ভোলায় বিএনপির জোট সমর্থিত প্রার্থীর রাজাপুর ইউনিয়নে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত
ব্যারিস্টার আন্দেলিব রহমান পার্থ বলেন ভোলায় আমার পরিচয় বিজেপির চেয়ারম্যান না।ভোলাতে আমার পরিচয় আমি নাজিউর রহমান মঞ্জু মিয়ার ছেলে সোমবার (২ ফেব্রুয়ারী) রাতে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের জনতা বাজার ওবায়দুল হক মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে নির্বাচনী জনসভায় অনুষ্ঠিত হয়।
ভোলাবাসীকে নিয়ে মানবিক ভোলা গড়ার আশ্বাস দিয়ে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেন, নির্বাচিত হলে ভোলার উন্নয়ন ও মাদক নির্মূলে অরাজনৈতিক উপদেষ্টা কমিটি গঠন করবো। যে কমিটির মাধ্যমে ভোলার বিভিন্ন সমস্যা নিরসনে কাজ করা হবে। এবং সকল ভোলাবাসীকে নিয়ে একটি মানবিক ভোলা গড়ে তোলা হবে।
ভোলাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে পার্থ বলেন, ২০০৮ সালে বাবার মৃত্যুর আমার জীবনটা যখন পালবাহী নৌকার মত হয়ে গিয়েছিল, তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার আস্থায় নিয়ে আমাকে রাজনীতিতে জায়গা দেয় এবং ভোলা -১ আসনে নির্বাচন করার সুযোগ দেয়। তখন এই ভোলাবাসী আমায় বিপুল ভোটে জয়ী করে সংসদের পাঠায়। এজন্য ভোলাবাসীর প্রতি আমি কৃতজ্ঞ।ভোট দেওয়ার প্রসঙ্গ টেনে পার্থ বলেন, আপনারা আপনাদের মূল্যবান ভোট ভেবে চিন্তে দিবেন। যে ভোলার জন্য উন্নয়ন করতে পারবে তাকেই ভোট দিবেন। আমাকে নির্বাচিত করলে আপনারা ঠকবেন না। আপনাদের ভোটে নির্বাচিত হয়ে ভোলা-বরিশাল সেতু, নদী ভাঙন রোধসহ ভোলার উন্নয়ন করা হবে।
সমাবেশে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউল রহমান কিরণ, সদস্য সচিব রাইসুল আলম, যুবদলের সাধারণ সম্পাদক ভিপি সেলিম, কৃষকদলের সাধারণ সম্পাদক আবুল হাসনাত তসলিম,জেলা বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোতাসিন বিল্লাহসহ বিএনপি ও জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।














