গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে তাহেরপুর থানা ছাত্রশিবিরের ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ
রাজশাহীর তাহেরপুরে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, তাহেরপুর থানা শাখা। ০২ – ০২ ২৬ ইং তারিখ রোজ সোমবার বিকেল ৪ ঘটিকাই তাহেরপুর থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় সাধারণ মানুষের মাঝে গণভোটের গুরুত্ব তুলে ধরা হয় এবং ‘হ্যাঁ’-এর পক্ষে জনমত গঠনে আহ্বান জানানো হয়।
তাহেরপুর থানা ছাত্রশিবিরের সভাপতি মারুফ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পূর্ব ছাত্রশিবিরের সেক্রেটারি জনাব আব্দুর রব হোসাইন।
এছাড়াও কর্মসূচিতে ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, গণভোট একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া। দেশের ভবিষ্যৎ ও জনগণের মতামত প্রতিফলনের জন্য সবাইকে সচেতনভাবে গণভোটে অংশগ্রহণ করে ‘হ্যাঁ’-এর পক্ষে অবস্থান নেওয়া জরুরি।
কর্মসূচি শান্তিপূর্ণভাবে লিফলেট বিতরণ ও গণসংযোগের মাধ্যমে সম্পন্ন হয়।













