ভূঞাপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত!
ছবি- সকালের বার্তা
“সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত” এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ভূঞাপুরে ‘আন্তর্জাতিক শ্রমিক দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি, পথসভা ও ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১লা মে) সকাল সাড়ে ১১টায় উপজেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে পৌর শহরের বাসস্ট্যান্ড গোল চত্ত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে পথসভায় বক্তব্য রাখেন টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু। উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান গিয়াস, শ্রমিকদলের সভাপতি আলমগীর হোসেন তালুকদার, টেম্পু-সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি খন্দকার জুলহাস আলম সহ উপজেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে পরিবহন, নির্মাণ ও দোকান কর্মচারিসহ বিভিন্ন শ্রেণি-পেশার শ্রমিকরা অংশ নেন। শেষে পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক খন্দকার জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ঐতিহ্যবাহী লাঠিখেলা প্রদর্শন করা হয়।

















