বায়েক ইউনিয়ন বিএনপির তিন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার
ছবি- সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের ওপর আরোপিত বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, দলের শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে ইতিপূর্বে তাদের পদ থেকে অব্যাহতি ও বহিষ্কার করা হয়েছিল।

পুনর্বহাল হওয়া নেতৃবৃন্দ হলেন:
সভাপতি: মো: নাজমুল হাসান
সাধারণ সম্পাদক: মো: মনির হোসেন
সাংগঠনিক সম্পাদক: রেজাউল করিম ভূঁইয়া

দলীয় এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বহিষ্কৃত নেতাদের আবেদনের প্রেক্ষিতে এবং ভবিষ্যতে দলের স্বার্থ ও শৃঙ্খলা বজায় রাখার অঙ্গীকার বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বর্তমানে তারা পুনরায় নিজ নিজ পদে দায়িত্ব পালনের সুযোগ পাচ্ছেন।
এই সিদ্ধান্তের ফলে বায়েক ইউনিয়ন বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় নেতাকর্মীরা মনে করছেন, এই পদক্ষেপে দলের সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী হবে। তবে দলের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে, ভবিষ্যতে দলীয় আদর্শ ও শৃঙ্খলার পরিপন্থী কোনো কাজে লিপ্ত হলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।













