চিলমারীতে সংযোগ ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ পরিবারে রমজান ফুড প্যাকেজ বিতরণ
থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সংযোগ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ। ছবিঃ সকালের বার্তা
প্রতিষ্ঠালগ্ন থেকে মানবকল্যাণে নিরলস এক সামাজিক সংগঠন মানবতার সেবাকে ব্রত হিসেবে গ্রহণ করে প্রতিষ্ঠালগ্ন থেকেই সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে আসছে সংযোগ ফাউন্ডেশন। “মানুষের জন্য, মানুষের পাশে”—এই স্লোগানকে ধারণ করে সংগঠনটি সামাজিক ও মানবিক নানা কর্মসূচি বাস্তবায়ন করে চলেছে।
সংযোগ ফাউন্ডেশনে সদস্যরা ইফতার বিতরণ করতেছে । ছবিঃ সকালের বার্তা
পবিত্র মাহে রমজান উপলক্ষে সংযোগ ফাউন্ডেশনের উদ্যোগে কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ১০০ জন অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে রমজান ফুড প্যাকেজ–২০২৬ বিতরণ করা হয়।
সংগঠনের প্রতিষ্ঠা সম্পর্কে সংশ্লিষ্টরা জানান, একদল মানবিক ও সমাজসচেতন তরুণের উদ্যোগে কয়েক বছর আগে সংগঠনটি গড়ে ওঠে। শুরুতে ছোট পরিসরে কার্যক্রম পরিচালিত হলেও বর্তমানে তা বিস্তৃত হয়েছে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে। শিক্ষা সহায়তা, শীতবস্ত্র বিতরণ, রক্তদান কর্মসূচি ও দুর্যোগকালীন ত্রাণ সহায়তার মতো কার্যক্রমের মাধ্যমে সংগঠনটি ইতোমধ্যে স্থানীয়ভাবে আস্থা অর্জন করেছে।
রমজান উপলক্ষে বিতরণকৃত প্রতিটি ফুড প্যাকেজে ছিল—
ছোলা বুট ১ কেজি, তেল আধা লিটার, মসুর ডাল আধা কেজি, খেজুর আধা কেজি ও চিনি আধা কেজি। এসব নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পেয়ে উপকারভোগী পরিবারগুলো ইফতার ও সেহরির প্রস্তুতিতে স্বস্তি প্রকাশ করেন।
এ মানবিক কার্যক্রমে উপস্থিত থেকে বিতরণ কাজে অংশগ্রহণ করেন—
মো: রবিউল ইসলাম, মো: মিনহাজুল ইসলাম সীমান্ত, মোছা: রুনা বেগম, মো: খোরশেদ আলম, মো: সিফাত ইসলাম, সিয়াম, লাবিব, রিপন, নাসরিন, সীমা ও মোসলেমা। স্বেচ্ছাসেবকদের সার্বিক তত্ত্বাবধানে সুশৃঙ্খল পরিবেশে পুরো কার্যক্রম সম্পন্ন হয়।
সংযোগ ফাউন্ডেশনের পক্ষ থেকে দৈনিক সকালের বার্তা কে জানানো হয়, সমাজের বিত্তবান ও শুভানুধ্যায়ীদের সহযোগিতায় ভবিষ্যতেও আরও বৃহৎ পরিসরে মানবিক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে। সংগঠনটির লক্ষ্য কেবল সাময়িক সহায়তা প্রদান নয়, বরং দীর্ঘমেয়াদে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করা।
স্থানীয় সচেতন মহল সংযোগ ফাউন্ডেশনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরনের সামাজিক সংগঠন সমাজের অবহেলিত মানুষের জন্য আশার আলো হয়ে কাজ করছে।
মানবকল্যাণে নিবেদিত এই সংগঠনের অগ্রযাত্রা অব্যাহত থাকুক—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন এলাকাবাসী।










