পাইকগাছায় বৃদ্ধকে নারী কেলেংকারীর অপবাদ দিয়ে মারপিট ও থানায় অভিযোগ
ছবি- সংগৃহীত
খুলনার পাইকগাছায় মিথ্যা নারী কেলেংকারীর অপবাদ দিয়ে বৃদ্ধ কওসার গাজী (৬৫)কে মারপিট ও লাঞ্চিত করে থানা ও পুলিশ ফাঁড়িতে পৃথক অভিযোগ দিয়েছে প্রতিপক্ষ স্বামী ও স্ত্রী । এ ঘটনার প্রতিবাদে ফুসে উঠেছে এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে উপজেলার কপিলমুনি ইউনিয়নের শ্যামনগর গ্রামে।
বুধবার সন্ধ্যায় এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে প্রতিপক্ষ কবির গোলদারদের বিরুদ্ধে এ বিষয়ে শ্যামনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বৈঠক করেন। বৈঠাকে সকলেই ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন এবং তাদের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা গ্রহনের দাবী জানান।
ভুক্তভোগী কওছার গাজী জানান, শুক্রবার বিকেলে চায়ের দোকানে বসে ছিলেন। সেখান কবিরের বাবা সোনা গোলদার তার সাথে কথা আছে এই বলে একটু দুরে মাঠের পাশে ডেকে নিয়ে যায়। এসময় কোন কথা না বলেই কওছার গাজীকে মারপিট শুরু করে এবং বলে তুই আমার বউমাকে হাত ধরে টেনেছিস কেনো? একই সাথে তার দুই বউমা তকে জুতাপেটা করে ও দাড়ি ধরে টানাটানি করেন। যা প্রত্যক্ষ স্বাক্ষী মুজিবর রহমান এ ঘটনার বর্না দেন।
কবির গোলদারের চাচা বিশে গাজী বলেন, অহেতুকভাবে কওছারকে মারপিট করেছে। কওছার বৃদ্ধ মানুষ। তার নামে কখনও এধরনে কথা শোনা যায়নি। আমি বিষয়টি জানতে চাইলে আমার সথেও খারাপ ব্যবহার করে। মামলা করলে কওছার করতে পারে কিন্তু উল্টো আমার ভাইপো ও বউ মামলা করছে।
এলাকাবাসী আরও জানান সোনা গোলদাররা মানুষের নামে মিথ্যা অভিযোগ ও মামলা করে অবৈধ ভাবে টাকা আদায় করে। গত বছর একজনের কাছ থেকে এভাবে বিশ হাজার টাকা আদায় করেছিলো। উপস্থিত শ’শ লোক তাদের শাস্তি দাবী করেন।













