বীর ঈশাখা স্মৃতি সাহিত্য পরিষদের গুণীজন সংবর্ধনা স্মারক পেলেন শিল্পী রোহানা ইসলাম ছোঁয়া
ছবি- সকালের বার্তা
মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ‘বীর ঈশাখা স্মৃতি সাহিত্য পরিষদ’ এর উদ্যোগে এক জমকালো গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। সমাজ ও সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় এ অনুষ্ঠানে গুণীজনদের সম্মানিত করা হয়।
অনুষ্ঠানে সংঙ্গীত অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তরুণ ও জনপ্রিয় কণ্ঠশিল্পী রোহানা ইসলাম ছোঁয়া-কে সংগঠনের পক্ষ থেকে বিশেষ উপহার ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানটি রূপ নিয়েছিল কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সুধীজনের এক মিলনমেলায়। আলোচনা সভায় বক্তারা মহান মে দিবসের তাৎপর্য এবং সমাজ গঠনে শ্রমজীবী মানুষের পাশাপাশি সাংস্কৃতিক কর্মীদের ভূমিকার কথা তুলে ধরেন।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল গুণীজন সংবর্ধনা পর্ব। এ সময় কণ্ঠশিল্পী রোহানা ইসলাম ছোঁয়ার হাতে সম্মাননা স্মারক ও বিশেষ উপহার তুলে দেন আমন্ত্রিত অতিথি ও বীর ঈশাখা স্মৃতি সাহিত্য পরিষদের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
সম্মাননা প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় কণ্ঠশিল্পী রোহানা ইসলাম ছোঁয়া বলেন, “যেকোনো কাজের স্বীকৃতিই আনন্দের। আন্তর্জাতিক শ্রমিক দিবসের মতো একটি ঐতিহাসিক দিনে ‘বীর ঈশাখা স্মৃতি সাহিত্য পরিষদ’ আমাকে যে সম্মাননা প্রদান করেছে, তা আমার আগামী দিনের পথচলায় বড় অনুপ্রেরণা হয়ে থাকবে। আমি সংগঠনের সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
আলোচনা ও সংবর্ধনা পর্ব শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। যেখানে স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। বিশেষ করে সম্মাননাপ্রাপ্ত শিল্পী রোহানা ইসলাম ছোঁয়ার কণ্ঠের জাদু অনুষ্ঠানটিকে ভিন্ন মাত্রায় নিয়ে যায়।
অনুষ্ঠানে বীর ঈশাখা স্মৃতি সাহিত্য পরিষদের কর্মকর্তা, উপদেষ্টা মণ্ডলী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক সংস্কৃতিপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন। বক্তারা আগামীতেও এই ধরনের সৃষ্টিশীল ও অনুপ্রেরণামূলক আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

















