ভুক্তভোগী শিক্ষক নজরুল ইসলামের প্রাণনাশের হুমকি, সহায়তা চাইলেন এমপি নুরুল ইসলাম নয়নের কাছে
প্রিয় চরফ্যাশন উপজেলার অভিভাবক মোঃ নুরুল ইসলাম নয়ন এমপি মহোদয়, উপজেলা প্রশাসন, উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি। রাজনৈতিক প্রভাব দেখিয়ে মাদ্রাজ ইউনিয়নের দঃ নাজিমুদ্দিন ৮নং ওয়ার্ডে দীর্ঘ দেড় বছর যাবৎ তার দখলে থাকা কিছু পরিমাণ জমি এক দখলদার,ভূমিদস্যু দখল করে রেখেছে। বর্তমানে এই জমিগুলোতে পিলার করে ঘর করতেছে আর বলতেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য রেষ্টহাউজ বানাইতেছি।মাদ্রাজ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব শাহিন মালতিয়া এসব কাজ থেকে বিরত থাকতে একাধিক বার নিষেধ করলেও তারা তার কথায় কোন পাত্তা দেয়নি বরং ঘরের কাজ অব্যহত রাখে। সর্বোপরি এ পর্যন্ত টুকিটাকি চাঁদাও দিয়েছি, এ পর্যন্ত প্রায়ই ৫ লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছি প্রমাণ আছে। অবশেষে ভুক্তভোগী নজরুল ইসলাম তার নিজস্ব ফেসবুক আইডিতে ১ম পোস্ট দিয়ে নব নির্বাচিত এমপি নুরুল ইসলাম নয়ন মহোদয়ের দেওয়া প্রতিশ্রুতি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণ,সাধারণ মানুষের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা,চাঁদাবাজ, দখলদার মুক্ত সমাজ গড়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে মাননীয় এমপি মহোদয়/আপনাদের সহানুভূতি কামনা করছেন। পরবর্তীতে তার ফেসবুকের দ্বিতীয় পোস্টে জানান, তার উপর বর্তমান সময়ে ব্যাপক জুলুম অত্যাচার, নির্যাতন,নিপীড়ন চলছে। আরও আগে একদিন জুমার নামাজ পড়ে মসজিদ থেকে বের হওয়ার পর আমাকে আক্রমণ করা হয়েছে,মুসুল্লিরা আমাকে হেফাজত করেছে,বিগত ৮ মাস যাবৎ এলাকার মসজিদে নামাজ পড়তে পারি না,শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার পথে আক্রমণ করা হয়েছে, স্থানীয় বাজারে দুবার আক্রমণ হয়েছে,স্বয়ং আল্লাহ নিজে হেফাজত করেছেন।যদি অন্যায়,অপরাধ,সামাজিক বিশৃঙ্খলা,রাষ্ট্রদ্রোহী কোন কাজ করে থাকি আমাকে আইনের হাতে তুলে দিন। যেকোন সময় আমার উপর প্রকাশ্যে বা গুপ্তভাবে আক্রমণ হতে পারে। আমি তো একা, আমার একটা ভাই নাই,দুটো বোন তারাও শ্বশুরবাড়ি,আমার পরিবারের আমি একা, দুর্বৃত্তদের ধারণা এই পৃথিবীতে আমার পক্ষে প্রতিবাদ করার মতো কেউ নেই। বেঁচে থাকলে আলহামদুলিল্লাহ,মরে গেলে সবাই ক্ষমা করে দিবেন।
















