জনপ্রিয়তায় শীর্ষে সাইফুল ইসলাম আসাদ: ৫ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে চায় এলাকাবাসী
ছবি- ফাইল
বেনাপোল পৌরসভার ৫ নং দিঘিরপাড় ওয়ার্ডের সাধারণ মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছেন মানবিক ও পরোপকারী ব্যক্তিত্ব সাইফুল ইসলাম আসাদ। দীর্ঘ দিন ধরে নিজের সাধ্যমতো অসহায় শিক্ষার্থী ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে তিনি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। বর্তমানে এলাকার জনমানুষের ভালোবাসায় সিক্ত হয়ে আগামী নির্বাচনে ৫ নং দিঘিরপাড় ওয়ার্ড থেকে কাউন্সিলর হিসেবে তাকে দেখতে চায় স্থানীয় সাধারণ জনগণ।
এলাকাবাসীর মতে, সাইফুল ইসলাম আসাদ একজন প্রচারবিমুখ মানুষ। করোনাকালীন সংকট থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও ব্যক্তিগত অভাব-অনটনে তিনি সাধারণ মানুষের পাশে ছায়ার মতো থাকেন। বিশেষ করে অর্থের অভাবে ঝরে পড়া শিক্ষার্থীদের বই-খাতা ও টিউশন ফি দিয়ে সহযোগিতা করার বিষয়টি এলাকায় ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত সাইফুল ইসলাম আসাদ বর্তমানে বেনাপোল পৌরসভা যুবদলের একজন সক্রিয় ও নিবেদিতপ্রাণ সদস্য। জাতীয়তাবাদী রাজনীতির মূলধারায় থেকে তিনি তৃণমূল পর্যায়ে দলীয় কর্মকাণ্ড পরিচালনার পাশাপাশি সাধারণ মানুষের অধিকার আদায়ে সোচ্চার রয়েছেন।
দিঘিরপাড় ওয়ার্ডের সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, তারা এমন একজন প্রতিনিধি চান যিনি কেবল বিপদে পাশে দাঁড়াবেন না, বরং ওয়ার্ডের উন্নয়ন ও সংস্কারে অগ্রণী ভূমিকা রাখবেন।
স্থানীয় এক বাসিন্দা জানান, আসাদ ভাই একজন পরোপকারী মানুষ। তিনি আমাদের বিপদে-আপদে সবসময় এগিয়ে আসেন। আমরা চাই ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে তিনি দায়িত্ব নিয়ে আমাদের এলাকার চেহারা বদলে দিন।”
কাউন্সিলর প্রার্থী হিসেবে নাম আসায় সাইফুল ইসলাম আসাদ জানান, তিনি পদের মোহে নয়, বরং সেবা করার মানসিকতা নিয়ে সাধারণ মানুষের পাশে থাকতে চান। জনগণের ভালোবাসা ও সমর্থন থাকলে তিনি ৫ নং ওয়ার্ডকে একটি আধুনিক ও বৈষম্যমুক্ত আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।
বেনাপোল পৌরসভার আসন্ন নির্বাচনে ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে সাইফুল ইসলাম আসাদের প্রার্থিতা নিয়ে এখন পাড়া-মহল্লায় বইছে আলোচনার জোয়ার। এলাকার যুবসমাজ ও সাধারণ ভোটাররা তাকে ঘিরেই দেখছেন নতুন দিনের স্বপ্ন।













