সরকার বাড়ালো জ্বালানির দাম, ডিজেল ১১৫, পেট্রোল ১৩৫, অকটেন ১৪০
Oplus_131072
বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করেছে সরকার। এতে ডিজেল, পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম বাড়ানো হয়েছে। নতুন এ মূল্য আগামীকাল রোববার (১৯ এপ্রিল) থেকে কার্যকর হবে।
শনিবার (১৮ এপ্রিল) সরকারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের ঊর্ধ্বগতির কারণে অভ্যন্তরীণ বাজারে বিক্রয়মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের দাম ১০০ টাকা থেকে বাড়িয়ে ১১৫ টাকা করা হয়েছে। অকটেনের দাম ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। পেট্রোলের দাম ১১৬ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা এবং কেরোসিনের দাম নির্ধারণ করা হয়েছে ১৩০ টাকা লিটার।
নতুন এই মূল্যবৃদ্ধির ফলে পরিবহন খরচসহ বিভিন্ন খাতে প্রভাব পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে গণপরিবহন, কৃষি ও পণ্য পরিবহনে ব্যয় বাড়ার আশঙ্কা রয়েছে। তবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজার পরিস্থিতি বিবেচনায় এনে এ সমন্বয় করা হয়েছে।











