিচালক, মোঃ মোমিন মন্ডল এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, মানবাধিকার কোনো কাগুজে প্রতিশ্রুতি নয়, এটি মানুষের জন্মগত মর্যাদা, স্বাধীনতা, নিরাপত্তা ও সমতার নৈতিক ভিত্তি। মানুষ হিসেবে যে সম্মান ও অধিকার পাওয়ার যোগ্যতা আমাদের রয়েছে, সেটিই মানবাধিকার।
তিনি বলেন, মানবাধিকার মানে একটি শিশুর নিরাপদ শৈশব, একজন নারীর সম্মান ও নিরাপত্তা, একজন শ্রমিকের ন্যায্য মজুরি, একজন প্রতিবন্ধী ব্যক্তির সমান সুযোগ-সুবিধা, একজন প্রবীণের নিরাপদ জীবন এবং প্রতিটি মানুষের মত প্রকাশের স্বাধীনতা। মানবাধিকার কখনোই বিলাসিতা নয়—এটি মানুষের মৌলিক অস্তিত্বের ভিত্তি।
মোঃ মোমিন মন্ডল,
আরও বলেন, আজ বাংলাদেশের গ্রাম থেকে শহর, শিক্ষা প্রতিষ্ঠান থেকে কর্মক্ষেত্র—সবখানেই মানুষ অধিকার বিষয়ে সচেতন হচ্ছে। অন্যায়ের বিরুদ্ধে প্রশ্ন তুলছে, ন্যায়ের পক্ষে কথা বলছে। বিশেষ করে তরুণ প্রজন্ম মানবিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখছে, যা একটি ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত বহন করে।
মানবাধিকার রক্ষার প্রধান শক্তি হিসেবে তিনি সমবেদনার গুরুত্ব তুলে ধরে বলেন, অন্যের কষ্ট অনুভব করা, অন্যায়ের বিরুদ্ধে নীরব না থাকা এবং অধিকার লঙ্ঘনের ঘটনায় প্রতিবাদ











