মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

বিষুর বিরুদ্ধে জাল কাগজ তৈরি করে পুকুর হাতিয়ে নেওয়ার অভিযোগ

শামসুল ইসলাম, রাজশাহী প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ১০:১১ পিএম
বিষুর বিরুদ্ধে জাল কাগজ তৈরি করে পুকুর হাতিয়ে নেওয়ার অভিযোগ

ছবি- ফাইল

অনায়াসেই জাল কাগজপত্র তৈরি করতে পারেন শরিফুল ইসলাম বিষু নামের পুকুর সিন্ডিকেটের এক মূল হোতা। সরকারি রাজস্ব ফাঁকি, এসিল্যান্ডের স্বাক্ষর জালিয়াতি ও অবৈধ কাগজপত্রে হাইকোর্টে রিট করে পুকুর হাতিয়ে নেওয়ার ব্যপারে বিষুর জুড়ি মেলা ভার। এই বিষু প্রায় ৬ শতাধিক পুকুর হাইকোর্টে রিট করে হাতিয়ে রেখেছিলেন।পরবর্তীতে ৪৫০ টি পুকুর রিট ভ্যাকেট ( বাতিল) করে গত বছর ফিরিয়ে নেওয়া হয়েছে। এতে প্রায় ৩ বছর পুকুরগুলো বিষুর হাতে থাকায় সরকারের প্রায় ২ কোটি ৫৯ লাখ ৭১ হাজার ৩৫১ টাকা রাজস্ব ক্ষতি হয়েছে।

অভিযোগ রয়েছে বিষু কর্মজীবনে মসজিদের ইমাম থেকে এখন পুকুর জালিয়াতি ও মাদক ব্যবসা করে হয়েছেন বিত্ত বৈভবের মালিক। মৃত আব্দুল কুদ্দুসের ছেলে শরিফুল ইসলাম বিষু উপজেলার জাহানাবাদ এলাকায় গড়েছেন আলিশান প্রাসাদ।

গত ২৯ ডিসেম্বর ২০২৪ তারিখে সোনালী ব্যাংক লিমিটেড গোদাগাড়ী শাখার ব্যাংক ম্যানেজার সাইফুল ইসলাম একটি চালান জালিয়াতির তালিকা প্রনয়ণ করেন। তালিকায় চালান জালিয়াতির নাম/ প্রতিষ্ঠান এর বিস্তারিত তথ্য উল্লেখ্য করা হয়।

এতে উল্লেখযোগ্য জালিয়াতির নামের মধ্যে রয়েছে, গত ২৪ জুন ২০২৪ এ চালান নং ১৩ আসল বিসমিল্লাহ সমন্বিত মৎস্য চাষী স স লিঃ গোগ্রাম/ সেখপুর-৩১৯, দাগ নং ৪৫, পরিমান ৩.৯২ এর স্থলে জালিয়াত শরিফুল ইসলাম বিষু চৈতন্যপুর নৃতাত্ত্বিক জনগোষ্ঠী জীবনযাত্রার উন্নয়ন স. স. লিঃ গোদাগাড়ী /সাগুয়ান -২১৪ দাগ নং ২৯১ পরিমাণ -১.৩০, আসল বিসমিল্লাহ সমন্বিত মৎস্য চাষী স. স. লিঃ গোগ্রাম/ সেখপুর-৩১৯ দাগ নং ৬ পরিমান ২.৩০ এর স্থলে জালিয়াত শরিফুল ইসলাম বিষু রঘুনাথপুর উত্তরপাড়া মৎস্যচাষী স স লিঃ মোহনপুর/কুমারপাড়া-৪২ দাগ নং ৬৭ পরিমান-০.৬৮, আসল বিষুর ছেলে সিহাবউদ্দিন নসিদানপুর ছাগল পালন সিআইজি ( প্রাণিসম্পদ) স. স. লিঃ বাসুদেবপুর /কিসমত মালদেবপুর-১৬৭ দাগ নং ৬৭ পরি-০.৪০ এর স্থলে জালিয়াত বিষুর ছেলে সিহাবউদ্দিন ড্রিমওয়ার্ল্ড সার্বিক গ্রাম উন্নয়ন স. স. লিঃ মাটিকাটা /কৃষ্ণবাটি-২৭৪ দাগ নং ১২৫ পরি-০.৪৭, আসল বিষুর ছেলে সিহাবউদ্দিন পালপুর সিআইজি ( মৎস্য) স স লিঃ গোদাগাড়ী /রাজারামপুর দাগ নং ১২৫ পরি-০.৫৯ এর স্থলে জালিয়াত বিষুর ছেলে সিহাবউদ্দিন গোগ্রামহাটপাড়া মৎস্যচাষী স. স. লিঃ গোগ্রাম /তেরপাড়া-২৮১ দাগ নং ২০৪ পরি-০.৯৫, আসল বিষুর ভাই আঃ রশিদ শ্রবণ সার্বিক গ্রাম উন্নয়ন স.স. লিঃ মোহনপুর/মিরপুর-৭৯ দাগ নং ৩১৫ পরি- ০.৫৫ এর স্থলে জালিয়াত বিষুর ভাই আঃ রশিদ বাসুদেবপুর/ নিত্বনন্দনপুর-১৬৬ দাগ নং ১০৩ পরি-০.৮৩ সহ সর্বমোট ৫৫ টি চালান জালিয়াতি করেছেন মর্মে সনদ প্রদান করেছেন।

চালান জালিয়াতির বিষয়ে সোনালী ব্যাংক কতৃক সনদের ভিত্তিতে জলমহাল ইজারা কমিটির সর্বসম্মতিক্রমে গত ১ জানুয়ারী ২০২৫ তারিখে বেশকিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিদ্ধান্তে জালিয়াত চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের কথা বলা হলেও অদৃশ্য কারণে দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও প্রশাসনের পক্ষ থেকে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

এসিল্যান্ডের স্বাক্ষর জালিয়াতি করতেও বিষু পিছপা হননি।তৎকালীন গোদাগাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি)’র স্বাক্ষরও তিনি জালিয়াতি করেন। জলমহাল ইজারায় বাংলা ১৪৩১-১৪৩৩ অর্থ বছরে ২৬ জুন ২০২৪ তারিখে স্ট্যাম্প পাতার খস নং ০৫১২৭৩৫, ০৫১২৭৩৬, ০৫১২৭৩৭ এ সরকারি জলমহাল / পুকুর ইজারার চুক্তিপত্র জালিয়াতি করেন। জাল চুক্তি পত্র দেখিয়ে সোনালী ব্যাংক গোদাগাড়ী শাখায় তিনি চালানের মাধ্যমে ৩৫ হাজার টাকা জমা দেন। চালান নং ১৬২ কোড নং ১৪৬৩১ ০০০০ ১২৬১। চুক্তিতে শরিফুল ইসলাম বিষু ইজারা গ্রহীতায় আলীপুর মৎস্যজীবি সমবায় সমিতি লিঃ এর সভাপতি শফিকুল ইসলাম এর নাম ব্যবহার করেন। পুকুরটি জালিয়াতির মাধ্যমে কুক্ষিগত করার পর উপজেলার শাহজাদার কাছে বিক্রি করে দেন।এরপর শাহজাদা প্রায় ২ লক্ষ টাকায় বিক্রি করেন শামিম রেজার কাছে। এভাবেই তলিয়ে গেছে সরকারী রাজস্ব।

জানতে চাইলে শাহজাদা বলেন, আমি কত টাকায় পুকুরটি কিনেছিলাম মনে নাই। কয়েকটি পুকুর তার ( বিষুর) কাছে নেওয়া হয়েছিল।

অনেকদিনের কথা মনে নাই। আমরা ঐ সময় ২০/২২ লাখ টাকা খরচ করে বিষুর রিট ভ্যাকেট করেছিলাম।তার পরও প্রশাসন আমাদেরকে ঠিকমত পুকুর বুঝায় দেয়নি। অনেক লস হয়েছে আমাদের। আসলে যারা রক্ষক তারাই ভক্ষক।কিছু বলার নাই এদের বিষয়ে।

এছাড়াও জালিয়াত বিষুর রয়েছে একাধিক মামলা। গোদাগাড়ী মডেল থানা, নওগা সদর থানা,চাপাইনবাবগ্ঞ্জ জেলার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তৃত্বীয় আদালতে সিআর মামলা সহ বিষুর নামে রয়েছে একাধিক মাদক মামলা।

এ বিষয়ে জানতে বিষুকে তার মুঠোফোনে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে গোদাগাড়ী উপজেলা সহকারী কমিশনার ভূমি শামসুল ইসলাম বলেন, বাংলা ১৪৩১-৩৩ সনে ২য় ধাপের ইজারায় যে সকল জলমহাল ইজারায় অনিয়ম প্রমানিত হয়েছিল তার মধ্যে চালান জালিয়াতি একটি। চালান জালিয়াতি সংশ্লিষ্ট জলমহালগুলো বাংলা ১৪৩২-৩৪ সনে পুনরায় ইজারার অন্তর্ভুক্ত করা হয় এবং ইজারা প্রদান করা হয়৷ পরবর্তীতে ১০৪৪৬/২০২৩ নং রিট পিটিশন এর মাধ্যমে প্রায় ৩৫০ টি পুকুর ইজারা বহির্ভূত রাখার চেষ্টা করেছিলো একটি অসাধু চক্র৷ সেই রিট পিটিশন বাতিল করে সকল জলমহাল পূনরায় ইজারার অন্তর্ভুক্ত করা হয়৷

১০৪৪৬/২০২৩ নং রিট পিটিশন বাতিল করে বাংলা ১৪৩২-৩৪ সনের ২য় ধাপে ইজারা প্রদান করা হয়। বাংলা ১৪৩১-৩৩ সনে ইজারাকৃত পুকুরের চুক্তিনামাতে সদস্য সচিব এর স্বাক্ষর স্ক্যান, অনুমোদন ছাড়া ডিড সম্পন্ন হয়েছে এমন পুকুরের ইজারা বাতিল করে পুনরায় বাংলা ১৪৩৩-৩৫ সনের ইজারার আওতায় নিয়ে আসা হয় এবং ইজারার জন্য তালিকা প্রকাশ করা হয়। এছাড়াও জালিয়াতি সংক্রান্তে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

ছাপড়হাটীতে মাটির স্বাস্থ্য কার্ড ও সার ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ

খায়রুল আলম নয়ন, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৫৫ পিএম
ছাপড়হাটীতে মাটির স্বাস্থ্য কার্ড ও সার ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ছাপড়হাটী ইউনিয়নে সারসংকট, কৃত্রিম সংকট সৃষ্টি ও সার বিতরণে অনিয়ম ঠেকাতে কার্ডের মাধ্যমে সার বিতরণ কার্যক্রম চালু করা হয়েছে। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) অনুমোদিত ছাপড়হাটী ইউনিয়ন সার ডিলার পয়েন্ট শোভাগঞ্জ বাজার থেকে কৃষকদের পরিচয় ও জমির তথ্যের ভিত্তিতে সার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, মাহফুজুর রহমান উপ-সহকারী কৃষি কর্মকর্তা, মিজানুর রহমান মন্ডল উপ-সহকারী কৃষি কর্মকর্তা, শাকিল মিয়া উপ-সহকারী কৃষি কর্মকর্তা, এছাড়াও কৃষক কান্তি বর্মন ও সাংবাদিক নয়ন।

এ উদ্যোগের ফলে প্রকৃত কৃষকরা যাতে প্রয়োজন অনুযায়ী সার পান এবং কোনো মধ্যস্বত্বভোগী বা অসাধু ব্যবসায়ী অতিরিক্ত সার সংগ্রহ করতে না পারেন, সে বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সুন্দরগঞ্জ উপজেলা , গাইবান্ধার জেলার উদ্যোগে কৃষকদের মাটির স্বাস্থ্য সুরক্ষা (সাময়িক) কার্ড প্রদান করা হচ্ছে। কার্ডে কৃষকের পরিচিতি, জমির পরিমাণসহ প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করা হচ্ছে। এর মাধ্যমে কৃষকদের সার ব্যবহারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি সুষম সার ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে।

স্থানীয় কৃষকদের মতে, কৃষকদের জন্য এ ধরনের কার্ডভিত্তিক সার বিতরণ ব্যবস্থা কার্যকরভাবে বাস্তবায়ন করা হলে সার নিয়ে দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই কমবে। পাশাপাশি প্রকৃত কৃষকরা ন্যায্যমূল্যে প্রয়োজনীয় সার পাওয়ার সুযোগ পাবেন।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, নিয়মতান্ত্রিকভাবে এ কার্যক্রম অব্যাহত থাকলে সারসংকট মোকাবিলা, কৃষকের স্বার্থ সংরক্ষণ এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

তবে কার্ড বিতরণের পাশাপাশি সার মজুত, মূল্যতালিকা প্রদর্শন এবং কৃষকদের চাহিদা অনুযায়ী সার সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কৃষি বিভাগ ও প্রশাসনের নিয়মিত তদারকি প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল।

সৈয়দপুরে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগারে খাদ্য নমুনা পরীক্ষা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত ‎

বিধান চন্দ্র রায় ( নীলফামারী) প্রতিনিধি,  প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৫০ পিএম
সৈয়দপুরে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগারে খাদ্য নমুনা পরীক্ষা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত ‎

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কার্যালয়, নীলফামারীর উদ্যোগে সোমবার (০৯ নভেম্বর ) সৈয়দপুর উপজেলায় ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগারের (মোবাইল ভ্যান) মাধ্যমে বিভিন্ন খাদ্যপণ্যের নমুনা পরীক্ষা এবং সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়েছে। নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. শিহাব উদ্দীনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

‎এদিন সৈয়দপুর উপজেলার ওয়াপদা মোড়, বাসটার্মিনাল, ক্যান্টনমেন্ট বাজার ও চৌমুহনী বাজারে মোবাইল ভ্যানের মাধ্যমে ভ্রাম্যমাণ ল্যাবে বিভিন্ন খাদ্যপণ্যের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার সময় জিলাপিতে ক্ষতিকর হাইড্রোজের উপস্থিতি, খাবারে শিল্প লবণের ব্যবহার, পাউরুটিতে পটাশিয়াম ব্রোমেট, হলুদ ও মরিচের গুঁড়ায় লেড-ক্রোমেট এবং দুধে হাইড্রোজেন পারঅক্সাইডের মতো মারাত্মক ক্ষতিকর রাসায়নিকের উপস্থিতি যাচাই করা হয়।

‎ল্যাবে পরীক্ষা কার্যক্রম পরিচালনার পাশাপাশি স্থানীয় নিয়ামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ভ্রাম্যমাণ ল্যাবের কার্যক্রম সরাসরি পরিদর্শন করানো হয়।

‎এ সময় কোমলমতি শিক্ষার্থীদের নিরাপদ খাদ্য বিষয়ে সচেতন করার উদ্দেশ্যে বিভিন্ন সচেতনতামূলক টিভি বাণিজ্যিক (টিভি সি) প্রদর্শন করা হয়।

‎জনস্বাস্থ্য রক্ষায় এবং ভেজাল রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এ ধরনের অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।

‎

হরিরামপুরে চেয়ারম্যান প্রার্থী সুফিয়ান কাদের উপজেলা বিএনপির সমর্থনে প্রার্থিতা ঘোষণা

মাফিকুল ইসলাম,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৪৬ পিএম
হরিরামপুরে চেয়ারম্যান প্রার্থী সুফিয়ান কাদের উপজেলা বিএনপির সমর্থনে প্রার্থিতা ঘোষণা

ছবি: হরিরামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সুফিয়ান কাদের।

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ১০ নম্বর হরিরামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করেছেন উপজেলা বিএনপির আহ্বায়ক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ সুফিয়ান কাদের। তাঁর প্রার্থিতায় উপজেলা বিএনপির সমর্থন রয়েছে বলে জানা গেছে।

রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি ব্যবসা ও সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত সুফিয়ান কাদের এবার জনপ্রতিনিধি হিসেবে ইউনিয়নের মানুষের পাশে দাঁড়াতে চান। তাঁর প্রত্যাশা, জনগণের সমর্থন নিয়ে নির্বাচিত হলে হরিরামপুর ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবেন।

সুফিয়ান কাদের মনে করেন, জনপ্রতিনিধিত্ব কোনো ব্যক্তিগত ক্ষমতা বা মর্যাদা অর্জনের বিষয় নয়; বরং এটি জনগণের আমানত ও সেবা করার দায়িত্ব। ইউনিয়নের রাস্তাঘাট ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং মাদকমুক্ত সমাজ গঠনকে তিনি অগ্রাধিকার দিতে চান।

এ ছাড়া অবহেলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সমস্যা চিহ্নিত করে সমাধানে উদ্যোগ নেওয়া, সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং ইউনিয়ন পরিষদের নাগরিক সেবা সহজলভ্য করার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।

তাঁর মতে, একটি এলাকার প্রকৃত উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়; মানুষের জীবনমানের উন্নয়ন, সামাজিক নিরাপত্তা, ন্যায়বিচার ও নাগরিক অধিকার নিশ্চিত করাও উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ। এ জন্য জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের মধ্যে সরাসরি যোগাযোগ এবং জবাবদিহি থাকা প্রয়োজন।

চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করে সুফিয়ান কাদের হরিরামপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণ, রাজনৈতিক সহকর্মী, নেতা-কর্মী, শুভাকাঙ্ক্ষী ও ভোটারদের দোয়া, ভালোবাসা এবং সহযোগিতা কামনা করেছেন।

জনগণের আস্থা অর্জন করে জনসেবার মাধ্যমে একটি উন্নত, সমৃদ্ধ ও জনবান্ধব হরিরামপুর গড়ে তোলাই তাঁর প্রত্যাশা।