দেবীগঞ্জে করতোয়া নদী থেকে ২১ রিং জাল জব্দ
ছবি- সকালের বার্তা
ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচারাল এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পের (মৎস্য অধিদপ্তরের অংশ) আওতায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করে অভিযান চালানো হয়।
৫ জুলাই রবিবার বিকেলে দেবীগঞ্জ থানা পুলিশের সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়।
দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের কালীদহ ঘোনাপাড়া এলাকা থেকে ২১টি রিং জাল (হাজার দুয়ারী) জব্দ করা হয়।
আটককৃত একেকটি জাল প্রায় ৫০ ফুট করে লম্বা। এসব জাল দিয়ে করতোয়া নদী থেকে দেশীয় প্রজাতির মাছ নিধন করা হতো। প্রত্যেকটি রিং জালের বর্তমান বাজার মূল্য প্রায় ৬ হাজার টাকাসহ ২১ টি রিং জালের মূল্য ১ লক্ষ ২৬ হাজার টাকা। এসব রিং জাল উদ্ধার করে উপজেলা মৎস্য অফিসে এনে পুড়িয়ে ফেলা হয়।
দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজীত সাহা ও দেবীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা রতন কুমার বর্মন অবৈধ রিং জাল জব্দ করেন। এসময় উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। দেশীয় মাছ রক্ষায় দেবীগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিস নিয়মিত মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা কর আসছে।
দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজীত সাহা ও মৎস্য কর্মকর্তা রতন কুমার বর্মন জানান, দেবীগঞ্জ উপজেলার করতোয়া নদীতে বিভিন্ন প্রজাতির ছোট মাছ এক শ্রেনীর অসাধু মৎস্য জীবিরা দিনে রাতে রিং জাল দিয়ে মাছ নিধন করছে। যার কারনে বর্তমানে দেশীয় মাছের সংকট দেখা দিয়েছে। দেশীয় মাছ রক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে।













