ভোলা জেলা ডিবি পুলিশের অভিযানে ডাকাতির প্রস্তুতীকালে দেশিও অস্ত্রসহ ০১ ডাকাত আটক
ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) স্যারের দিকনির্দেশনায়, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ভোলার তত্বাবধায়নে, ভোলা সদর মডেল থানাধীন পূর্ব ইলিশা ইউনিয়নের ০৯নং ওয়ার্ডস্থ চর ইলিশা সাকিনের জনৈক সবুজ হাওলাদারের সুপারি বাগানের ভিতর থেকে ডাকাতির প্রস্তুতীকালে দেশিও অস্ত্রসহ ০১জন ডাকাতকে আটক করেছে ভোলা ডিবি পুলিশের একটি চৌকস টিম।
২৬-০২-২০২৬ তারিখ রাত ০১.৫০ ঘটিকায় সময় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভোলার এসআই (নিঃ)/মাহমুদুল হাসান বাপ্পী সংঙ্গীয় অফিসার ফোর্সসহ ভোলা সদর মডেল থানাধীন পূর্ব ইলিশা ইউনিয়নের ০৯নং ওয়ার্ডস্থ চর ইলিশা সাকিনের জনৈক সবুজ হাওলাদারের সুপারি বাগানের ভিতর থেকে আসামী মোঃ মহিউদ্দিন (৪০), পিতা-খোকন, মাতা-আমেনা বেগম, সাং-গুপ্তমুন্সি (মকবুল চৌকিদার বাড়ী ৯নং ওয়ার্ড, থানা ও জেলা-ভোলাকে ১। ০১টি লোহার হাতল যুক্ত চাইনিচ কুড়াল, যাহার দৈর্ঘ্য হাতলসহ ২৩ ইঞ্চি, ২। ০১টি লোহার পাইপ রেইঞ্চ, দৈর্ঘ্য ১৪ ইঞ্চি, গায়ে ইংরেজিতে XPART HEAVY DUTY লেখা আছে, ৩। ০১টি কাঠের হাতুল যুক্ত লোহার তৈরি দাড়ালো বগিদা, যাহার দৈর্ঘ্য ২৫ ইঞ্চি, ৪। ১টি কাঠের হাতুল যুক্ত লোহার তৈরি দাড়ালো বগিদা, যাহার দৈর্ঘ্য ১৯.৫ ইঞ্চি ৫। ০১টি প্লাস্টিকের হাতুল যুক্ত একপাশে ধারাালো লোহার তৈরি বড় বাকানো ছুরি, যাহার দৈর্ঘ্য বাটসহ ১৭ ইঞ্চি, ৬। একটি কাঠের বাট যুক্ত লোহার তৈরি একপাশ ধারাালো ছোট ছুরি, যাহার দৈর্ঘ্য হাতলসহ ১১ ইঞ্চি, ৭। ০১টি লোহার গেজি, যাহার একপাশ সুজালো এবং অন্যপাশ চেপ্টা ধারালো, যাহার দৈর্ঘ্য ১১ ইঞ্চি, ৮। ০১টি লোহার সাবল, যাহার দৈর্ঘ্য ৩৭.৫ ইঞ্চি, ৯। ০১টি লোহার রড, যাহার দৈর্ঘ্য ৫৩ ইঞ্চি, ১০। ০২টি সবুজ রংয়ের প্লাস্টিকের পাইপ, যাহার দৈর্ঘ্য যথাক্রমে ৪৫ ও ৩৩.৫ ইঞ্চি মালামাল সহ গ্রেফতার করা হয়। আসামীর বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন।
















