বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

কৃষি বিপ্লব ও শিল্পায়নের মাধ্যমেই দেশের উন্নয়ন সম্ভব: শার্শায় প্রধানমন্ত্রী তারেক রহমান

মো: আনিছুর রহমান,বেনাপোল প্রতিনিধি: প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৪:২১ পিএম
কৃষি বিপ্লব ও শিল্পায়নের মাধ্যমেই দেশের উন্নয়ন সম্ভব: শার্শায় প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশের কৃষি খাতে আমূল পরিবর্তন আনতে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং বেকারত্ব দূরীকরণে নতুন শিল্প-কারখানা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) যশোরের শার্শা উপজেলার ঐতিহাসিক ‘উলাশী জিয়া খাল’ পুনঃখনন কাজের শুভ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী তারেক জিয়া বেলা ১১.৪৫ মিনিটে  জিয়া খালের ফলক উন্মোচন করেন। এরপর তিনি সরাসরি খালের ভিতর নেমে  নিজ হাতে কোদাল দিয়ে মাটি কেটে ঝুড়িতে ভরে শ্রমিকদের মাথায় তুলে দিয়ে পুনঃখনন কাজের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি খালপাড়ে একটি বৃ রোপণ করেন।

এসময় জনসভায় প্রধানমন্ত্রী বলেন, “বিগত ৫০ বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই খালটি খনন করেছিলেন। কিন্তু সংস্কারের অভাব ও অবৈধ দখলের কারণে আজ খালটি ভরাট হয়ে গেছে। আমরা ৪ কিলোমিটার দীর্ঘ এই খালটি পুনরায় খনন করার উদ্যেগ গ্রহন করেছি। এর ফলে সরাসরি ২০ হাজার কৃষক উপকৃত হবেন এবং এই অঞ্চলে রেকর্ড পরিমাণ খাদ্যশস্য উৎপাদিত হবে।তিনি আরও বলেন, খনন শেষে খালের দুই পাড়ে ৩ হাজার গাছ লাগানো হবে এবং স্থানীয় মা-বোনদের হাঁস-মুরগি পালনে উদ্বুদ্ধ করা হবে, যাতে তারা স্বাবলম্বী হতে পারেন।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে শিক্ষা ও নারীদের উন্নয়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেন। তিনি বলেন দেশনেত্রী খালেদা জিয়ার শুরু করা নারী শিক্ষার ধারাবাহিকতায় এখন থেকে ডিগ্রি পর্যায় পর্যন্ত শিক্ষা  অবৈতনিক করা হবে। মেধাবীদের জন্য থাকবে বিশেষ বৃত্তির ব্যবস্থা। খালেদা জিয়া এইচ এস এসি পর্যন্ত নারী শিক্ষাকে অবৈতনিক করে দিয়েছিলেন।

তিনি আরো বলেন আগামী ৫ বছরের মধ্যে দেশের সকল মায়ের হাতে  ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে, যার মাধ্যমে প্রতি মাসে ২,৫০০ টাকা সহায়তা পাবেন তারা। এছাড়া রান্নার জন্য এলপিজি গ্যাস কার্ডের ব্যবস্থাও করা হবে।এছাড়া  কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ ইতিমধ্যে মওকুফ করা হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক জিয়া বেকারত্ব দূর করতে সরকারের পরিকল্পনার কথা জানিয়ে  বলেন, “আমরা শিল্প উদ্যোক্তাদের সাথে আলোচনা করছি যাতে দেশে নতুন নতুন কলকারখানা গড়ে ওঠে। বন্ধ হয়ে যাওয়া মিল-কারখানাগুলো পুনরায় চালু করা আমাদের অগ্রাধিকার।” এছাড়া তিনি বেনাপোল স্থলবন্দরে দ্রুত একটি আধুনিক হাসপাতাল নির্মাণের জন্য স্বাস্থ্যমন্ত্রীর সাথে কথা বলে কাজ শুরু করার ঘোষণা দেন।

বিগত ১৭ বছরের স্বৈরশাসনের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, “৫ আগস্ট ২০২৪-এ দেশ ফ্যাসিবাদের হাত থেকে মুক্ত হয়েছে। এখন সময় দেশ গড়ার। ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কাজে লাগিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।” তিনি ষড়যন্ত্রকারীদের বিষয়ে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানান এবং আগামী ৫ বছরে সারাদেশে ২৫ কোটি বৃরোপণের ল্ক্ষ্যমাত্রা ঘোষণা করেন।

তিনি বলেন ১৯৭৪ সালে এদেশে এত দুর্ভিক্ষ দেখা দিয়েছিল যে না খেয়ে প্রায় ১০ লাখ লোকের মৃত্যু হয়। জিয়াউর রহমান ১৯৭৬ সালে খাল কেটে ফসল উৎপাদন করে দ্বিগুন ফসল উৎপাদন করতে সক্ষম হয়। এবং ওই সময় ফসল বিদেশে রফতানিও হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানি সম্পাদ মন্ত্রী  শহিদুজ্জামান চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত,স্বাস্থ্য মন্ত্রী সাখাওয়াত হোসেন, যশোর ৮৫ শার্শা -১ আসন এর সংসদ সদস্য আজিজুর রহমান,যশোর -২ আসন এমপি মোসলেহ উদ্দিন ফরিদ, নড়াইল-১ আসন এর এমপি বিশ্বাস  জাহাঙীর আলম শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির সাধারন সম্পাদক নুরুজ্জামান লিটন সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা এবং কয়েক হাজার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দেন, খালের ওপর ব্রিজ নির্মাণ কাজ শেষ হলে তিনি পুনরায় এই এলাকা পরিদর্শনে আসবেন।

কাগজপত্রের ঘাটতি, ধামরাইয়ে পাঁচ হাসপাতালের কার্যক্রম বন্ধের নির্দেশ

সকালের বার্তা ডেস্ক প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৯:৫৮ পিএম
কাগজপত্রের ঘাটতি, ধামরাইয়ে পাঁচ হাসপাতালের কার্যক্রম বন্ধের নির্দেশ

ঢাকার ধামরাইয়ে প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমোদনের ঘাটতির কারণে পাঁচটি হাসপাতাল ও একটি ডায়াগনস্টিক সেন্টারকে মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে পাঁচটি প্রতিষ্ঠানের কার্যক্রম সাময়িকভাবে স্থগিতের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে ধামরাই পৌরশহরের ইসলামপুর ও কালামপুর এলাকায় স্বাস্থ্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফাহিম শাহরিয়ার।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা সিভিল সার্জন ডা. জাকারিয়া মাহমুদ এবং ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. আহমেদুল হক তিতাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অভিযান সূত্রে জানা যায়, আল-মদিনা স্কয়ার হাসপাতালকে ৫০ হাজার টাকা, ইসলামপুর জেনারেল হাসপাতালকে ৫০ হাজার টাকা, পপুলার ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা এবং আলাদীনস জেনারেল হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি সেবা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা এবং কালামপুর হারুণ জেনারেল হাসপাতালকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ছয়টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে আল-মদিনা স্কয়ার হাসপাতাল, ইসলামপুর জেনারেল হাসপাতাল, পপুলার ডায়াগনস্টিক সেন্টার, আলাদীনস জেনারেল হাসপাতাল ও সেবা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম সাময়িকভাবে স্থগিতের নির্দেশ দেওয়া হয়েছে। তবে কালামপুর হারুণ জেনারেল হাসপাতালকে জরিমানা করা হলেও এর কার্যক্রম স্থগিতের নির্দেশ দেওয়া হয়নি।

অভিযান পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) মো. ফাহিম শাহরিয়ার জানান, বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে শৃঙ্খলা নিশ্চিত করা, প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমোদন যাচাই এবং স্বাস্থ্যসেবার মান বজায় রাখার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংশ্লিষ্টদের মতে, বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স, প্রয়োজনীয় অনুমোদন এবং স্বাস্থ্যসেবার মান নিয়মিত তদারকি করা জরুরি। এতে সাধারণ মানুষের নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি অনিয়ম প্রতিরোধ করা সম্ভব হবে।

ধামশর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় মীর কাসেম

মানিকগন্জ প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৯:২০ পিএম
ধামশর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় মীর কাসেম

মানিকগঞ্জের ধামশর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন জনাব মীর কাসেম।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জের ধামশর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন জনাব মীর কাসেম। তাঁকে ঘিরে স্থানীয় পর্যায়ে রাজনৈতিক ও সামাজিক মহলে আলোচনা চলছে।

ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তাঁর যোগাযোগ ও এলাকার বিভিন্ন বিষয়ে তাঁর ভূমিকা নিয়ে আলোচনা করছেন স্থানীয়রা।

ধামশর ইউনিয়নের মানুষের প্রত্যাশা, আগামী দিনে এলাকার উন্নয়ন, নাগরিক সেবা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে প্রার্থীরা তাঁদের পরিকল্পনা তুলে ধরবেন।

সুন্দরগঞ্জ উপজেলার মাটির স্বাস্থ্য কার্ড বিতরণ, সার ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৩:৫৬ পিএম
সুন্দরগঞ্জ উপজেলার মাটির স্বাস্থ্য কার্ড বিতরণ, সার ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা এলাকায় সার সংকট, কৃত্রিম সংকট সৃষ্টি ও সার বিতরণে অনিয়ম ঠেকাতে কার্ডের মাধ্যমে সার বিতরণ কার্যক্রম চালু করা হয়েছে। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) অনুমোদিত সুন্দরগঞ্জ উপজেলার ১৫ টি ইউনিয়ন ও ১টি পৌরসভার  সার ডিলার পয়েন্ট থেকে কৃষকদের পরিচয় ও জমির তথ্যের ভিত্তিতে সার বিতরণ করা হয়।

এ উদ্যোগের ফলে প্রকৃত কৃষকরা যাতে প্রয়োজন অনুযায়ী সার পান এবং কোনো মধ্যস্বত্বভোগী বা অসাধু ব্যবসায়ী অতিরিক্ত সার সংগ্রহ করতে না পারেন, সে বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সুন্দরগঞ্জ উপজেলা , গাইবান্ধার জেলার উদ্যোগে কৃষকদের মাটির স্বাস্থ্য সুরক্ষা (সাময়িক) কার্ড প্রদান করা হচ্ছে। কার্ডে কৃষকের পরিচিতি, জমির পরিমাণসহ প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করা হচ্ছে। এর মাধ্যমে কৃষকদের সার ব্যবহারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি সুষম সার ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে।

স্থানীয় কৃষকদের মতে, কৃষকদের জন্য এ ধরনের কার্ডভিত্তিক সার বিতরণ ব্যবস্থা কার্যকরভাবে বাস্তবায়ন করা হলে সার নিয়ে দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই কমবে। পাশাপাশি প্রকৃত কৃষকরা ন্যায্যমূল্যে প্রয়োজনীয় সার পাওয়ার সুযোগ পাবেন।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, নিয়মতান্ত্রিকভাবে এ কার্যক্রম অব্যাহত থাকলে সারসংকট মোকাবিলা, কৃষকের স্বার্থ সংরক্ষণ এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

তবে কার্ড বিতরণের পাশাপাশি সার মজুত, মূল্যতালিকা প্রদর্শন এবং কৃষকদের চাহিদা অনুযায়ী সার সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কৃষি বিভাগ ও প্রশাসনের নিয়মিত তদারকি প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল।