দুলারহাট উপস্বাস্থ্য কেন্দ্র-এ জরুরী ভিত্তিতে ডাক্তার নিয়োগের দাবি নুরুল ইসলাম নয়ন এমপির সহযোগিতা কামনা
ভোলা জেলার চরফ্যাশন উপজেলার দুলারহাট উপস্বাস্থ্য কেন্দ্রে দীর্ঘদিন ধরে চিকিৎসকের সংকট দেখা দেওয়ায় এলাকাবাসী চরম ভোগান্তিতে পড়েছেন। জরুরি স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হওয়ায় স্থানীয় জনগণ দ্রুত ডাক্তারের পদায়নের দাবি জানিয়েছেন।
স্থানীয়রা জানান, উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়মিত ডাক্তার না থাকায় সাধারণ রোগী থেকে শুরু করে গর্ভবতী নারী, শিশু ও বয়স্ক রোগীদের চিকিৎসা নিতে দূরবর্তী হাসপাতালে যেতে হচ্ছে। এতে সময় ও অর্থ দুটোই ব্যয় হচ্ছে, পাশাপাশি ঝুঁকিও বাড়ছে।
এ পরিস্থিতিতে এলাকাবাসী মাননীয় সংসদ সদস্য নুরুল ইসলাম নয়ন-এর দৃষ্টি আকর্ষণ করে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, এমপির হস্তক্ষেপে দ্রুত ডাক্তার পদায়ন ও নিয়মিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব হবে।
এলাকাবাসীর দাবি, দুলারহাট উপস্বাস্থ্য কেন্দ্রকে কার্যকর করতে স্থায়ীভাবে একজন এমবিবিএস ডাক্তার, প্রয়োজনীয় নার্স ও ওষুধ সরবরাহ নিশ্চিত করতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেবে—এমন প্রত্যাশাই এখন স্থানীয়দের।














