শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

দূর্নীতিবাজ জুলুমবাজ চাঁদাবাজদের লাল কার্ড দেখাবে দেশের জনগণ- নুরুল ইসলাম ছাত্রশিবির সভাপতি

কৌশিক চৌধুরী, হিলি প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৩৬ এএম
দূর্নীতিবাজ জুলুমবাজ চাঁদাবাজদের লাল কার্ড দেখাবে দেশের জনগণ- নুরুল ইসলাম ছাত্রশিবির সভাপতি

দূর্নীতিবাজ, জুলুমবাজ ও চাঁদাবাজদের লাল কার্ড দেখাবে দেশের জনগণ। আমরা দূর্নীতি করবো না দূর্নীতিবাজ জুলুমবাজ ও চাঁদাবাজদের এদেশের মাটিতে ঠাঁই দিবো না। আমরা টেন্ডারবাজি করবো না কাউকে টেন্ডারবাজি করতে দিবো না ইনশাআল্লাহ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দিনাজপুর-৬ আসনের নবাবগঞ্জ উপজেলায় ১১ দলীয় জোট ও জামায়াতের মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের জনসভায় এসব কথা বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় সভাপতি মোঃ নুরুল ইসলাম সাদ্দাম।

সোমবার (৯ ফেব্রুয়ারী) নবাবগঞ্জ উপজেলার ভাদুড়িয়া স্কুল অ্যান্ড কলেজ উপজেলা জামায়াতের আমীর আবুল কাশেম এর সভাপতিত্বে দাঁড়িপাল্লা প্রতীকের জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন কেন্দ্রীয় ছাত্রশিবির এর সভাপতি মোঃ নুরুল ইসলাম সাদ্দাম।
তিনি বলেন, আল্লাহর এই জমিনে দূর্নীতিবাজ, জুলুমবাজ ও চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলতে ছাত্রশিবির কাফেলাকে বিগত ১৭ বছর জেল জুলুম নির্যাতন সহ্য করতে হয়েছে। ১৯৭১ সালে শেখ মুজিবুর স্বাধীনতা যুদ্ধের ডাক দিয়ে ৯ মাস যুদ্ধ করে ৩০ মানুষ প্রাণ দিয়েছে মা বোনদের ইজ্জত হারিয়েছে কিন্তু সে সময় শেষ মুজিবুর রহমানের অস্থিত্ব ছিলো না। তারপর তার দল ফ্যাসিবাদি তৈরি করেছিলেন। গত ২৪ জুলাই গনঅভ্যুত্থানে বাংলার তরুণ, যুবক ও সর্বসাধারনের তোপের মুখে স্বৈরাচার বিদায় হয়েছে। আমীরে জামায়াত বলেছেন, আগামীতে জামায়াতে ইসলামী জনগণের ভোটের রায়ে সরকার গঠন করতে পারলে আপনাদের দিনাজপুর-৬ আসনের প্রানের দাবি বিরামপুরে জেলা সহ উপজেলা ও জেলা শহরের স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে চিকিৎসা আধুনিকায়ন এবং উত্তর অঞ্চলে উন্নয়নের বিপ্লব ঘটনো হবে। আমাদের বিরোধী পক্ষ যারা আমাদের দূর্নীতির কথা বলে তাদের বুকের পাঠা থাকলে সামনে এসে প্রমাণ দিতে পারলে ছাত্রশিবির এই দ্বায়িত্ব ছেড়ে দিবো। শুনতেছি কেউ কেউ ভোট চুরির চিন্তা করতিছেন। তাদের স্পষ্ট ভাষায় বলতে চায় ছাত্রশিবির স্বৈরাচার বিদায় দিয়েছে যারা ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ভোট চুরির চেষ্টা করলে তাদের রুখে দিতে প্রস্তুত ছাত্রশিবির।
জনসভায় সনাতনধর্মের লক্ষ্মণ চন্দ্র রায়, বলেন, আগামী দিনে দাঁড়িপাল্লা প্রতীকের সরকার গঠন হলে আমরা হিন্দুরা সবচেয়ে বেশি নিরাপদ থাকবো। আমি দেখেছি জামায়াতের লোকজন আমাদের মন্দির পাহারা দেয়। তাদের দারা আমাদের ক্ষতি হতে পারে না। তাই আগামী নির্বাচনে সবাইকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান তিনি।
জনসভায় প্রধান অতিথি হিসেবে দিনাজপুর-৬ আসনের ১১ দলীয় জোট ও জামায়াতের মনোনীত প্রার্থী মোঃ আনোয়ারুল ইসলাম বলেন, আগামী ১২ ফেব্রুয়ারী জনগণের ভোটের রায়ে যদি জয়লাভ করে আল্লাহ আমাকে দ্বায়িত্ব দেয়। তাহলে আপনাদের সাথে নিয়ে বিরামপুরে জেলা সহ চার উপজেলার সকল কাঁচা রাস্তা পাকাকরণ হবে ইনশাআল্লাহ! হিলি স্থলবন্দরকে আধুনিকায়ন সহ হিলি রেলস্টেশনে আন্তঃনগর ট্রেন দাঁড়ানোর ব্যবস্থা করা হবে। নবাবগঞ্জে পৌরসভা সহ ভাদুড়িয়া বাজারে আধুনিক পুলিশ ফাঁড়ি তৈরি করা হবে ইনশাআল্লাহ!
এসময় আমার বাংলাদেশ এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ব্যারিষ্টার সানি আব্দুল হক, দিনাজপুর জেলা জামায়াতের সেক্রেটারি ডক্টর মুহাদ্দিস এনামুল হক, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এনামুল হক, নবাবগঞ্জ নাগরিক পার্টির আহবায়ক গোলাম মোস্তফা, এবি পার্টির কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ শহীদুল ইসলাম
কেন্দ্রীয় ছাত্রশিবিরের ধর্ম বিষয়ক সম্পাদক মুনতাসীর ইমন, কার্যনির্বাহী সদস্য মশিউর রহমান, দক্ষিণ দিনাজপুর ছাত্রশিবির সভাপতি সাজেদুর রহমান সহ ১১ দলীয় জোটের অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

নাগরপুর বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জামায়াত নেতা ডা.  আব্দুল হামিদ

এম এ মান্নানঃ প্রকাশিত: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১১ এএম
নাগরপুর বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জামায়াত নেতা ডা.  আব্দুল হামিদ

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সদর ইউনিয়ন বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক এমপি প্রার্থী জননেতা ডা. এ কে এম আব্দুল হামিদ।

বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে তিনি নাগরপুর বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ইয়াসিন সুপার মার্কেট পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং অগ্নিকাণ্ডে সৃষ্ট ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত অবহিত হন।

পরিদর্শনকালে ডা. এ কে এম আব্দুল হামিদ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন। তিনি তাদের দুর্ভোগ ও ক্ষয়ক্ষতির কথা মনোযোগ দিয়ে শোনেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য দোয়া করেন।

এ সময় উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রফিকুল ইসলাম, সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম, চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রশিদ মিয়া হারুন, সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. ইমরান হোসাইন প্রমূখ।

চৈতন্যের হাট আবৃরহাট আহমদ কবির সড়কের উদ্বোধন বিএনপি থাকলে দেশের উন্নয়ন হবে সমাবেশে বক্তারা

সকালের বার্তা ডেস্ক প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৫ পিএম
চৈতন্যের হাট আবৃরহাট আহমদ কবির সড়কের উদ্বোধন বিএনপি থাকলে দেশের উন্নয়ন হবে সমাবেশে বক্তারা

‎বহু প্রতিক্ষিত সড়ক চৈতন্যের হাট আবুরহাট সড়কের উদ্বোধন হয়েছে। আজ ১৫ই সেপ্টেম্বর বিকাল ৩ ঘটিকায় চট্টগ্রাম মিরসরাই উপজেলার ৮নং দূর্গাপুর ইউনিয়নের চৈতন্যের হাটে এই উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়েছে।

‎ ৮ নং দূর্গাপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক ও উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মো: জসিম উদ্দিন, এবং ৮ নং দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব এবং বর্তমান উপজেলা বিএনপির সম্মানিত সদস্য আজিজুল হক মেম্বারের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম-১ মিরসরাই আসনের মাননীয় এমপি ও সদস্য, ধর্ম বিষয়ক স্থায়ী কমিটির সদস্য জনাব, নুরুল আমিন এমপি মহোদয়।

‎এতে আরো উপস্থিত ছিলেন : উপজেলা বিএনপির সাবেক সভাপতি ওলিউল কবির ইকবাল, মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব আজিজুল হক চৌধুরী, মিরসরাই উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক সালাউদ্দিন চেয়ারম্যান,

‎বিএনপির যুগ্ন আহবায়ক জনাব আফছার চেয়ারম্যান, বিএনপির যুগ্ন আহবায়ক জনাব জমির উদ্দিন সহ জেলা উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

‎এ সময় সমাবেশে বক্তারা বলেন, ১২ ফেব্রুয়ারী বিএনপিকে জয়যুক্ত করার পর দেশে উন্নয়নের জোয়ার বয়ে যাচ্ছে, মানুষ এখন শান্তিতে ঘুমাইতে পারতেছে। মিরসরাইতে কোন সড়ক সংস্কার বিহীন থাকবে না, উপজেলার প্রত্যেকটি সড়ক সংস্কারের আওতায় আসবে।

‎এ সময় বক্তব্য এমপি বলেন, আমরা মিরসরাইকে একটি রোল মডেল হিসেবে গড়ে তুলতে চাই। গত ৫ আগষ্টে ভারতে লুকিয়ে থেকে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ তারা বলেছে ডিসেম্বরে আসবে এই ডিসেম্বর না কোন ডিসেম্বরে আসতে পারবেনা। আসছে আগামী স্থানীয় নির্বাচনে দল যাকে প্রার্থী দিবে তাকে জয়যুক্ত করার জন্য সকলের প্রতি আহবান জানান এমপি। সড়কের কাজে সকলকে আন্তরিকতা সহিত সহযোগীতা করার আহবান জানান, এমপি নুরুল আমিন এমপি মহোদয়।

‎এতে আরো বক্তব্য রাখেন ছাত্রদলের মিরসরাই বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রদলের মানবাধিকার বিষয়ক সম্পাদক জনাব, ফখরুল ইসলাম ভূইয়া, জেলা ছাত্রদলের সম্মানিত সদস্য মো: জিসান, ৮ নং দূর্গাপুর ইউনিয়ন ছাত্রদলের ক্রীড়া পরিচালনা কমিটি সভাপতি তানভীরুল আজিজ তাসিফ সাধারণ সম্পাদক, মো: জিসান সহ জেলা উপজেলার বিএনপি, ছাত্রদল এবং যুবদলের সকল পর্যায়ের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।

‎সমাবেশের সভাপতিত্ব করেন, মিরসরাই উপজেলা আহবায়ক, আব্দুল আওয়াল।

ধামরাইয়ে বসতবাড়ি দখলের চেষ্টায় দুই ভাইসহ ৩ জন আহতের অভিযোগ

সকালের বার্তা ডেস্ক প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৯ এএম
ধামরাইয়ে বসতবাড়ি দখলের চেষ্টায় দুই ভাইসহ ৩ জন আহতের অভিযোগ

ঢাকার ধামরাইয়ে বসতবাড়ি দখলের চেষ্টায় বাধা দেওয়াকে কেন্দ্র করে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠেছে জলিল, আরিফ, জমির আলী ও জিহাদসহ কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় আব্দুল গফুর, তার ভাই আব্দুর সফুর এবং গফুরের দুই ছেলে আওলাদ ও ওয়ারেছ আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ধামরাই উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের কাটাবই এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ সূত্রে জানা গেছে।

অভিযোগে বলা হয়, আব্দুল গফুর ও তার ভাই আব্দুর সফুর ক্রয়কৃত জমিতে বসতবাড়ি নির্মাণ করে প্রায় ৩০ বছর ধরে বসবাস ও ভোগদখল করে আসছেন। তবে সম্প্রতি ওই জমির মালিকানা দাবি করে জমির আলীসহ কয়েকজন বিভিন্ন সময় জমিটি দখলের চেষ্টা চালিয়ে আসছেন বলে অভিযোগ করেন তারা।

এরই ধারাবাহিকতায় গত ১২ সেপ্টেম্বর জমির আলী, আরিফ, জিহাদসহ কয়েকজন লোকজন নিয়ে ওই বসতবাড়িতে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ সময় তারা করাত, চাপাতি, ছেন ও দা জাতীয় দেশীয় ধারালো অস্ত্র দিয়ে বসতবাড়ির আঙিনায় থাকা কয়েকটি ফলজ গাছ কেটে ফেলে ঘর নির্মাণের চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। কেটে ফেলা গাছগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ হাজার টাকা বলে দাবি করেছেন অভিযোগকারীরা।

এ সময় আব্দুল গফুর ও তার দুই ছেলে আওলাদ এবং ওয়ারেছ বাধা দিলে তাদের ওপর দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগে বলা হয়েছে। এতে তারা শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং সেখানে চিকিৎসা গ্রহণ করেন তারা।

তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত জমির আলী। এ বিষয়ে তার সঙ্গে কথা হলে তিনি দাবি করেন, ওই জমির মালিক তারা। আত্মীয়স্বজনদের সঙ্গে নিয়ে তারা জমিতে গিয়েছিলেন এবং সেখানে কোনো ধরনের হামলার ঘটনা ঘটেনি। পরে তারা সেখান থেকে চলে আসেন বলেও জানান তিনি।

ঘটনার বিষয়ে ধামরাই থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহিনুর ইসলাম বলেন, “বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয়দের দাবি, জমির মালিকানা নিয়ে বিরোধ থাকলে তা আইনগতভাবে নিষ্পত্তি করা প্রয়োজন। বসতবাড়িতে হামলা, গাছপালা কাটা বা জোরপূর্বক দখলের চেষ্টা হলে এলাকায় উত্তেজনা আরও বাড়তে পারে। তাই বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।