বাউফলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
ছবি- সকালের বার্তা
পটুয়াখালীর বাউফলে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে।
আজ শুক্রবার (২ জানুয়ারি ২০২৬) পটুয়াখালী-২ (বাউফল) আসনের বিএনপির মনোনীত প্রার্থী, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদারের বাসভবনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে কোরআন তেলাওয়াত ও বিশেষ মোনাজাতের মাধ্যমে মরহুমার আত্মার শান্তি, জান্নাতুল ফেরদৌস নসিব এবং দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক আব্দুল্লাহ আল ফাহাদ, সাবেক যুগ্ম আহ্বায়ক মিজান, সাবেক যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম খলিল তানজিল, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শরীয়তউল্লাহ সৈকত, সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ নিয়াজ হোসেন, সাবেক যুগ্ম আহ্বায়ক আরিফ হোসাইনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকাবাসী।
আয়োজকরা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর অবদান জাতি চিরদিন স্মরণ করবে।
দোয়া মাহফিল শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনায় উপস্থিত সবাই ফাতেহা পাঠ করেন।
















