বিএনপি ক্ষমতায় গেলে কৃষকের সকল প্রকার কৃষি সামগ্রীতে ভুর্তুকী প্রদান করা হবে
জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ শিবগঞ্জ আসনে বিএনপি মনোনিত দলীয় প্রার্থী মীর শাহে আলম বলেন বিএনপি ক্ষমতায় গেলে কৃষকের সকল প্রকার কৃষি সামগ্রীতে ভুর্তুকী প্রদান করা হবে।
তিনি আরও বলেন, আগামী প্রজন্মের সফল নেতা ভাবী প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচিত হয়ে সরকার গঠন করলে শিবগঞ্জের উন্নয়নের দ্বায়িত্ব তিনি নিবেন। তাই শিবগঞ্জের উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দিতে ভুল করবেন না। আমি শিবগঞ্জ ০২ আসনে নির্বাচিত হলে শিবগঞ্জ উপজেলাকে একটি মডেল উপজেলা হিসাবে গড়ে তুলবো।
তিনি রবিবার সন্ধ্যায় রায়নগর মাদরাসা মাঠে বিএনপির আয়োজনে এক বিশাল জনসভায় উপরিউক্ত কথাগুলো বলেন। বিএনপি নেতা আলহাজ্ব মিনহাজ উদ্দিনের সভাপতিত্বে উক্ত জনসভায় আরও বিশেস অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা এমআর ইসলাম স্বাধীন, শুভেচ্ছা বক্তব্য রাখেন বগুড়া জেলা মটরশ্রমিক ইউনিয়নের সভপতি ও জেলা বিএনপি নেতা হামিদুল ইসলাম মিটুল। আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. আব্দুল ওহাব, স্থানীয় ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মীর সাকরুল ইসলাম সীমান্ত, উপজেলা বিএনপি নেতা অধ্যাপক নজরুল ইসলাম, শাহিনুর ইসলাম শাহীন, পৌর বিএনপি নেতা আব্দুল করিম, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান সহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীবৃন্দ বক্তব্য রাখেন।
কেপশন
রায়নগর বিএনপির আয়োজনে রবিবার মাদরাসা মাঠে বিশাল জনসভায় বক্তব্য রাখেন বগুড়া-২ শিবগঞ্জ আসনে বিএনপি মনোনিত দলীয় প্রার্থী মীর শাহে আলম।











