প্রধানমন্ত্রীর শার্শা সফর উপলে উলাশী জিয়া খাল পরিদর্শন করলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতি মন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
আগামী ২৭ এপ্রিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক যশোর সফরকে কেন্দ্র করে সীমান্তঘেঁষা শার্শা উপজেলায় বইছে উৎসবের আমেজ। প্রধানমন্ত্রীর এই সফর উপলক্ষে আজ শার্শার উলাশী এলাকায় অবস্থিত ঐতিহাসিক ‘জিয়া খাল’ (উলাশী খাল) পুন:খনন প্রকল্প ও এর আশপাশের প্রস্তুতি পরিদর্শন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
পরিদর্শনকালে মন্ত্রী প্রকল্পের কাজের অগ্রগতি পর্যবেক্ষন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এসময় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের সাথে মতবিনিময়কালে তিনি প্রধানমন্ত্রীর আগমনের গুরুত্ব তুলে ধরেন।অনিন্দ্য ইসলাম অমিত বলেন, শার্শাবাসী অত্যন্ত সৌভাগ্যবান। সরকার গঠনের মাত্র দুই মাসের মাথায় মাননীয় প্রধানমন্ত্রী তাঁর প্রথম সফরের জন্য যশোরের শার্শাকে বেছে নিয়েছেন। এটি আমাদের প্রতি তাঁর বিশেষ ভালোবাসারই বহিঃপ্রকাশ।”
জিয়া খাল পরিদর্শনের সময় মন্ত্রী আরও উল্লেখ করেন যে, এই খাল খনন ছিল স্থানীয়দের দীর্ঘদিনের দাবি এবং প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি। তিনি বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান কথা দিয়েছিলেন নির্বাচনের পর উলাশী খাল পুন:খনন করবেন। মতায় আসার পর তিনি তাঁর সেই কথা রেখেছেন। আধুনিক ও উন্নত কৃষিব্যবস্থা নিশ্চিত করতে এই খাল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”মন্ত্রী তাঁর বক্তব্যে প্রধানমন্ত্রীর পারিবারিক ঐতিহ্যের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, “তিনি আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান। তাঁর এই সফর শার্শার উন্নয়নকে কয়েক ধাপ এগিয়ে দেবে।”
পরিদর্শনকালে বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রীর সাথে ছিলেন যশোর জেলা প্রশাসক মোহাম্মাদ আশেক হাসান, যশোর জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবু, সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন, শার্শা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক নুরুজ্জামান লিটন প্রমুখ।








