গুরুদাসপুরে নকলের দায়ে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থী বহিষ্কার
ছবি- সকালের বার্তা
নাটোরের গুরুদাসপুরে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় নকল করার দায়ে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার গুরুদাসপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ কেন্দ্রের ইংরেজি বিষয়ের পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।
বহিষ্কৃত পরীক্ষার্থীর নাম মো. ওমর ফারুক। তিনি বঙ্গবন্ধু কারিগরি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে।
কেন্দ্র সূত্রে জানা যায়, পরীক্ষা চলাকালে ওমর ফারুকের কাছ থেকে হাতে লেখা নকল উদ্ধার করা হয়। পরবর্তীতে পরীক্ষার নীতিমালা অনুযায়ী অসদুপায় অবলম্বনের দায়ে তাকে তাৎক্ষণিকভাবে এক বছরের জন্য বহিষ্কার করা হয়।
কেন্দ্র সচিব লিপি রানী সরকার বলেন, “সুষ্ঠু ও নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ সতর্ক রয়েছি। কোনো পরীক্ষার্থী অসদুপায় অবলম্বন করলে তার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।”
এ সময় কেন্দ্রটিতে ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বে ছিলেন গুরুদাসপুরের সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম। কেন্দ্র কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বহিষ্কারের প্রক্রিয়া সম্পন্ন করা হয়।













