ভুল্লীতে পেট্রোলে ভেজাল: মাঝপথে বন্ধ মোটরসাইকেল ইঞ্জিন, পাম্পে গ্রাহকদের বিক্ষোভ
ছবি- সকালের বার্তা
সকাল ৯ টায় পেট্রোল বিক্রি শুরু হয়। কিন্তু ওই পেট্রোল নিয়ে মোটরসাইকেল চালকেরা বেশিদূর যেতে পারেননি। কিছু দুর যাওয়ার পরই তাদের প্রত্যেকের গাড়ির ইন্জিন বন্ধ হয়ে যায়। এর কারণ হিসেবে ভেজাল তেল বা ডিজেল মিশ্রিত তেলকে দায়ী করে প্রত্যেকে ফিরে আসে এবং বিক্ষোভ প্রদর্শন করে।
তাদের অভিযোগ ডিজেল মিশ্রিত থাকায় ইঞ্জিন গিয়ে বন্ধ হয়ে যায়। এ কারণে বেশিরভাগ বাইক গ্রহীতা মোটরসাইকেল নিয়ে ফিরে আসে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের নিকট অভিযোগ দেয়।পরে ম্যাজিস্ট্রেটের
নির্দেশে পাম্প কর্তৃপক্ষ মোটর সাইকেল থেকে ভেজাল তেল বের করে পাম্পে ফেরত দেয়। পাম্পের ম্যানেজার স্বীকার করে বলেন যারা সর্বোচ্চ ২০ পেট্রোল সরবরাহ করেছিল।
ভুল্লী থানার এসআই দীন মোহাম্মদ জানান, গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে গ্রাহকদের নিকট প্রদত্ত ফেরত নিয়ে তাদের টাকা ফেরত দেওয়া হয়েছে। বর্তমানে পাম এলাকায় শান্ত অবস্থা বিরাজ করছে।
নির্বাহী ম্যাজিস্ট্রট হাসনা হেনা লাবনী জানান,এর জন্য পাম্প কর্তৃপক্ষ দায়ী নয়। ডিপো হতে তেল আনার সময় এইব সমস্যা হতে পারে। পরে তেলের জন্য লাইনে দাঁড়ানো অন্যান্য বাইক চালকরা লাইন ছেড়ে পালিয়ে যায়।











