মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

শ্রদ্ধা ও ভালোবাসায় একুশে ফেব্রুয়ারি: ঝালকাঠি-কাঁঠালিয়া

মোঃ ইমরান মোন্সি, ​নিজস্ব প্রতিবেদক, ঝালকাঠি প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪৩ এএম
শ্রদ্ধা ও ভালোবাসায় একুশে ফেব্রুয়ারি: ঝালকাঠি-কাঁঠালিয়া

ছবি- সকালের বার্তা

ঝালকাঠি ও কাঠালিয়ায় বিনম্র শ্রদ্ধায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত।
​যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঝালকাঠি জেলা ও কাঠালিয়া উপজেলায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। শনিবার এর প্রথম প্রহরে (২১ ফেব্রুয়ারি) অমর একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ১৯৫২ সালের ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

​ঝালকাঠি কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করেন ঝালকাঠি জেলা প্রশাসক। এরপর ঝালকাঠি জেলা পুলিশ সুপার-এর নেতৃত্বে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে শহীদদের প্রতি সালাম ও শ্রদ্ধা জানানো হয়। ক্রমান্বয়ে ঝালকাঠি জেলা আইনজীবী সমিতি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঝালকাঠি এবং ঝালকাঠি প্রেসক্লাব-এর নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়াও জেলার বিভিন্ন সামাজিক ও সেবামূলক প্রতিষ্ঠানের পক্ষ থেকে ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।

​একইভাবে কাঠালিয়া উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের ঢল নামে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মকবুল হোসেনের নেতৃত্বে উপজেলা প্রশাসন পুষ্প-অর্পন করেন। এসময় স্থানীয় প্রশাসনের বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

​আইনশৃ্ঙ্খলা রক্ষায় নিয়োজিত কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) এবং ফায়ার সার্ভিস কাঠালিয়া ইউনিটের পক্ষ থেকে পৃথকভাবে শ্রদ্ধা জানানো হয়। শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে তফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রি কলেজ কর্তৃপক্ষ শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করেন।
​
​ঝালকাঠি জেলা ও কাঠালিয়া উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর পক্ষ থেকে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় শহীদদের স্মরণ করা হয়। কাঠালিয়ায় বিএনপির পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন জালালুর রহমান আকন ও কবির হাওলাদারসহ জ্যেষ্ঠ নেতৃবৃন্দ।

​এসময় উপজেলা যুবদলের পক্ষে যুবদল নেতা কিশোর সহ নেতৃবৃন্দ , ছাত্রদলের পক্ষে ছাত্র দল নেতা তুষার মুন্সি ও নেতৃবৃন্দ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া শৌলজালিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ শাহীন সরদার, রুবেল ডাকুয়া ও খালেদসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন।
​
​কাঠালিয়া প্রেসক্লাব-এর পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন প্রেসক্লাব সভাপতি ও যায়যায়দিন-এর সিনিয়র সাংবাদিক এইচ এম বাদল, বৈশাখী মাল্টিমিডিয়ার সাংবাদিক এম আজিজ, সাংবাদিক রাহাত হোসেন, শাওন, আই নিউজ বিডি-র জেলা প্রতিনিধি মোঃ ইমরান মুন্সি এবং বরিশাল ডট নিউজের জেলা প্রতিনিধি মোঃ মেহেদী হাসান।

​পাশাপাশি অরাজনৈতিক ও সেবামূলক প্রতিষ্ঠান নাগরিক ফোরামের পক্ষে এইচ এম বাদল,এম আজিজ, রাহাতুজ্জামান, শাওন ও ইমরান মুন্সিসহ সিনিয়র নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন।
​
​পুষ্প-অর্পন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, ৫২-এর ভাষা আন্দোলনই ছিল বাঙালির স্বাধিকার আন্দোলনের মূল প্রেরণা। তারা ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনা করেন এবং মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানকে কেন্দ্র করে পুরো জেলা ও উপজেলায় সাধারণ মানুষের মধ্যে এক অভূতপূর্ব দেশপ্রেমের আবহ লক্ষ্য করা গেছে।

ছাপড়হাটীতে মাটির স্বাস্থ্য কার্ড ও সার ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ

খায়রুল আলম নয়ন, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৫৫ পিএম
ছাপড়হাটীতে মাটির স্বাস্থ্য কার্ড ও সার ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ছাপড়হাটী ইউনিয়নে সারসংকট, কৃত্রিম সংকট সৃষ্টি ও সার বিতরণে অনিয়ম ঠেকাতে কার্ডের মাধ্যমে সার বিতরণ কার্যক্রম চালু করা হয়েছে। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) অনুমোদিত ছাপড়হাটী ইউনিয়ন সার ডিলার পয়েন্ট শোভাগঞ্জ বাজার থেকে কৃষকদের পরিচয় ও জমির তথ্যের ভিত্তিতে সার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, মাহফুজুর রহমান উপ-সহকারী কৃষি কর্মকর্তা, মিজানুর রহমান মন্ডল উপ-সহকারী কৃষি কর্মকর্তা, শাকিল মিয়া উপ-সহকারী কৃষি কর্মকর্তা, এছাড়াও কৃষক কান্তি বর্মন ও সাংবাদিক নয়ন।

এ উদ্যোগের ফলে প্রকৃত কৃষকরা যাতে প্রয়োজন অনুযায়ী সার পান এবং কোনো মধ্যস্বত্বভোগী বা অসাধু ব্যবসায়ী অতিরিক্ত সার সংগ্রহ করতে না পারেন, সে বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সুন্দরগঞ্জ উপজেলা , গাইবান্ধার জেলার উদ্যোগে কৃষকদের মাটির স্বাস্থ্য সুরক্ষা (সাময়িক) কার্ড প্রদান করা হচ্ছে। কার্ডে কৃষকের পরিচিতি, জমির পরিমাণসহ প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করা হচ্ছে। এর মাধ্যমে কৃষকদের সার ব্যবহারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি সুষম সার ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে।

স্থানীয় কৃষকদের মতে, কৃষকদের জন্য এ ধরনের কার্ডভিত্তিক সার বিতরণ ব্যবস্থা কার্যকরভাবে বাস্তবায়ন করা হলে সার নিয়ে দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই কমবে। পাশাপাশি প্রকৃত কৃষকরা ন্যায্যমূল্যে প্রয়োজনীয় সার পাওয়ার সুযোগ পাবেন।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, নিয়মতান্ত্রিকভাবে এ কার্যক্রম অব্যাহত থাকলে সারসংকট মোকাবিলা, কৃষকের স্বার্থ সংরক্ষণ এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

তবে কার্ড বিতরণের পাশাপাশি সার মজুত, মূল্যতালিকা প্রদর্শন এবং কৃষকদের চাহিদা অনুযায়ী সার সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কৃষি বিভাগ ও প্রশাসনের নিয়মিত তদারকি প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল।

সৈয়দপুরে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগারে খাদ্য নমুনা পরীক্ষা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত ‎

বিধান চন্দ্র রায় ( নীলফামারী) প্রতিনিধি,  প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৫০ পিএম
সৈয়দপুরে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগারে খাদ্য নমুনা পরীক্ষা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত ‎

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কার্যালয়, নীলফামারীর উদ্যোগে সোমবার (০৯ নভেম্বর ) সৈয়দপুর উপজেলায় ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগারের (মোবাইল ভ্যান) মাধ্যমে বিভিন্ন খাদ্যপণ্যের নমুনা পরীক্ষা এবং সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়েছে। নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. শিহাব উদ্দীনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

‎এদিন সৈয়দপুর উপজেলার ওয়াপদা মোড়, বাসটার্মিনাল, ক্যান্টনমেন্ট বাজার ও চৌমুহনী বাজারে মোবাইল ভ্যানের মাধ্যমে ভ্রাম্যমাণ ল্যাবে বিভিন্ন খাদ্যপণ্যের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার সময় জিলাপিতে ক্ষতিকর হাইড্রোজের উপস্থিতি, খাবারে শিল্প লবণের ব্যবহার, পাউরুটিতে পটাশিয়াম ব্রোমেট, হলুদ ও মরিচের গুঁড়ায় লেড-ক্রোমেট এবং দুধে হাইড্রোজেন পারঅক্সাইডের মতো মারাত্মক ক্ষতিকর রাসায়নিকের উপস্থিতি যাচাই করা হয়।

‎ল্যাবে পরীক্ষা কার্যক্রম পরিচালনার পাশাপাশি স্থানীয় নিয়ামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ভ্রাম্যমাণ ল্যাবের কার্যক্রম সরাসরি পরিদর্শন করানো হয়।

‎এ সময় কোমলমতি শিক্ষার্থীদের নিরাপদ খাদ্য বিষয়ে সচেতন করার উদ্দেশ্যে বিভিন্ন সচেতনতামূলক টিভি বাণিজ্যিক (টিভি সি) প্রদর্শন করা হয়।

‎জনস্বাস্থ্য রক্ষায় এবং ভেজাল রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এ ধরনের অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।

‎

হরিরামপুরে চেয়ারম্যান প্রার্থী সুফিয়ান কাদের উপজেলা বিএনপির সমর্থনে প্রার্থিতা ঘোষণা

মাফিকুল ইসলাম,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৪৬ পিএম
হরিরামপুরে চেয়ারম্যান প্রার্থী সুফিয়ান কাদের উপজেলা বিএনপির সমর্থনে প্রার্থিতা ঘোষণা

ছবি: হরিরামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সুফিয়ান কাদের।

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ১০ নম্বর হরিরামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করেছেন উপজেলা বিএনপির আহ্বায়ক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ সুফিয়ান কাদের। তাঁর প্রার্থিতায় উপজেলা বিএনপির সমর্থন রয়েছে বলে জানা গেছে।

রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি ব্যবসা ও সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত সুফিয়ান কাদের এবার জনপ্রতিনিধি হিসেবে ইউনিয়নের মানুষের পাশে দাঁড়াতে চান। তাঁর প্রত্যাশা, জনগণের সমর্থন নিয়ে নির্বাচিত হলে হরিরামপুর ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবেন।

সুফিয়ান কাদের মনে করেন, জনপ্রতিনিধিত্ব কোনো ব্যক্তিগত ক্ষমতা বা মর্যাদা অর্জনের বিষয় নয়; বরং এটি জনগণের আমানত ও সেবা করার দায়িত্ব। ইউনিয়নের রাস্তাঘাট ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং মাদকমুক্ত সমাজ গঠনকে তিনি অগ্রাধিকার দিতে চান।

এ ছাড়া অবহেলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সমস্যা চিহ্নিত করে সমাধানে উদ্যোগ নেওয়া, সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং ইউনিয়ন পরিষদের নাগরিক সেবা সহজলভ্য করার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।

তাঁর মতে, একটি এলাকার প্রকৃত উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়; মানুষের জীবনমানের উন্নয়ন, সামাজিক নিরাপত্তা, ন্যায়বিচার ও নাগরিক অধিকার নিশ্চিত করাও উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ। এ জন্য জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের মধ্যে সরাসরি যোগাযোগ এবং জবাবদিহি থাকা প্রয়োজন।

চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করে সুফিয়ান কাদের হরিরামপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণ, রাজনৈতিক সহকর্মী, নেতা-কর্মী, শুভাকাঙ্ক্ষী ও ভোটারদের দোয়া, ভালোবাসা এবং সহযোগিতা কামনা করেছেন।

জনগণের আস্থা অর্জন করে জনসেবার মাধ্যমে একটি উন্নত, সমৃদ্ধ ও জনবান্ধব হরিরামপুর গড়ে তোলাই তাঁর প্রত্যাশা।