আসছে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শন করেন পুলিশ সুপার
আসন্ন পবিত্র ঈদুল ফিতর–২০২৬ উপলক্ষে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থান পরিদর্শন করেন টাঙ্গাইল জেলা পুলিশ সুপার জনাব মুহম্মদ শামসুল আলম সরকার।
আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে পরিদর্শনকালে তিনি এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত ফোর লেন উন্নীতকরণ কাজের অগ্রগতি, সড়কের অবস্থা ও যানজট নিরসন সংক্রান্ত বিষয়সমূহ পর্যালোচনা করেন।
যমুনা সেতু পূর্ব টোল প্লাজা ও কেপিআই পুলিশ ক্যাম্প পরিদর্শন করেন টাঙ্গাইলের পুলিশ সুপার মহোদয়।
এ সময় জনাব মোঃ আদিবুল ইসলাম, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), টাঙ্গাইল; সহকারী পুলিশ সুপার, কালিহাতি সার্কেল; জেলা পুলিশের অন্যান্য অফিসারগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

















