নগরীর পাঠানটুলী সিক বালক উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটি গঠিত
ছবি- সংগৃহীত
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডাঃ শাহাদাত হোসেনকে সভাপতি ও প্রধান শিক্ষক জনাব আশরাফুল আলমকে সদস্য সচিব করে আট (৮) সদস্য বিশিষ্ট নগরীর পাঠানটুলী সিটি কর্পোরেশন বালক উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটি অনুমোদন করে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড। যার স্বারক নন্বর – চশিবো/ বিদ্যা/চট্ট:মহা:( ডবল) ৫৯০/৯৬(অংশ-৯/৬০৮(২)।

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর আবুল কাশেম স্বাক্ষর ইস্যুতে প্রবিধানমালা ২০২৪ এর প্রবিধান ৬৩ অনুসারে বিদ্যালয় পরিচালনা কমিটির অন্য সদস্যরা হলেন, জনাব আবদুর রহমান, দৈনিক সকালের বার্তা’র চট্টগ্রাম মহানগর প্রতিনিধি হাজী আবদুর রহিম, শিক্ষানুরাগী সদস্য শেখ ইয়াছিন ইসলাম নওশেদ, শাহেদা আক্তার, শিক্ষক প্রতিনিধি জনাব মোঃ শাখাওয়াত হোসেন ও প্রদীপ কুমার সুশীল।

















