বগুড়া-০২ শিবগঞ্জ আসনে ছয় স্তরের নিঃছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে ভোট গ্রহণের প্রস্তুতি সম্পন্ন
জাতীয় ত্রোয়দশ সংসদ নির্বাচনে বগুড়া-০২ শিবগঞ্জ আসনে ছয় স্তরের নিঃছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে ভোট গ্রহণের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
১২ই ফেব্রুয়ারি বৃহষ্পতিবার শিবগঞ্জ আসনে ১১০টি ভোট কেন্দ্রে প্রায় তিন লক্ষ চল্লিশ হাজার ভোটার ভোটাধিকার প্রয়োগ করবে।
অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গ্রহণের লক্ষে চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এর অধীনে বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব, বিজিবি, পুলিশ, বাংলাদেশ ব্যাটালিয়ন পুলিশ, আনসার-ভিডিপিসহ ছয় স্তরের নিরাপত্তা বলয়ের মাধ্যমে কোন বিশৃঙ্খলা ছাড়াই এই ভোট গ্রহণ করা হবে।
সকাল ০৮ টা থেকে বিকাল ০৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে এই ভোট গ্রহণ করা হবে। নির্বাচনে ছদ্মবেশে জাল ভোট প্রদান করতে গিয়ে জাল ভোটার হিসাবে প্রমাণিত হলে দুই থেকে সাত বছরের কারাদণ্ড প্রদান করা হবে বলে সরকারের পক্ষ থেকে ঘোষনা করেছেন নির্বাচন কমিশন।
সহকারী রিটার্নিং অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন গ্রহণের এর লক্ষে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।



















