শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

জামায়াতের শক্ত ঘাঁটিতে চ্যালেঞ্জ বিএনপি

কৌশিক চৌধুরী, হিলি (দিনাজপুর) প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:১১ পিএম
জামায়াতের শক্ত ঘাঁটিতে চ্যালেঞ্জ বিএনপি

ছবি- ফাইল

হাকিমপুর, ঘোড়াঘাট, নবাবগঞ্জ ও বিরামপুর এই চার উপজেলা নিয়ে দিনাজপুর-৬ আসন গঠিত। মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৫৭ হাজার ৬৯২ জন। এর মধ্য পুরুষ ভোটার ২ লাখ ৭৬ হাজার ৮৬ জন। এবং নারী ভোটার ২ লাখ ৭৯ হাজার ৫৯৩ এবং তৃতীয় লিঙ্গ ১৩ জন। ৬৮৪ বর্গ কিলোমিটার এই সংসদীয় আসনে রয়েছে ৩ টি পৌরসভা ও ২৩ টি ইউনিয়ন পরিষদ। জেলার সর্বদক্ষিণে ও ভারত সীমান্তবর্তী হওয়ায় ভৌগলিকভাবে গুরুত্বপূর্ণ এ আসনটি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে মোট ৭ জন এমপি প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। তাদের মধ্য বিএনপি মনোনীত ধানের শীষ প্রতিক নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ, জামায়েত মনোনীত দাঁড়িপল্লা প্রতীক নিয়ে কেন্দ্রী সূরা সদস্য আনোয়ারুল ইসলাম, জাতীয় পার্টি মনোনীতে লাঙ্গল প্রতীকে রেজাউল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নূর আলম সিদ্দিক হাতপাখা, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ মনোনীত মই প্রতিকে আব্দুল হাকিম, স্বতন্ত্র থেকে ফুটবল প্রতিক নিয়ে আব্দুল্লাহ ও ঘোড়া প্রতীক নিয়ে শাহনেওয়াজ শুভ প্রতিদ্বন্দীতা করছেন। তবে এরই মধ্যে নিরাপত্তাহীনতার অভিযোগ এনে ঘোড়া প্রতিকের প্রার্থী শাহনেওয়াজ শুভ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

হাফডজন প্রর্থী থাকলেও প্রচার প্রচারণায় বিএনপি, জামায়েত প্রার্থী ও নেতকর্মী ছাড়া অন্যদলের কাউকে প্রচার প্রচারণায় দেখা যায় নি। ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতিকের মাইকে প্রচাল লক্ষ করা গেছে। তবে কোন নেতাকর্মী বা প্রার্থীকে ভোটের মাঠে লক্ষ্য করা যায়নি।

স্বাধীনতা পরবর্তী এই আসনে আওমীলীগ ও জামায়েত রাজত্ব করেছে। এই আসন থেকে আওয়ামীলীগ ৬ বার ও জামায়েত ২ বার এমপি নির্বাচিত হয়েছে। সেই হিসেবে আ.লীগ না থাকায় জামায়েত রাজত্ব করার কথা। কিন্তু এবার বিএনপির হ্যাবিওয়েট নেতা ডা. জাহিদ এই আসনে বিএনপির শক্ত হাল ধরে নির্বাচনি প্রচার-প্রচারণা চালচ্ছেন। এবারে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন তিনি। জনসংযোগ প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। সেই সাথে দম ফেলার সময় নেই, নেতাকর্মীর। কাকডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে।

শতভাগ বিজয়ের আশা তাদের। কর্মীরা বলছেন তিনি নির্বাচিত হলে এই আসন থেকে মন্ত্রী হবে। যেটি হবে এই আসনের প্রথম মন্ত্রী। মন্ত্রী হলে রাস্তাঘাট, অবকাঠামো, শিক্ষাপ্রতিষ্ঠানে কাঙ্খিত উন্নয়নের ছোঁয়া লাগবে। গড়ে উঠবে কলকারখান, কর্মসংস্থান ব্যাবস্থা হবে হাজারো বেকারের।

এদিকে আসন পুনরুদ্ধারে মরিয়া জামায়েত। জয়ের আশা শতভাগ, কারণ ২০০৮ সালে নবম জাতীয় নির্বাচনে অংশ নিয়ে একা হাজারেরও কম ভোটে পরাজীত হয় বর্তমান জামায়াতের প্রার্থী। তারা বলছেন এই এলাকার মানুষ ন্যায়ের পক্ষে। জামায়াত দল সবসময় ন্যায়ের পক্ষে কাজ করে থাকে। তাই ভোটাররা এ বার ভুল করবেনা। বিপুল ভোটে জয়লাভের আশা।

উভয় প্রার্থীর প্রতিশ্রুতির ফুলঝুড়ির মধ্যে দেশের দ্বিতীয় বৃহত্তর হিলি স্থলবন্দরের রাস্তাঘাট ও বন্দরের ব্যাবসা বাণিজ্যের প্রসারে বেশ সজাগ।

হাকিমপুর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, ২০০১, ২০০৯ ও ২০১৮ সালে বিএনপি-জামায়াতের ঐক্য জোটের পক্ষে জামায়াতের এমপি প্রার্থী ছিলেন। সে সময়গুলিতে বিএনপি নেতা কর্মীরা জামায়াতের পক্ষে কাজ করেছেন। এই আসনে বিএনপির ব্যাপক জনপ্রিয়তা রয়েছে উপল্লেক করে তিনি বলেন, এবারের নির্বাচনে বিএনপি এককভাবে নির্বাচন করছেন। জনগন শতঃস্ফর্তভাবে নির্বাচনে অংশগ্রহন করে বিএনপিকে বিপুল ভোটে নির্বাচিত করবেন। এবং এই আসনের প্রার্থী ডা. জাহিদ জিয়া পরিবারের ঘনিষ্টজন, বেগম খালেদা জিয়ার ব্যাক্তিগত চিকিৎসক এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য। তিনি এমপি নির্বাচিত হয়ে মন্ত্রি হবেন। এই এলাকার ব্যাপক উন্নয়ন হবে।

এদিকে হাকিমপুর উপজেলা জামায়াতে আমীর আমিনুল ইসলাম বিএনপি প্রার্থী ডা. জাহিদকে ইঙ্গিত করে বলেন, তিনি নির্বাচন উপলক্ষে এই আসনে ভোটারের দ্বারে দ্বারে গিয়ে উন্নয়নের অঙ্গিকার করছেন। এর আগে সুখে-দুঃখে এলাকার জনগণ তাঁকে পাশে পাননি। জামায়াতের প্রার্থী আনোয়ারুল ইসলাম বিগত ১৭ বছর যাবৎ এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে ছিলেন। প্রত্যোক পাড়া মহল্লার শিশু থেকে বৃদ্ধ সকলে তাঁকে ভলো মানুষ হিসেবে জানেন। এবারে ইনশাআল্লাহ দাঁড়ি পল্লা বিপুল ভোটে বিজয়ী হবেন। শুধু এই আসনে নয় সারা দেশে দাঁড়ি পল্লার জোয়ার বইছে।
উপজেলার দক্ষিণ বাসুদেবপুর মহল্লার এক ভোটার জানান, এই আসন থেকে জামায়েত ও আওয়ামীলীগের এমপি নির্বাচিত হয়েছেন। কিন্তু এলাকার রাস্তুঘাট , অবকাঠামোতে উন্নয়নের ছোঁয়া লাগেনি। ডা. জাহিদ এই আসন থেকে নির্বাচিত হলে তিনি মন্ত্রী হতে পারেন। তাই এবার আর ভুল করবেননা, তিনি ধানের শীষে ভোট দিবেন।

জামায়াতের প্রার্র্থী আনোয়ারুল ইসলাম বলেন, প্রাচার প্রচারণায় জনগনের ব্যাপক সাড়া পাচ্ছি। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে তিনি মাত্র ৮৫৮ ভোটে পরাজীত হয়েছি। এই সামান্য ভোটের ব্যাবধানকে পরাজয় বলেনা। প্রতিকী অর্থে তিনি বলেন, এবার এতো পরিমাণ দাঁড়ি পল্লায় ভোট পড়বে যে দাঁড়ি পল্লায় ওজন করে শেষ করা যাবেন।

এদিকে ধানের শীষ প্রতিকের প্রার্থী বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবদী দল বিএনপি আমাকে এই আসনে মনোনীত করেছেন। তারেক রহমানের নের্তৃত্বে আগামীর বাংলাদেশ গড়তে ভোটারদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। আশা করি জনগণ ব্যাপক উৎসাহ উদ্দিপনা মধ্য দিয়ে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন।

চৈতন্যের হাট আবৃরহাট আহমদ কবির সড়কের উদ্বোধন বিএনপি থাকলে দেশের উন্নয়ন হবে সমাবেশে বক্তারা

সকালের বার্তা ডেস্ক প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৫ পিএম
চৈতন্যের হাট আবৃরহাট আহমদ কবির সড়কের উদ্বোধন বিএনপি থাকলে দেশের উন্নয়ন হবে সমাবেশে বক্তারা

‎বহু প্রতিক্ষিত সড়ক চৈতন্যের হাট আবুরহাট সড়কের উদ্বোধন হয়েছে। আজ ১৫ই সেপ্টেম্বর বিকাল ৩ ঘটিকায় চট্টগ্রাম মিরসরাই উপজেলার ৮নং দূর্গাপুর ইউনিয়নের চৈতন্যের হাটে এই উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়েছে।

‎ ৮ নং দূর্গাপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক ও উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মো: জসিম উদ্দিন, এবং ৮ নং দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব এবং বর্তমান উপজেলা বিএনপির সম্মানিত সদস্য আজিজুল হক মেম্বারের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম-১ মিরসরাই আসনের মাননীয় এমপি ও সদস্য, ধর্ম বিষয়ক স্থায়ী কমিটির সদস্য জনাব, নুরুল আমিন এমপি মহোদয়।

‎এতে আরো উপস্থিত ছিলেন : উপজেলা বিএনপির সাবেক সভাপতি ওলিউল কবির ইকবাল, মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব আজিজুল হক চৌধুরী, মিরসরাই উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক সালাউদ্দিন চেয়ারম্যান,

‎বিএনপির যুগ্ন আহবায়ক জনাব আফছার চেয়ারম্যান, বিএনপির যুগ্ন আহবায়ক জনাব জমির উদ্দিন সহ জেলা উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

‎এ সময় সমাবেশে বক্তারা বলেন, ১২ ফেব্রুয়ারী বিএনপিকে জয়যুক্ত করার পর দেশে উন্নয়নের জোয়ার বয়ে যাচ্ছে, মানুষ এখন শান্তিতে ঘুমাইতে পারতেছে। মিরসরাইতে কোন সড়ক সংস্কার বিহীন থাকবে না, উপজেলার প্রত্যেকটি সড়ক সংস্কারের আওতায় আসবে।

‎এ সময় বক্তব্য এমপি বলেন, আমরা মিরসরাইকে একটি রোল মডেল হিসেবে গড়ে তুলতে চাই। গত ৫ আগষ্টে ভারতে লুকিয়ে থেকে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ তারা বলেছে ডিসেম্বরে আসবে এই ডিসেম্বর না কোন ডিসেম্বরে আসতে পারবেনা। আসছে আগামী স্থানীয় নির্বাচনে দল যাকে প্রার্থী দিবে তাকে জয়যুক্ত করার জন্য সকলের প্রতি আহবান জানান এমপি। সড়কের কাজে সকলকে আন্তরিকতা সহিত সহযোগীতা করার আহবান জানান, এমপি নুরুল আমিন এমপি মহোদয়।

‎এতে আরো বক্তব্য রাখেন ছাত্রদলের মিরসরাই বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রদলের মানবাধিকার বিষয়ক সম্পাদক জনাব, ফখরুল ইসলাম ভূইয়া, জেলা ছাত্রদলের সম্মানিত সদস্য মো: জিসান, ৮ নং দূর্গাপুর ইউনিয়ন ছাত্রদলের ক্রীড়া পরিচালনা কমিটি সভাপতি তানভীরুল আজিজ তাসিফ সাধারণ সম্পাদক, মো: জিসান সহ জেলা উপজেলার বিএনপি, ছাত্রদল এবং যুবদলের সকল পর্যায়ের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।

‎সমাবেশের সভাপতিত্ব করেন, মিরসরাই উপজেলা আহবায়ক, আব্দুল আওয়াল।

ধামরাইয়ে বসতবাড়ি দখলের চেষ্টায় দুই ভাইসহ ৩ জন আহতের অভিযোগ

সকালের বার্তা ডেস্ক প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৯ এএম
ধামরাইয়ে বসতবাড়ি দখলের চেষ্টায় দুই ভাইসহ ৩ জন আহতের অভিযোগ

ঢাকার ধামরাইয়ে বসতবাড়ি দখলের চেষ্টায় বাধা দেওয়াকে কেন্দ্র করে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠেছে জলিল, আরিফ, জমির আলী ও জিহাদসহ কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় আব্দুল গফুর, তার ভাই আব্দুর সফুর এবং গফুরের দুই ছেলে আওলাদ ও ওয়ারেছ আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ধামরাই উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের কাটাবই এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ সূত্রে জানা গেছে।

অভিযোগে বলা হয়, আব্দুল গফুর ও তার ভাই আব্দুর সফুর ক্রয়কৃত জমিতে বসতবাড়ি নির্মাণ করে প্রায় ৩০ বছর ধরে বসবাস ও ভোগদখল করে আসছেন। তবে সম্প্রতি ওই জমির মালিকানা দাবি করে জমির আলীসহ কয়েকজন বিভিন্ন সময় জমিটি দখলের চেষ্টা চালিয়ে আসছেন বলে অভিযোগ করেন তারা।

এরই ধারাবাহিকতায় গত ১২ সেপ্টেম্বর জমির আলী, আরিফ, জিহাদসহ কয়েকজন লোকজন নিয়ে ওই বসতবাড়িতে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ সময় তারা করাত, চাপাতি, ছেন ও দা জাতীয় দেশীয় ধারালো অস্ত্র দিয়ে বসতবাড়ির আঙিনায় থাকা কয়েকটি ফলজ গাছ কেটে ফেলে ঘর নির্মাণের চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। কেটে ফেলা গাছগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ হাজার টাকা বলে দাবি করেছেন অভিযোগকারীরা।

এ সময় আব্দুল গফুর ও তার দুই ছেলে আওলাদ এবং ওয়ারেছ বাধা দিলে তাদের ওপর দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগে বলা হয়েছে। এতে তারা শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং সেখানে চিকিৎসা গ্রহণ করেন তারা।

তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত জমির আলী। এ বিষয়ে তার সঙ্গে কথা হলে তিনি দাবি করেন, ওই জমির মালিক তারা। আত্মীয়স্বজনদের সঙ্গে নিয়ে তারা জমিতে গিয়েছিলেন এবং সেখানে কোনো ধরনের হামলার ঘটনা ঘটেনি। পরে তারা সেখান থেকে চলে আসেন বলেও জানান তিনি।

ঘটনার বিষয়ে ধামরাই থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহিনুর ইসলাম বলেন, “বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয়দের দাবি, জমির মালিকানা নিয়ে বিরোধ থাকলে তা আইনগতভাবে নিষ্পত্তি করা প্রয়োজন। বসতবাড়িতে হামলা, গাছপালা কাটা বা জোরপূর্বক দখলের চেষ্টা হলে এলাকায় উত্তেজনা আরও বাড়তে পারে। তাই বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

নিউ দারুল ইহসানে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কুইজ, শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

সকালের বার্তা ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪৩ পিএম
নিউ দারুল ইহসানে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কুইজ, শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে -এ দুই দিনব্যাপী আয়োজিত ইসলামি কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। ইসলামি জ্ঞানচর্চা, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ এবং শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ গড়ে তোলার লক্ষ্যে এ কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন নিউ দারুল ইহসান ক্যাডেট স্কুল এন্ড মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি আবু জাফর।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রাইম টিভি ৭২-এর উপদেষ্টা ও দৈনিক সকালের বার্তা পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ মিজানুর রহমান এবং বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুল জলিল।
অনুষ্ঠানে অতিথিরা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় তারা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি ইসলামি জ্ঞান অর্জন, নৈতিক চরিত্র গঠন এবং মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান জানান।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসারে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞানার্জনের আগ্রহ যেমন বাড়ে, তেমনি তাদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মানসিকতাও তৈরি হয়।
অনুষ্ঠানের শেষে বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানানো হয় এবং ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক ও ইসলামি জ্ঞানভিত্তিক আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।