অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ভোলা সদর মডেল থানা ও শশীভূষণ থানা এলাকায় যৌথ টহল ও চেকপোস্ট পরিচালনা
ছবি- সকালের বার্তা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করার লক্ষ্যে দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার কার্যক্রম জোরদার করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় ৩১ জানুয়ারি ২০২৬ ইং তারিখে রোজ শনিবার ভোলা সদর থানা এলাকায় থানা পুলিশ, নৌ বাহিনী, বিজিবি, কোস্ট গার্ড, র্যাব ও নৌবাহিনীর সমন্বয়ে যৌথ টহল পরিচালিত হয়।
এছাড়া শশীভূষণ থানা এলাকায় শশীভূষণ থানা এলাকায় যৌথ বাহিনী ও পুলিশের যৌথ টহল এবং অভিযান পরিচালিত হয়।
নির্বাচনকে কেন্দ্র করে কোনো প্রকার সহিংসতা বা নাশকতামূলক কর্মকাণ্ড রুখতে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে কঠোর তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি মাদকের বিস্তার রোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।
জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রুখতে এই সতর্ক অবস্থান অব্যাহত থাকবে।



















