শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

যশোর এর শার্শা উপজেলার জামতলার মিষ্টি বিশ্বে পরিচিত করেছেন সাদেক গোল্লা

মোঃ আনিছুর রহমান, বেনাপোল যশোর প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৬:১৯ পিএম
যশোর এর শার্শা উপজেলার জামতলার মিষ্টি বিশ্বে পরিচিত করেছেন সাদেক গোল্লা

সাদেকের সৃষ্টি জামতলার ঐীতহ্যবাহী মিষ্টি। যে চেনে সে কেনে, এই সত্য প্রবাদ বাক্যটি নিয়েই সাদেক মিষ্টান্ন ভান্ডারের ‘জামতলার সাদেক গোল্লার পথ চলা’। বিপত্তি বেকায়দায়ও যে কারও জীবনে আশীর্বাদ হয়ে দেখা দেয়, তার জলন্ত উদাহরণ তিনি। যশোরের শার্শা উপজেলার জামতলা বাজারে অবস্থিত সাদেক মিষ্টান্ন ভান্ডার। তার হাতের জাদুতে মিষ্টিপ্রেমীরা এতটাই মোহিত হয়েছেন যে, স্পঞ্জের রসগোল্লা থেকে রস ছড়িয়ে বিশ্বে পরিচিত করেছেন সাদেক গোল্লা। স্বাদে অতুলনীয় এ ঐতিহ্যবাহী মিষ্টির সুনাম ও কদর ছয় দশকের বেশি সময়েও কমেনি, বরং বর্তমানে এ মিষ্টির সুখ্যাতি যশোর তথা দেশের গন্ডি পেরিয়ে ছড়িয়েছে বিদেশেও। স্থানীয় মানুষজনের কাছে সাদেকের মিষ্টি যেন লোভনীয় এক নাম। সকাল, দুপুর, সন্ধ্যায়ও মিষ্টি প্রেমীদের জটলা লেগেই থাকে। জেলা বা দেশের বাইরে থেকে যশোর বেড়াতে এলে জামতলার মিষ্টির স্বাদ নিতে ভোলে না মিষ্টি প্রেমীরা।

প্রায় ৭০ বছর আগে মিষ্টির দোকানটির সূচনা করেন শেখ সাদেক আলী। সাদেকের মৃত্যুর পর ব্যবসার হাল ধরেছেন তার ছয় ছেলে। এক ছেলে মারা গেছেন। এখন পাঁচ ছেলে এবং এক নাতি সাদেক গোল্লা তৈরি করেন। দীর্ঘদিন ধরে তারা ঐতিহ্যবাহী এই মিষ্টির দোকানটি পরিচালনায় অুন্ন রেখেছেন বাবার হাতে সৃষ্টি এই মিষ্টির সুনাম। প্রতিদিন সাত থেকে দশ হাজার মিষ্টি তৈরি করা হয় এই সাদেক মিষ্টির কারখানায়। জামতলা ছাড়াও যশোরের বিভিন্ন স্থানে তাদের পাঁচটি আউটলেট রয়েছে। উপজেলার জামতলা বাজারে ‘যে চেনে সে কেনে, সাদেকের সৃষ্টি জামতলার মিষ্টি এই শ্লোগানে যাত্রা শুরু করে সাদেক মিষ্টান্ন ভান্ডার। আগে এখানে মানুষ চা বিস্কুট খেতে এলেও এখন প্রতিদিন হাজারো মানুষ ছুটে আসেন এই মিষ্টি কেনার জন্য। দামে সাশ্রয়ী এবং মানে শ্রেষ্ঠ হওয়ায় খুশি ক্রেতারাও। সরকারের সাহায্য-সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা পেলে জামতলায় মিষ্টির ইন্ডাস্ট্রি গড়ে তুলতে চান সাদেকের উত্তরসূরিরা।

সাদেক আলীর বড় ছেলে আনোয়ার হোসেন জানান, ১৯৫৫ সালে যশোর-সাতীরা সড়কের পাশে অবস্থিত জামতলা বাজারে চায়ের দোকানদার ছিলেন আমার পিতা শেখ সাদেক আলী। প্রতিদিন তার দোকানে গোয়ালারা গরুর দুধ দিয়ে যেত। একদিন প্রয়োজনের তুলনায় দুধের পরিমাণ বেশি হলে সাদেক দুধ কিনতে অপারগতা প্রকাশ করেন। এ সময় কুমিল্লার এক ব্যক্তি সাদেক আলীকে সেই দুধ রেখে দেয়ার অনুরোধ করেন। রাতে ওই দুধ দিয়ে মিষ্টি বানিয়ে দেবেন বলে জানান তাকে। কুমিল্লার সেই ব্যক্তির শিখিয়ে দেয়া পদ্ধতিতে সাদেক আলী মিষ্টি তৈরি শুরু করেন। সাদেক আলীর সেই মিষ্টির স্বাদ ও গুণাগুণের জন্য এর খ্যাতি ছড়াতে শুরু করে ‘সাদেক গোল্লা’ নামে। পরবর্তী সময়ে এই মিষ্টি তার উৎপত্তিস্থলের নামে ‘জামতলার মিষ্টি’ হিসেবে সারা দেশে পরিচিতি লাভ করে। এর সুবাস ও স্বাদের গল্প দেশের সীমানা ছাড়িয়ে যায়। প্রবাসীরা ফিরে যাওয়ার সময় এখান থেকে মিষ্টি নিয়ে যান। সেই ১৯৫৫-৯৯ সালে মৃত্যুর আগ পর্যন্ত সাদেক নিজ হাতে মিষ্টি তৈরি করে এর সুনাম অুন্ন রাখেন। তবে তার মৃত্যুর পর মিষ্টির সুনাম ধরে রাখতে ঘাম ঝড়াতে হয়েছে ছেলেদের। সাদেকের মৃত্যুর পর তার ছয় ছেলে আনোয়ার হোসেন, আলমগীর, শাহিনুর, শাহজাহান, জাহাঙ্গীর ও নূরুজ্জামান ব্যবসার হাল ধরেন। এক ছেলে মারা গেছেন। এখন পাঁচ ছেলে এবং এক নাতি ব্যবসা দেখাশুনা করেন।

জামতলা বাজারে একটি বটগাছের নিচে সাদেক গোল্লার আদি দোকান। সাদেক মিষ্টান্ন ভান্ডার। পরিধি বেড়ে দোকান হয়েছে পাঁচটি। তিনটি জামতলা বাজারে, একটি যশোরের নাভারণ বাজারের সাতীরা বাসস্ট্যান্ডে এবং অপরটি যশোর শহরের দড়াটানায়। দোকান গুলোতে রসগোল্লা ছাড়াও প্রায় সব ধরনের মিষ্টি পাওয়া যায়। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এখান থেকেই জামতলার মিষ্টি সরবরাহ করা হয়। বিয়ে, জন্মদিনসহ বিশেষ বিশেষ অনুষ্ঠানে পরিবেশিত হয়ে থাকে জামতলার সাদেক গোল্লা বা জামতলার মিষ্টি। দেশের বিভিন্ন ক্যান্টিন, ফাস্ট ফুডের দোকান, হোটেল-রেস্তোরাঁয় নিয়মিত রসগোল্লা সরবরাহ করেন এমন কাজের সাথে যুক্ত অন্তত ৫০ জন।

জামতলার মিষ্টির কারিগর বজলুর রহমান বলেন, আমি মরহুম সাদেক সাহেবের কাছ থেকেই মিষ্টি বানানো শিখেছি। সাদেকের মিষ্টির সুনাম ধরে রাখতে এখনো নিরলস পরিশ্রম করছি। প্রথমেই দুধ জ্বাল দিয়ে ছানা তৈরি করি। তারপর ছানা চেপে পানি ঝরিয়ে টেবিলের ওপর কিছুণ শুকাই। হালকা সুজি মিশিয়ে সেটাকে গোল গোল করে গুছি তৈরি করি। তারপর চিনি দিয়ে শিরা তৈরি করে মিষ্টিগুলো দিয়ে দিই। এরপর অল্প আঁচে এই ছানার বলগুলোকে চিনির সিরাতে সেদ্ধ করা হয়। পর্যায়ক্রমে সেগুলো বাদামি বর্ণের হয়ে এলেই তৈরি হয়ে যায় সাদেক গোল্লা।

তিনি আরো বলেন সাদেক গোল্লা এর আগে অনেক কম দামে ছোট সাইজের মিষ্টি বিক্রি করা হতো। বর্তামানে প্রকার ভেদে ১০ টাকা থেকে শুরু করে বড় আকারের সাদেক গোল্লা ৩০/৪০ টাকা, মাঝারি ২০ টাকা এবং ছোট আকারের সাদেক গোল্লা ১০ টাকা করে বিক্রি হয়। একেকটি সাদেক গোল্লার ওজন সাধারণত ৫০ থেকে ১০০ গ্রাম হয়ে থাকে।

জামতলার সাদেক মিষ্টান্ন ভান্ডারের স্বত্বাধিকারী শাজাহান কবীর (মরহুম শেখ সাদেক আলীর ছেলে) বলেন, এই মিষ্টি একদম খাঁটি। দেশের বিভিন্ন জায়গায় এ মিষ্টি তৈরি করা হলেও স্বাদের কারণে যশোরের সাদেক গোল্লাই বা সাদেক মিষ্টিই সেরা। স্থানীয়ভাবে সংগৃহীত দেশি গরুর দুধ, চিনি আর জ্বালানি হিসেবে কাঠ এ মিষ্টি তৈরির মূলে রয়েছে। এ মিষ্টি প্রতি পিচ হিসেবে বিক্রি করা হয়ে থাকে। প্রতি পিচ দশ টাকা থেকে শুরু করে ৪০ টাকা পর্যন্ত আকারভেদে এ মিষ্টি বিক্রি করা হয়। এ জন্য ধীরে ধীরে মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছে সাদেক গোল্লা। বাবার মৃত্যুর পর আমরা ছয় ভাই ধাপে ধাপে ছয়টি আউটলেট নিয়ে যাত্রা শুরু করি। সঠিক মান নিয়ন্ত্রণ করে আমরা বাজারের চাহিদা পূরণের চেষ্টা করছি। সরকারের পৃষ্ঠপোষকতা পেলে এটিকে মিষ্টির ইন্ডাস্ট্রি করতে চাই আমরা।

বিক্রয়কর্মী রাহুল জানান, সাদেকের মিষ্টির স্বাদ নিতে দূর-দূরান্ত থেকে ছুটে আসেন মিষ্টিপ্রেমীরা। কেউ আবার নিয়ম করে প্রতিদিন এই মিষ্টির স্বাদ নিতে আসেন এই দোকানে।

ইসহাক হোসেন নামে এক ক্রেতা বলেন, বর্তমানে অনেকেই ডায়াবেটিক্সে আক্রান্ত। সাদেক গোল্লার বিশেষত্ব হলো, এতে সুগার বা চিনির পরিমাণ কম। তাই যারা ডায়াবেটিসে আক্রান্ত তারা এই মিষ্টি খেতে পারেন, কোনো সমস্যা হয় না।

মিষ্টি কিনতে আসা আব্দুর রহিম বলেন, সাদেক গোল্লায় চিনির পরিমাণ কম থাকে স্বাদের বাইরে এটি অনণ্য বিশেষত্ব।

স্কুল শিক্ষক সাথী আক্তার বলেন, সাদেক গোল্লা জনপ্রিয় হওয়ার কারণ, বাজারের অন্য মিষ্টির চেয়ে স্বাদ ভিন্ন। খাঁটি দুধ ও মিষ্টি প্রক্রিয়াকরণ ভালো। সহজে মুখ মরে যায় না। ইচ্ছেমতো খাওয়া যায়। এজন্য ক্রেতাদের পছন্দের শীর্ষে সাদেক গোল্লা।

নাগরপুরে জমির সীমানা বিরোধে মা-মেয়েকে মারধর, হত্যার হুমকির অভিযোগ

 নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৯:৪৮ পিএম
নাগরপুরে জমির সীমানা বিরোধে মা-মেয়েকে মারধর, হত্যার হুমকির অভিযোগ

টাঙ্গাইলের নাগরপুরে জমির সীমানা নিয়ে বিরোধের জেরে এক নারী ও তাঁর মাকে মারধর, শ্লীলতাহানি এবং হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী ডা. সায়মা জান্নাত প্রমি নাগরপুর থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে অভিযুক্ত হিসেবে মো. রফিকুল ইসলাম (৩২) ও মো. সেলিম মিয়ার (২৮) নাম উল্লেখ করা হয়েছে। তাঁরা নাগরপুর উপজেলার বাসিন্দা বলে অভিযোগপত্রে উল্লেখ রয়েছে। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ডা. সায়মা জান্নাত প্রমির নাগরপুর থানাধীন একটি সাবস্টেশন সংলগ্ন এলাকায় ১ শতাংশ জমি রয়েছে। ওই জমির দক্ষিণ পাশের সীমানা নিয়ে অভিযুক্তদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। অভিযোগকারীর দাবি, তাঁর মা মোছা. নুরাইয়া ফেরদৌসীসহ কয়েকজন রাজমিস্ত্রি নিয়ে জমির চারপাশে ইটের প্রাচীর নির্মাণের কাজ শুরু করলে অভিযুক্তরা সীমানা নিয়ে বিরোধ সৃষ্টি করেন। অভিযোগে বলা হয়, গত ১৩ নভেম্বর ২০২৬ সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে অভিযুক্তরা বাঁশের লাঠি নিয়ে বিরোধপূর্ণ জমিতে অনধিকার প্রবেশ করেন। এ সময় তাঁরা অভিযোগকারী ও তাঁর মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে। ভুক্তভোগীর অভিযোগ, প্রতিবাদ করতে গেলে অভিযুক্তরা তাঁকে ও তাঁর মাকে এলোপাতাড়ি মারধর করেন। এতে তাঁদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। অভিযোগে আরও বলা হয়, মো. রফিকুল ইসলাম বাঁশের লাঠি দিয়ে তাঁকে আঘাত করেন এবং তাঁর পরনের কাপড় ধরে টানাহেঁচড়া করে শ্লীলতাহানির ঘটনা ঘটান। একপর্যায়ে তাঁকে হত্যার উদ্দেশ্যে গলা চেপে ধরে শ্বাসরোধের চেষ্টা করা হয় বলেও অভিযোগে উল্লেখ রয়েছে। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এসে অভিযুক্তদের কবল থেকে তাঁদের উদ্ধার করেন। পরে তাঁরা কিছুটা সুস্থ হয়ে স্বজনদের সঙ্গে পরামর্শ করে থানায় অভিযোগ দায়েরের সিদ্ধান্ত নেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। ডা. সায়মা জান্নাত প্রমি অভিযোগে ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নাগরপুর থানা পুলিশের কাছে আবেদন জানিয়েছেন।

দৌলতপুরে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড, ৮ নেতার নাম উল্লেখসহ ৩৮ জনের বিরুদ্ধে মামলা।

তানভীর আজাদ, কুষ্টিয়া প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৯:৪২ পিএম
দৌলতপুরে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড, ৮ নেতার নাম উল্লেখসহ ৩৮ জনের বিরুদ্ধে মামলা।

কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দেওয়ার অভিযোগে দায়ের করা এ মামলায় ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের আট নেতার নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে সংসদ সদস্য নুসরাত তাবাসসুম বাদী হয়ে দৌলতপুর থানায় মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে নাম উল্লেখ করা আসামিরা হলেন, কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি মীর আহসানুল ইসলাম অভি, সাধারণ সম্পাদক পান্থ শাহারিয়ার অর্পন, দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আশিক শিকদার, যুগ্ম আহ্বায়ক মো. হৃদয়, কুষ্টিয়া জেলা যুবলীগের সভাপতি মীর সাইফুল, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ এবং দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. মমিনুর রহমান মহন ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম।

এর আগে বুধবার (১১ নভেম্বর) রাত ১২টার দিকে উপজেলার বাগোয়ান মধ্যপাড়া গ্রামে সংসদ সদস্যের গ্রামের বাড়ির একটি পুরোনো টিনশেড ঘরে আগুন লাগে। পরিবারের অভিযোগ, দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করে ওই ঘরে অগ্নিসংযোগ করে।

ঘটনার পরদিন বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ক্ষতিগ্রস্ত বাড়ির প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করেন সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। সেখানে তিনি এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের জড়িত থাকার অভিযোগ তোলেন।

সংবাদ সম্মেলনে এনসিপির কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক ইয়াসিন আরাফাত, সংসদ সদস্যের বাবা আব্দুল হালিম (টম মাস্টার) এবং স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে নুসরাত তাবাসসুম অভিযোগ করেন, নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের লোকজন এ হামলা চালিয়েছে।তবে মামলায় অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, অগ্নিকাণ্ডটি পেট্রোল বোমা নিক্ষেপের কারণে, নাকি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

দৌলতপুরে এমপি নুসরাত তাবাসসুমের বাসভবনে দুর্বৃত্তদের পেট্রোল বোমা।

তানভীর আজাদ জেলা প্রতিনিধি কুষ্টিয়া প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১০:৩২ পিএম
দৌলতপুরে এমপি নুসরাত তাবাসসুমের বাসভবনে দুর্বৃত্তদের পেট্রোল বোমা।

কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির বাসভবনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার (১১ নভেম্বর) গভীর রাতে এ হামলা চালানো হয়।

ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বার্তার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতি নিজেই। তিনি লেখেন, “বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না।”

হুমকির মুখেও নিজের অবস্থান পুনর্ব্যক্ত করে পোস্টে তিনি আরও লেখেন, “এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব। ইনকিলাব জিন্দাবাদ।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন জানান, অজ্ঞাত পরিচয়ের দুর্বৃত্তরা সংসদ সদস্যের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। খবর পাওয়ার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

তবে ঠিক কী উদ্দেশ্যে এবং কারা এই হামলা চালিয়েছে, তা এখনো স্পষ্ট নয়। পুলিশি তদন্ত শেষে জড়িতদের পরিচয় এবং ঘটনার পেছনে প্রকৃত কারণ বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

উল্লেখ্য, নুসরাত তাবাসসুম জ্যোতি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও দলটির নারী শাখা ‘জাতীয় নারী শক্তি’র প্রধান সংগঠকের দায়িত্বে রয়েছেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-৫০ (সংসদীয় আসন ৩৫০)-এর সংসদ সদস্য। জামায়াত-নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি।