জুলাই বিপ্লবের অবমাননা ও কটাক্ষ শাওন ও মাহিসহ ৬ জনের বিরু/দ্ধে থানায় অভি/যোগ।
ছবি- ফাইল
জুলাই বিপ্লব ও এর শহীদদের স্মৃতিচিহ্ন নিয়ে কটাক্ষ এবং অবমাননাকর মন্তব্যের অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও চিত্রনায়িকা মাহিয়া মাহিসহ ছয়জনের বিরুদ্ধে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
রোববার (৫ জুলাই) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য এস এম সুইট বাদী হয়ে এ অভিযোগ জমা দেন। অভিযোগপত্রে যাদের নাম উল্লেখ করা হয়েছে, তারা হলেন—অভিনেত্রী মেহের আফরোজ শাওন, চিত্রনায়িকা মাহিয়া মাহি, সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলাম, মোমিন মেহেদী এবং শান্তা ফারজানা।
লিখিত অভিযোগে বলা হয়েছে, জুলাই বিপ্লবের মাধ্যমে অর্জিত গণঅভ্যুত্থান ও এতে শহীদ হওয়া ব্যক্তিদের নিয়ে অভিযুক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সময় অবমাননাকর মন্তব্য করেছেন। অভিযোগপত্রে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে শান্তা ফারজানার বিরুদ্ধে জুলাই স্মৃতিস্তম্ভে জুতা নিক্ষেপের অভিযোগ আনা হয়েছে।অভিনেত্রী মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই আন্দোলনকে ‘সাজানো ঘটনা’ হিসেবে আখ্যায়িত করার দাবি করা হয়েছে।বাকি চারজনের বিরুদ্ধেও বিভিন্ন সময়ে বিপ্লব ও অংশগ্রহণকারীদের নিয়ে কটাক্ষমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ রয়েছে।
ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, “এনসিপি নেতা এস এম সুইটের দায়ের করা একটি লিখিত অভিযোগ আমরা গ্রহণ করেছি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।”
তদন্ত প্রক্রিয়া চলমান থাকায় এ বিষয়ে এখনই বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি ওসি।













