বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

প্রযুক্তিবিদ থেকে সম্পাদক ও প্রকাশকের উত্থানের গল্প

সম্পাদকীয় ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৫১ পিএম
প্রযুক্তিবিদ থেকে সম্পাদক ও প্রকাশকের উত্থানের গল্প

ক্যাপশন ও ছবিঃ মোঃ আলামিন শেখ । Md Alamin Shak

মোঃ আলামিন শেখ (ইংরেজি: Md Alamin Shak) একজন সম্পাদক প্রকাশক ও প্রযুক্তিবিদ। তিনি জনপ্রিয় অনলাইন ও প্রিন্ট সংবাদমাধ্যম সকালের বার্তা–এর সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রযুক্তিনির্ভর চিন্তাধারা, ডিজিটাল মিডিয়া ব্যবস্থাপনা এবং সাংবাদিকতায় আধুনিকতার সংমিশ্রণে তিনি অল্প বয়সেই একটি স্বতন্ত্র পরিচিতি গড়ে তুলেছেন।

প্রারম্ভিক জীবন ও শিক্ষা

মোঃ আলামিন শেখ ১৩ নভেম্বর ১৯৯৮ সালে বাংলাদেশের খুলনা জেলায় জন্মগ্রহণ করেন। খুলনাতেই তার শৈশব ও কৈশোর কেটেছে। ছোটবেলা থেকেই তিনি প্রযুক্তি, কম্পিউটার ও ডিজিটাল প্ল্যাটফর্মের প্রতি আগ্রহী ছিলেন। এই আগ্রহই পরবর্তীতে তার পেশাগত জীবনের ভিত্তি তৈরি করে।

তিনি ব্যবসায় প্রশাসনে স্নাতক (বিবিএ অনার্স) ডিগ্রি অর্জন করেন এবং ২০২১ সালে সফলভাবে তার উচ্চশিক্ষা সম্পন্ন করেন। শিক্ষাজীবনের পাশাপাশি তিনি প্রযুক্তি, অনলাইন কনটেন্ট ম্যানেজমেন্ট এবং ডিজিটাল প্রকাশনার বিভিন্ন বিষয়ে হাতে-কলমে অভিজ্ঞতা অর্জন করেন।

পেশাগত জীবন

মোঃ আলামিন শেখের পেশাগত জীবনের সূচনা একজন প্রযুক্তিবিদ হিসেবে। ওয়েবসাইট ম্যানেজমেন্ট, ডিজিটাল মিডিয়া অবকাঠামো, অনলাইন সিকিউরিটি ও কনটেন্ট পাবলিশিং সিস্টেম নিয়ে কাজ করার মাধ্যমে তিনি প্রযুক্তি খাতে দক্ষতা অর্জন করেন। এই প্রযুক্তিগত অভিজ্ঞতাই তাকে সংবাদমাধ্যম পরিচালনায় নতুন দৃষ্টিভঙ্গি দেয়।

২০১৯ সালে তিনি সকালের বার্তা নিউজপেপার প্রতিষ্ঠা করেন। একটি প্রযুক্তিনির্ভর সংবাদমাধ্যম হিসেবে শুরু হলেও অল্প সময়ের মধ্যেই এটি একটি পাঠকপ্রিয় ও বিশ্বাসযোগ্য সংবাদপ্ল্যাটফর্মে পরিণত হয়। সম্পাদক ও প্রকাশক হিসেবে তিনি সংবাদ পরিবেশনে নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা এবং পাঠকস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকেন।

সকালের বার্তা

সকালের বার্তা একটি বাংলাদেশি বাংলা ভাষার সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সমসাময়িক খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি ও প্রযুক্তি বিষয়ক সংবাদ প্রকাশ করে। ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে আধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে এই গণমাধ্যমটি আলাদা পরিচিতি পেয়েছে।

মোঃ আলামিন শেখের নেতৃত্বে সকালের বার্তা একটি প্রযুক্তিনির্ভর ও পাঠককেন্দ্রিক নিউজপেপার হিসেবে এগিয়ে যাচ্ছে।

ব্যক্তিগত দর্শন ও অবদান

মোঃ আলামিন শেখ বিশ্বাস করেন— প্রযুক্তি ও সাংবাদিকতার সমন্বয়ই ভবিষ্যতের গণমাধ্যম। তিনি তরুণ প্রজন্মকে প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনের পাশাপাশি নৈতিক ও দায়িত্বশীল সাংবাদিকতার চর্চার প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

তার কাজের মূল লক্ষ্য হলো— সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন, তথ্যপ্রযুক্তির যথাযথ ব্যবহার এবং একটি স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম গড়ে তোলা।

অনলাইন উপস্থিতি

মোঃ আলামিন শেখ বিভিন্ন আন্তর্জাতিক ও সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মে সক্রিয় রয়েছেন।

কাগজপত্রের ঘাটতি, ধামরাইয়ে পাঁচ হাসপাতালের কার্যক্রম বন্ধের নির্দেশ

সকালের বার্তা ডেস্ক প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৯:৫৮ পিএম
কাগজপত্রের ঘাটতি, ধামরাইয়ে পাঁচ হাসপাতালের কার্যক্রম বন্ধের নির্দেশ

ঢাকার ধামরাইয়ে প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমোদনের ঘাটতির কারণে পাঁচটি হাসপাতাল ও একটি ডায়াগনস্টিক সেন্টারকে মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে পাঁচটি প্রতিষ্ঠানের কার্যক্রম সাময়িকভাবে স্থগিতের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে ধামরাই পৌরশহরের ইসলামপুর ও কালামপুর এলাকায় স্বাস্থ্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফাহিম শাহরিয়ার।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা সিভিল সার্জন ডা. জাকারিয়া মাহমুদ এবং ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. আহমেদুল হক তিতাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অভিযান সূত্রে জানা যায়, আল-মদিনা স্কয়ার হাসপাতালকে ৫০ হাজার টাকা, ইসলামপুর জেনারেল হাসপাতালকে ৫০ হাজার টাকা, পপুলার ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা এবং আলাদীনস জেনারেল হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি সেবা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা এবং কালামপুর হারুণ জেনারেল হাসপাতালকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ছয়টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে আল-মদিনা স্কয়ার হাসপাতাল, ইসলামপুর জেনারেল হাসপাতাল, পপুলার ডায়াগনস্টিক সেন্টার, আলাদীনস জেনারেল হাসপাতাল ও সেবা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম সাময়িকভাবে স্থগিতের নির্দেশ দেওয়া হয়েছে। তবে কালামপুর হারুণ জেনারেল হাসপাতালকে জরিমানা করা হলেও এর কার্যক্রম স্থগিতের নির্দেশ দেওয়া হয়নি।

অভিযান পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) মো. ফাহিম শাহরিয়ার জানান, বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে শৃঙ্খলা নিশ্চিত করা, প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমোদন যাচাই এবং স্বাস্থ্যসেবার মান বজায় রাখার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংশ্লিষ্টদের মতে, বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স, প্রয়োজনীয় অনুমোদন এবং স্বাস্থ্যসেবার মান নিয়মিত তদারকি করা জরুরি। এতে সাধারণ মানুষের নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি অনিয়ম প্রতিরোধ করা সম্ভব হবে।

ধামশর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় মীর কাসেম

মানিকগন্জ প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৯:২০ পিএম
ধামশর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় মীর কাসেম

মানিকগঞ্জের ধামশর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন জনাব মীর কাসেম।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জের ধামশর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন জনাব মীর কাসেম। তাঁকে ঘিরে স্থানীয় পর্যায়ে রাজনৈতিক ও সামাজিক মহলে আলোচনা চলছে।

ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তাঁর যোগাযোগ ও এলাকার বিভিন্ন বিষয়ে তাঁর ভূমিকা নিয়ে আলোচনা করছেন স্থানীয়রা।

ধামশর ইউনিয়নের মানুষের প্রত্যাশা, আগামী দিনে এলাকার উন্নয়ন, নাগরিক সেবা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে প্রার্থীরা তাঁদের পরিকল্পনা তুলে ধরবেন।

সুন্দরগঞ্জ উপজেলার মাটির স্বাস্থ্য কার্ড বিতরণ, সার ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৩:৫৬ পিএম
সুন্দরগঞ্জ উপজেলার মাটির স্বাস্থ্য কার্ড বিতরণ, সার ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা এলাকায় সার সংকট, কৃত্রিম সংকট সৃষ্টি ও সার বিতরণে অনিয়ম ঠেকাতে কার্ডের মাধ্যমে সার বিতরণ কার্যক্রম চালু করা হয়েছে। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) অনুমোদিত সুন্দরগঞ্জ উপজেলার ১৫ টি ইউনিয়ন ও ১টি পৌরসভার  সার ডিলার পয়েন্ট থেকে কৃষকদের পরিচয় ও জমির তথ্যের ভিত্তিতে সার বিতরণ করা হয়।

এ উদ্যোগের ফলে প্রকৃত কৃষকরা যাতে প্রয়োজন অনুযায়ী সার পান এবং কোনো মধ্যস্বত্বভোগী বা অসাধু ব্যবসায়ী অতিরিক্ত সার সংগ্রহ করতে না পারেন, সে বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সুন্দরগঞ্জ উপজেলা , গাইবান্ধার জেলার উদ্যোগে কৃষকদের মাটির স্বাস্থ্য সুরক্ষা (সাময়িক) কার্ড প্রদান করা হচ্ছে। কার্ডে কৃষকের পরিচিতি, জমির পরিমাণসহ প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করা হচ্ছে। এর মাধ্যমে কৃষকদের সার ব্যবহারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি সুষম সার ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে।

স্থানীয় কৃষকদের মতে, কৃষকদের জন্য এ ধরনের কার্ডভিত্তিক সার বিতরণ ব্যবস্থা কার্যকরভাবে বাস্তবায়ন করা হলে সার নিয়ে দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই কমবে। পাশাপাশি প্রকৃত কৃষকরা ন্যায্যমূল্যে প্রয়োজনীয় সার পাওয়ার সুযোগ পাবেন।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, নিয়মতান্ত্রিকভাবে এ কার্যক্রম অব্যাহত থাকলে সারসংকট মোকাবিলা, কৃষকের স্বার্থ সংরক্ষণ এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

তবে কার্ড বিতরণের পাশাপাশি সার মজুত, মূল্যতালিকা প্রদর্শন এবং কৃষকদের চাহিদা অনুযায়ী সার সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কৃষি বিভাগ ও প্রশাসনের নিয়মিত তদারকি প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল।