বগুড়া-৬ উপনির্বাচন: প্রতিটি কেন্দ্র পর্যবেক্ষণ করলেন তারেক জিয়া প্রজন্ম দল নেতৃবৃন্দ
ছবি- সকালের বার্তা
বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে দিনভর প্রতিটি ভোটকেন্দ্র নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী তারেক জিয়া প্রজন্ম দলের নেতৃবৃন্দ। আজ বৃহস্পতিবার সকাল থেকে ধানের শীষের প্রার্থী রেজাউল করিম বাদশার সমর্থনে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন তারা।
পরিদর্শনকালে ভোটারদের সাথে মতবিনিময় শেষে নেতৃবৃন্দ জানান, সাধারণ ভোটারদের মধ্যে ধানের শীষের পক্ষে ব্যাপক জোয়ার দেখা গেছে। ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন যে, ধানের শীষ প্রতীকের প্রার্থী রেজাউল করিম বাদশা বিপুল ভোটে জয়ী হবেন।
কেন্দ্র পর্যবেক্ষণে উপস্থিত ছিলেন:
একলাছ খান সাহেব আকাশ: সদস্য সচিব, বগুড়া জেলা তারেক জিয়া প্রজন্ম দল।
মোঃ সজীব হোসেন: যুগ্ম আহ্বায়ক, বগুড়া জেলা তারেক জিয়া প্রজন্ম দল।
রনি: সদর শাখা।
শাকিল ও বাবু: সদস্য, গাবতলী উপজেলা।
মমীন ভাই ও ফিরোজ ভাই: কাহালু উপজেলা।
আমিনের ভাই সহ সংগঠনের অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।
পর্যবেক্ষণ শেষে জেলা সদস্য সচিব একলাছ খান আকাশ বলেন, “আমরা মাঠ পর্যায়ে ভোটারদের সাথে কথা বলেছি। সাধারণ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরে আনন্দিত এবং তারা বগুড়ার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ধানের শীষকেই বেছে নিচ্ছেন। ইনশাআল্লাহ, রেজাউল করিম বাদশার বিজয় এখন সময়ের ব্যাপার মাত্র।”
উপস্থিত নেতৃবৃন্দ জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি এবং বিএনপির দুর্গ হিসেবে পরিচিত এই আসনে সাধারণ মানুষ আবারও প্রমাণ করবে যে তারা তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থাশীল। দিনভর শান্তিপূর্ণভাবে কেন্দ্র পর্যবেক্ষণের মাধ্যমে তারা ভোটারদের মনোবল চাঙ্গা রাখার চেষ্টা করেন।















