মহিষাবান ইউনিয়ন নির্বাচনে আলোচনার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মশিউর রহমান সুমন
বগুড়ার গাবতলী উপজেলার ঐতিহ্যবাহী ৮নং মহিষাবান ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় বইছে নির্বাচনী হাওয়া। এই নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে জনগনের ব্যাপক সাড়া ফেলেছেন তরুণ সমাজসেবক মশিউর রহমান সুমন।
ইউনিয়নের প্রতিটি গ্রাম ও পাড়া-মহল্লায় এখন প্রধান আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছেন তিনি। সাধারণ ভোটারদের ভাষ্যমতে, সুমন এলাকায় একজন পরিচ্ছন্ন ইমেজের মানুষ হিসেবে পরিচিত এবং দীর্ঘ সময় ধরে জনগণের সুখে-দুঃখে পাশে রয়েছেন।
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মশিউর রহমান সুমন ইউনিয়নের বিভিন্ন এলাকায় উঠান বৈঠক ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এসময় তিনি ভোটারদের দোয়া ও ভালোবাসা কামনা করছেন। তিনি জানান, মহিষাবান ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও আদর্শ মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই তার প্রধান লক্ষ্য।
নির্বাচনকে কেন্দ্র করে এলাকার সর্বস্তরের মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মশিউর রহমান সুমন। তিনি বিশ্বাস করেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ভোটাররা তাদের যোগ্য প্রতিনিধি বেছে নেবেন।
এলাকার সাধারণ ভোটাররা বলছেন, মশিউর রহমান সুমনের মতো তারুণ্যদীপ্ত নেতৃত্ব মহিষাবান ইউনিয়নের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। নির্বাচনী ময়দানে তার অবস্থান বর্তমানে বেশ শক্তিশালী এবং প্রধান আকর্ষণ হিসেবে তাকেই গণ্য করা হচ্ছে।

















