ময়মনসিংহের ফুলপুরে জমি নিয়ে বিরোধ ভাগ্নেকে পিটিয়ে হত্যা
ছবি- সংগৃহীত
ফুলপুরে জমি নিয়ে বিরোধে ভাগ্নে তাইজ উদ্দিন (৩৫) কে পিটিয়ে হত্যা ও তার পরিবারের ৪ জনকে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বরুয়াই গ্রামের বুধবার সন্ধায় এ ঘটনা ঘটে বলে জানা যায় স্থানীয় পুলিশ সূত্রে।
জানা যায় বরুয়াই গ্রামের শামছুল হকের সঙ্গে চাচাতো ভাই সিদ্দিকুর রহমানের বাড়ির জমি নিয়ে বিরোধ চলচ্ছিল। সিদ্দিকুর রহমান ও তার লোকজন শামছুল হকের বাড়িঘর ভাঙচুর ও গাছপালা কেটে জমি দখলের চেষ্টা করে। এতে বাধা দেওয়ায় শামছুলের উপর হাম চালায়। খবর পেয়ে পাশের বাড়ওর ভাগ্নে তাইজ উদ্দিন,ভাই শরাফ উদ্দিন ও পিতা মাইন ঝগড়া থামাতে এগিয়ে আসলো তাদেরও পিটিয়ে গুরুতর আহত করে। পরে হাসপাতালে নেওয়ার পথে তাইজ উদ্দিনের মৃত্যু হয়। এঘটনায় ৪ জনকে ঢাকা ও ৩ জন কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়।
এঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি রাশেদুল হাসান বলেন খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘাতকদের ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।














