বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

দেশকে বাাঁচাতে তারেক রহমান ও বিএনপির কোন বিকল্প নেই– নুরুজ্জামান লিটন

মো: আনিছুর রহমান, বেনাপোল যশোর প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৪২ পিএম
দেশকে বাাঁচাতে  তারেক রহমান ও বিএনপির কোন বিকল্প নেই– নুরুজ্জামান লিটন

যশোর ৮৫ শার্শা -১ আসন এর বিএনপির ধানের শীষ প্রতিকের প্রার্থী নুরুজ্জামান লিটন বলেছেন,দেশকে বাঁচাতে ও গণতন্ত্র ফিরিয়ে আনতে তারেক রহমান ও বিএনপির কোনো বিকল্প নেই। তিনি বলেন, “এই দেশকে আবার ভালো পথে নিতে হলে একটি নির্বাচিত ও জনগণের সরকার দরকার, আর সেই সরকার গঠন করতে হলে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।

শুক্রবার (৬ জানুয়ারী) বেলা সাড়ে ৪ টার সময় বাগআচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু সভাপতিত্বে বাগআচড়া হাইস্কুল মাঠে প্রধান অতিথি লিটন বলেন আমার বিশ্বাস আপনারা যদি গনতন্ত্রে বিশ্বাসী হন তাহলে আপনাদের ভোট আমরা অবশ্যই পাবো। শুধু নিজের ভোট নয় পরিবারের সদস্যদের ভোট, আত্মীয়-স্বজনের ভোট এবং আশপাশের মানুষের ভোটও ধানের শীষের পে আনতে হবে। একজন কর্মী যদি ১০ জনকে বোঝাতে পারেন, তাহলে সেটাই ধীরে ধীরে বিশাল শক্তিতে পরিণত হবে।”

লিটন বলেন মানুষ তারেক রহমানকে ভোট দিতে চায় কারণ মানুষ তাকে ভালোবাসে। তিনি ব্যক্তি হিসেবে ভালো, তার পরিবার এই দেশের জন্য ভালো কাজ করেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের মানুষের জন্য কাজ করেছেন, ইনশাআল্লাহ তারেক রহমানও করবেন।”

তিনি তারেক রহমান ঘোষিত কর্মসূচির কথা উল্লেখ করে বলেন, “বিএনপি মতায় গেলে ফ্যামিলি কার্ড চালু হবে, বয়স্কদের ভাতা দেওয়া হবে, বস্তি উন্নয়ন করা হবে, শিা ও চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন হবে। বস্তি এলাকায় হাসপাতাল ও মৌলিক সেবা নিশ্চিত করা হবে। অর্থাৎ সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে যা যা দরকার, বিএনপি তা বাস্তবায়ন করবে।”

তিনি বলেন, “গত ১৭ বছরে দেশটাকে অর্থনৈতিক ভাবে শুন্য করে ফেলা হয়েছে। টাকা বিদেশে পাচার হয়েছে, মানুষ না খেয়ে মরেছে। ব্যবসা-বাণিজ্য, চাকরি-বাকরি সব ধ্বংস হয়ে গেছে। একটি নির্বাচিত সরকার ছাড়া এই সংকট থেকে বের হওয়া সম্ভব নয়।”তিনি আরও বলেন, “বিএনপি এমন একটি দল যেখানে সকল ধর্মের বর্ণের মানুষ সবাই নিরাপদ । এ দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে, আমরা সেটাই বজায় রাখতে চাই।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “ভোট চাইতে গেলে ভালোভাবে চাইবেন। জোর-জবরদস্তি করা যাবে না। তারেক রহমান স্পষ্ট করে বলেছেন দলের নাম ব্যবহার করে কেউ অন্যায় করলে তার দলে জায়গা হবে না।

তিনি আরও বলেন, “বিএনপি মতায় এলে ন্যায়ভিত্তিক শাসন প্রতিষ্ঠা হবে। যারা অন্যায়ভাবে চাকরি হারিয়েছেন তারা চাকরি ফিরে পাবেন, যারা ব্যবসা হারিয়েছেন তারা ব্যবসা করার সুযোগ পাবেন, ব্যাংক ঋণ সহজ হবে এবং তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করা হবে।” তিনি সবাইকে ধানের শীষের পে ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, “ঘরে ঘরে, বাজারে বাজারে যান। মানুষকে বোঝান। ভোটের দিন সবাই আগে আগে কেন্দ্রে গিয়ে ভোট দিন।

সাবেক যশোর ৮৫ শার্শা-১ আসন এর সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি বলেন,আমি এসেছি তারেক জিয়ার জন্য ধানের শীষ এর জন্য। আপনারা সকলে আগামী ১২ ফেব্রুয়ারী ধানের শীষে ভোট দিয়ে নুরুজ্জামান লিটনকে ভোট দিয়ে বিজয়ী করবেন।

শার্শার উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান বলেন, বিগত ১৭ টি বছর আমরা আওয়ামীলীগের অন্যায় অত্যাচারে জর্জরিত ছিলাম। তাদের আর এদেশে রাজনীতিতে পুনর্বাসন করা যাবে না। তারা মানুষকে নির্যাতন করেছে। আপনারা জানেন তারা আবারও বিভিন্ন ষড়যন্ত্র করছে এই নির্বাচনের বিরুদ্ধে।

এসময় উপস্থিত ছিলেন সাবেক শার্শা-১ আসন এর সংসদ ও বিএনপির সাবেক কেন্দ্রীয় দফতর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, শার্শা উপজেলা বিএনপির উপদেষ্টা খায়রুজ্জামান মধু, সভাপতি আবুল হাসান জহির, যুগ্ম সাধারন সম্পাদক মোস্তফা কামাল মিন্টু, কুদ্দুস আলী বিশ্বাস , সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, বিএনপি নেতা ইকরামুল কবির বাবলু,মফিকুর রহমান সজন, বাগআচড়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক জাহাঙীর আলম সহ বিএনপির অঙ্গসংগঠনের নেতা কর্মীরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাঁগআচড়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক জাহাঙীর আলম।

কাগজপত্রের ঘাটতি, ধামরাইয়ে পাঁচ হাসপাতালের কার্যক্রম বন্ধের নির্দেশ

সকালের বার্তা ডেস্ক প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৯:৫৮ পিএম
কাগজপত্রের ঘাটতি, ধামরাইয়ে পাঁচ হাসপাতালের কার্যক্রম বন্ধের নির্দেশ

ঢাকার ধামরাইয়ে প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমোদনের ঘাটতির কারণে পাঁচটি হাসপাতাল ও একটি ডায়াগনস্টিক সেন্টারকে মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে পাঁচটি প্রতিষ্ঠানের কার্যক্রম সাময়িকভাবে স্থগিতের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে ধামরাই পৌরশহরের ইসলামপুর ও কালামপুর এলাকায় স্বাস্থ্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফাহিম শাহরিয়ার।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা সিভিল সার্জন ডা. জাকারিয়া মাহমুদ এবং ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. আহমেদুল হক তিতাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অভিযান সূত্রে জানা যায়, আল-মদিনা স্কয়ার হাসপাতালকে ৫০ হাজার টাকা, ইসলামপুর জেনারেল হাসপাতালকে ৫০ হাজার টাকা, পপুলার ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা এবং আলাদীনস জেনারেল হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি সেবা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা এবং কালামপুর হারুণ জেনারেল হাসপাতালকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ছয়টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে আল-মদিনা স্কয়ার হাসপাতাল, ইসলামপুর জেনারেল হাসপাতাল, পপুলার ডায়াগনস্টিক সেন্টার, আলাদীনস জেনারেল হাসপাতাল ও সেবা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম সাময়িকভাবে স্থগিতের নির্দেশ দেওয়া হয়েছে। তবে কালামপুর হারুণ জেনারেল হাসপাতালকে জরিমানা করা হলেও এর কার্যক্রম স্থগিতের নির্দেশ দেওয়া হয়নি।

অভিযান পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) মো. ফাহিম শাহরিয়ার জানান, বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে শৃঙ্খলা নিশ্চিত করা, প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমোদন যাচাই এবং স্বাস্থ্যসেবার মান বজায় রাখার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংশ্লিষ্টদের মতে, বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স, প্রয়োজনীয় অনুমোদন এবং স্বাস্থ্যসেবার মান নিয়মিত তদারকি করা জরুরি। এতে সাধারণ মানুষের নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি অনিয়ম প্রতিরোধ করা সম্ভব হবে।

ধামশর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় মীর কাসেম

মানিকগন্জ প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৯:২০ পিএম
ধামশর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় মীর কাসেম

মানিকগঞ্জের ধামশর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন জনাব মীর কাসেম।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জের ধামশর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন জনাব মীর কাসেম। তাঁকে ঘিরে স্থানীয় পর্যায়ে রাজনৈতিক ও সামাজিক মহলে আলোচনা চলছে।

ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তাঁর যোগাযোগ ও এলাকার বিভিন্ন বিষয়ে তাঁর ভূমিকা নিয়ে আলোচনা করছেন স্থানীয়রা।

ধামশর ইউনিয়নের মানুষের প্রত্যাশা, আগামী দিনে এলাকার উন্নয়ন, নাগরিক সেবা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে প্রার্থীরা তাঁদের পরিকল্পনা তুলে ধরবেন।

সুন্দরগঞ্জ উপজেলার মাটির স্বাস্থ্য কার্ড বিতরণ, সার ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৩:৫৬ পিএম
সুন্দরগঞ্জ উপজেলার মাটির স্বাস্থ্য কার্ড বিতরণ, সার ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা এলাকায় সার সংকট, কৃত্রিম সংকট সৃষ্টি ও সার বিতরণে অনিয়ম ঠেকাতে কার্ডের মাধ্যমে সার বিতরণ কার্যক্রম চালু করা হয়েছে। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) অনুমোদিত সুন্দরগঞ্জ উপজেলার ১৫ টি ইউনিয়ন ও ১টি পৌরসভার  সার ডিলার পয়েন্ট থেকে কৃষকদের পরিচয় ও জমির তথ্যের ভিত্তিতে সার বিতরণ করা হয়।

এ উদ্যোগের ফলে প্রকৃত কৃষকরা যাতে প্রয়োজন অনুযায়ী সার পান এবং কোনো মধ্যস্বত্বভোগী বা অসাধু ব্যবসায়ী অতিরিক্ত সার সংগ্রহ করতে না পারেন, সে বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সুন্দরগঞ্জ উপজেলা , গাইবান্ধার জেলার উদ্যোগে কৃষকদের মাটির স্বাস্থ্য সুরক্ষা (সাময়িক) কার্ড প্রদান করা হচ্ছে। কার্ডে কৃষকের পরিচিতি, জমির পরিমাণসহ প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করা হচ্ছে। এর মাধ্যমে কৃষকদের সার ব্যবহারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি সুষম সার ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে।

স্থানীয় কৃষকদের মতে, কৃষকদের জন্য এ ধরনের কার্ডভিত্তিক সার বিতরণ ব্যবস্থা কার্যকরভাবে বাস্তবায়ন করা হলে সার নিয়ে দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই কমবে। পাশাপাশি প্রকৃত কৃষকরা ন্যায্যমূল্যে প্রয়োজনীয় সার পাওয়ার সুযোগ পাবেন।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, নিয়মতান্ত্রিকভাবে এ কার্যক্রম অব্যাহত থাকলে সারসংকট মোকাবিলা, কৃষকের স্বার্থ সংরক্ষণ এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

তবে কার্ড বিতরণের পাশাপাশি সার মজুত, মূল্যতালিকা প্রদর্শন এবং কৃষকদের চাহিদা অনুযায়ী সার সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কৃষি বিভাগ ও প্রশাসনের নিয়মিত তদারকি প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল।