ইন্দুরকানীতে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে খাদ্য: ‘মা বাবার দোয়া’ বেকারিকে জরিমানা
ছবি- সকালের বার্তা
পিরোজপুরের ইন্দুরকানীতে নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন করার দায়ে মা বাবার দোয়া বেকারি মালিককে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৩ জানুয়ারি) সকালে ইন্দুরকানী বাজারের মা বাবার দোয়া বেকারিতে ওই অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়ালিউর রহমান রুবেল।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ওয়ালিউর রহমান রুবেল জানান, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন করার দায়ে মা বাবার দোয়া বেকারি মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে এধরণের অভিযান চলমান থাকবে বলে জানান ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়ালিউর রহমান রুবেল।
এ সময় ইন্দুরকানী থানা পুলিশের একটি টিম ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন।
















