মোর্শেদ মিল্টনের মনোনয়ন বৈধ ঘোষণা করল রিটার্নিং অফিসার
ছবি- সকালের বার্তা
বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও গাবতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব মোর্শেদ মিল্টনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং অফিসার। যাচাই-বাছাই শেষে আজ তার প্রার্থিতা বৈধ বলে ঘোষণা করা হয়।
এর আগে বিভিন্ন আইনি ও প্রশাসনিক প্রক্রিয়ার মধ্য দিয়ে গেলেও শেষ পর্যন্ত তার মনোনয়ন বৈধ হওয়ায় নির্বাচনী এলাকায় আনন্দ ও উদ্দীপনা ছড়িয়ে পড়েছে। রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, দাখিলকৃত হলফনামা এবং প্রয়োজনীয় সকল নথিপত্র সঠিক থাকায় তার এই মনোনয়ন গ্রহণ করা হয়েছে।
মনোনয়ন বৈধ ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় মোর্শেদ মিল্টনের সমর্থকরা জানান, “এটি তৃণমূলের মানুষের জয়। মোর্শেদ মিল্টন ভাই গাবতলী-শাজাহানপুরের মানুষের প্রাণের নেতা। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে আমরা ঐক্যবদ্ধভাবে মাঠে থাকব।”
উল্লেখ্য, বগুড়া-৭ আসনটি বিএনপির দুর্গ হিসেবে পরিচিত। জনাব মোর্শেদ মিল্টনের প্রার্থিতা বৈধ হওয়ার ফলে এই আসনে নির্বাচনী লড়াই আরও উৎসবমুখর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে সাধারণ ভোটাররা মনে করছেন।











