তারেক রহমানের আগমন ঘিরে বেনাপোলে যুবদলের শুভেচ্ছা মিছিল
আগামী ২৭ এপ্রিল যশোর সফরকে সামনে রেখে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলে যশোরের শার্শা উপজেলার বেনাপোলে শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।রোববার (১৯ এপ্রিল ২০২৬) বিকেলে শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদলের উদ্যোগে এ মিছিলের আয়োজন করা হয়।
মিছিলটি বন্দরনগরী বেনাপোল বাজারের প্রধান সড়ক প্রদণি করে বাহাদুরপুর মোড়ে গিয়ে সংপ্তি পথসভায় শেষ হয়। এসময় নেতাকর্মীরা তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং নির্ধারিত কর্মসূচি সফল করার আহ্বান জানান।
শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিমের নেতৃত্বে এবং সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদের পরিচালনায় মিছিলটি অনুষ্ঠিত হয়। এতে বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু ও সদস্য সচিব রায়হানুজ্জামান দিপু সার্বিক সহযোগিতা করেন।
পথসভায় বক্তারা বলেন, যশোরের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা এবং শার্শার উলশী জিয়া খাল পুনঃখননের উদ্যোগ এলাকাবাসীর জন্য গুরুত্বপূর্ণ। এ সফরের মাধ্যমে এলাকার দীর্ঘদিনের সমস্যা সমাধানে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে তারা আশা প্রকাশ করেন।
এসময় উপস্থিত ছিলেন বেনাপোল পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মীর আলম, যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান, পৌর কৃষক দলের সভাপতি জসীম উদ্দীন, পৌর মৎস্যজীবী দলের আহ্বায়ক মফিজুর রহমান, পৌর ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, সদস্য সচিব ইশতিয়াক আহমেদ শাওনসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
উল্লেখ্য, আগামী (সোমবার-২৭ এপ্রিল) প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও শার্শার উলশী জিয়া খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধনের কথা রয়েছে।













