পীরগঞ্জে মিশুকগাড়ী-পিকআপ সংঘর্ষে নিহত-২
রংপুরের পীরগঞ্জে ব্যাটারী চালিত মিশুকগাড়ী ও মুরগী পরিবহনের কাজে নিয়োজিত পিকআপের সংঘর্ষে মিশুক গাড়ীর চালকসহ ২ জন নিহত হয়েছে| বৃহস্পতিবার বিকেলে উপজেলার চৈত্রকোল ইউনিয়নের সিলিমপুর মোড়ে ঘটনাটি ঘটেছে|
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মুরগী পরিবহনের পিকআপটি ঢাকা মেট্রো ন ১৯-১৪০৮ সিলিমপুর তিন রাস্তার মোড়ে হঠাৎ যাত্রীবাহী মিশুক গাড়ী পৌছালে মুখোমুখী সংঘর্ষ হয়| এতে মিশুক গাড়ীর রাস্তা ছিটকে পড়ে পাশর্^বর্তী মিঠাপুকুর উপজেলার ধলারপাড়া গ্রামের শিলাশ চন্দ্রের ছেলে নেপেন (৫০) ঘটনাস্থলে নিহত হয়| অপর দিকে মিশুকগাড়ীর যাত্রী ফিলকস(৬০) কে গুরতর আহতাবস্থায় উদ্ধার করে পুলিশ পিকআপ যোগে পীরগঞ্জ উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন| নিহত ফিলকসের বাড়ি উপজেলার ˆচত্রকোল ইউপির খালিশা গ্রামের নুহাশ কুজুর ছেলে| পিকআপের চালক ও সাহায্যকারী কৌশলে পালিয়ে গেছে|
ভেন্ডাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ খায়রুল ইসলাম জানান, ঘাতক পিকআপটি আটক করা হয়েছে| আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন|
পীরগঞ্জ থানার ওসি নজমূল হক বলেন, সড়ক দূর্ঘটনায় ২ জনের লাশ উদ্ধার করা হয়েছে| নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে| ২০১৮ সালের সড়ক পরিবহন আইনে মামলা প্রক্রিয়াধীন|













