নাটোরে বনপাড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়বেন সেচ্ছাসেবক দলের নেতা ‘মেমন’
নাটোরের বড়াইগ্রামে আসন্ন বনপাড়া পৌরসভা নির্বাচন কে কেন্দ্র করে এলাকায় বইছে আগাম নির্বাচনী হওয়া। সাধারণ ভোটারদের মাঝে উৎসবমুখর পরিবেশের পাশাপাশি আলোচনায় রয়েছে তরুণ এই নেতা মাহমুদুল হাসান (মেমন)। তিনি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা কলেজ শাখা কেন্দ্রীয় সংসদ দায়িত্ব পালন করেছেন, এবং তিনি বর্তমানে বনপড়ার শহর শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। বিশিষ্ট এই সমাজসেবক ইতিমধ্যে বনপাড়া পৌরসভার মেয়র পদে প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়ার ঘোষণা দিয়েছেন।
স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, জনগণের আস্থা ও ভালোবাসা পেলে একটি স্বচ্ছ ও মানবিক ও জবাবদিহিমূলক পৌর শহর গড়ে তুলতে চাই। সেই সাথে বনপাড়া পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভা গড়ার প্রত্যয়ে তিনি কাজ করে যাবেন।
তিনি ইতিমধ্যে পৌরর সকল ওয়ার্ডের প্রতিটি পাড়া- মহল্লা ও ঘরে ঘরে নিবিড়, গণসংযোগ শুরু করেছেন। তার এই আগাম তৎপরতা ও জনসম্পৃক্ততা সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক আসার সঞ্চার করেছে।
প্রসঙ্গত, মাহমুদুল হাসান (মেমন) তার, প্রচারণায় “মাদক মুক্ত ও সন্ত্রাসমুক্ত আদর্শ পৌর শহর” গড়ার স্বপ্ন তুলে ধরেছেন। ইতিমধ্যে তিনি তার নির্বাচনী প্রচারণায় ১২ দফা অঙ্গীকার ঘোষণা করেছেন। ভোটারদের আশ্বস্ত করে তিনি বলেন, আমি পৌরসভার সকল মানুষের সেবক হিসেবে কাজ করতে চাই। উন্নয়ন হবে সবার জন্য – কোনো বৈষম্য থাকবে না। যেখানে সাধারণ মানুষ তাদের ন্যায্য অধিকার ও ন্যায়বিচার ফিরে পাবে।
তিনি এলাকার সর্বস্তরের মানুষের দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করছেন। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, স্বেচ্ছাসেবক দলের নেতা মাহমুদুল হাসান (মেমন) এই নির্বাচনী অংশগ্রহণে বনপাড়া পৌরসভার সকল ওয়ার্ডের লড়ায়ে এক নতুন মাত্রা যোগ করেছে। শিক্ষিত ও স্বচ্ছ ভাবমূর্তির এই তরুণ প্রার্থীর পক্ষে সাধারণ মানুষের ইতিবাচক সাড়া লক্ষ্য করা যাচ্ছে। স্থানীয় বাসিন্দারা মনে করছেন, একজন যোগ্য ও পরোপকারী জনপ্রতিনিধি নির্বাচনের এলাকার মাধ্যমেই এলাকার কাঙ্খিত পরিবর্তন ও উন্নয়ন সম্ভব।











