নারায়ণগঞ্জ–৩ আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার: সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জে ব্যাপক প্রচারণা ও নেতাকর্মীদের ঐক্যবদ্ধ অবস্থান
নারায়ণগঞ্জ–৩ (সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের পক্ষে ব্যাপক গণসংযোগ ও শক্ত অবস্থানের নির্বাচনি প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় নেতাকর্মীদের সরব উপস্থিতিতে পুরো এলাকা পরিণত হয় এক বিশাল গণমিছিল ও জনসমাগমে।
প্রচারণায় নেতৃত্ব দেন সোনারগাঁও থানা বিএনপির সহ-সভাপতি মোঃ গিয়াস উদ্দিন ভূইয়া। তিনি বলেন, “জনগণের ভোটাধিকার হরণ করে কেউ ক্ষমতায় থাকতে পারবে না। নারায়ণগঞ্জ–৩ আসনে ধানের শীষের বিজয়ই হবে জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জবাব।”
এ সময় আরও বক্তব্য রাখেন সাদিপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আমান উল্লাহ, সাদিপুর ইউপি ৩নং ওয়ার্ডের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম মাউদ, সাধারণ সম্পাদক মোঃ সেলিম, মাদিপুর ইউপির সিনিয়র সহ-সভাপতি ও ৩নং ওয়ার্ড নেতা মোঃ আত্মর আলী এবং সাদিপুর ইউপি ৩নং ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি মোঃ শরাফত উল্লাহ স্বপ্ন।
তারা বলেন, “এলাকায় আর অবহেলা নয়, অন্যায় নয়—এবার ধানের শীষের মাধ্যমে পরিবর্তনের সূচনা হবে।”
প্রচারণা শেষে নেতাকর্মীদের অংশগ্রহণে রান্না ও খাওয়া-দাওয়ার আয়োজন করা হয়। নিজ উদ্যোগে রান্না করা খাবার পরিবেশন করে নেতাকর্মীরা ঐক্য ও ভ্রাতৃত্বের বার্তা দেন। সাধারণ মানুষের সঙ্গে একসাথে বসে খাবার গ্রহণের মাধ্যমে প্রার্থীর প্রতি সমর্থন ও সংহতি প্রকাশ করা হয়।
দিনব্যাপী কর্মসূচিতে ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করা হয় এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়। পুরো এলাকায় ছিল উদ্দীপনা, শ্লোগান এবং পরিবর্তনের প্রত্যাশা।













