শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

দখল আর দূষণে মৃতপ্রায় বায়েক-চারুয়া খাল: জনজীবনে চরম দুর্ভোগ, নিরুপায় কৃষক

কসবা, (ব্রাহ্মনবাড়িয়া) প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ১১:২৭ পিএম
দখল আর দূষণে মৃতপ্রায় বায়েক-চারুয়া খাল: জনজীবনে চরম দুর্ভোগ, নিরুপায় কৃষক

বায়েক/চারুয়া খাল, ছবি- সকালের বার্তা

বাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের বুক চিরে একসময় যে খালটি প্রমত্তা বিজনা নদী থেকে শুরু হয়ে বায়েক ও চারুয়া মৌজা দিয়ে সালদানদী পর্যন্ত প্রবাহিত হতো, আজ তা কেবলই স্মৃতির পাতায়। এককালের প্রবাহমান এই খালটি এখন একটি সরু ড্রেনে পরিণত হয়েছে। কোথাও বা প্রভাবশালী মহলের দখলে অস্তিত্ব সংকটে ভুগছে এই জলপথ। ফলে বর্ষায় কৃত্রিম বন্যা আর শুষ্ক মৌসুমে সেচ সংকটে দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় গ্রামের কৃষক।

গ্রামের প্রবীণদের মতে, এই খালটি ছিল এই অঞ্চলের প্রাণভোমরা। একসময় গ্রামের কিশোররা এখানে সাঁতার কাটত, জেলেরা ধরত দেশি মাছ। কৃষকরা খালের পানি দিয়ে তাদের ফসলি জমিতে সেচ দিতেন। অথচ আজ সেই খালটি ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। ড্রেনের সাথে তুলনা করলেও যেন খালটির বর্তমান অবস্থাকে ছোট করা হয়।

স্থানীয়দের অভিযোগ, গত কয়েক দশকে এলাকার প্রভাবশালী মহলের লোলুপ দৃষ্টি পড়েছে এই খালের ওপর। খালের অনেক অংশ ভরাট করে গড়ে তোলা হয়েছে স্থাপনা, যার ফলে খালের স্বাভাবিক গতিপথ একেবারেই রুদ্ধ হয়ে গেছে। তেরশত নদীর এই বাংলাদেশে একটি জনগুরুত্বপূর্ণ খাল এভাবে বিলীন হয়ে যাওয়াকে পরিবেশ বিদরা অশনি সংকেত হিসেবে দেখছেন।

২০২৪ সালের ভয়াবহ বন্যায় বায়েক ইউনিয়নের মানুষ খালের অভাব হাড়ে হাড়ে টের পেয়েছে। ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল বা পানি বের হওয়ার মতো কোনো পথ না পাওয়ায়, তা সরাসরি গ্রামের মানুষের বসতবাড়ির ওপর দিয়ে বয়ে যায়।

“যদি এই খালটি সচল থাকত, তবে বন্যার পানি জনপদের ওপর দিয়ে না গিয়ে নির্বিঘ্নে নদীতে চলে যেত। আমাদের ঘরবাড়ি রক্ষা পেত।”
— এক স্থানীয় ভুক্তভোগী বাসিন্দা।

প্রতি বছর বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। পানি সরার পথ না থাকায় সৃষ্টি হয় কৃত্রিম বন্যা। নষ্ট হয় কৃষকের কষ্টের ফসল, জনজীবন হয়ে পড়ে স্থবির। অন্যদিকে, সেচের অভাবে শীতকালীন ফসল উৎপাদনও এখন হুমকির মুখে।

বায়েকে একটি সুস্থ ও সুন্দর পরিবেশ ফিরিয়ে আনতে এবং কৃষকের মুখে হাসি ফোটাতে এই খালটি খনন করা এখন সময়ের দাবি। দখলদারদের হাত থেকে খালটি উদ্ধার করে এর নাব্যতা ফিরিয়ে আনতে উপজেলা প্রশাসক ও জেলা প্রশাসক এর জরুরি হস্তক্ষেপ কামনা করছেন ইউনিয়নবাসী। নদীমাতৃক বাংলার এই ক্ষুদ্র অংশটি কি তবে মানচিত্র থেকে হারিয়ে যাবে, নাকি আবার ফিরে পাবে তার হারানো যৌবন? এই প্রশ্ন এখন প্রতিটি বায়েক বাসীর।

জামালপুরের বকশীগঞ্জে গভীর রাতে ২৩ বস্তা সার জব্দ

মোহাম্মদ আরমান, স্টাফ রিপোর্টার প্রকাশিত: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৪ এএম
জামালপুরের বকশীগঞ্জে গভীর রাতে ২৩ বস্তা সার জব্দ

জামালপুরের বকশীগঞ্জে গভীর রাতে অভিযান চালিয়ে ২৩ বস্তা ডিএপি সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের টুপকারচর গ্রামে অভিযান চালিয়ে এসব সার জব্দ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভ্যানগাড়িতে করে ২৩ বস্তা ডিএপি সার বকশীগঞ্জ থেকে ইসলামপুর উপজেলায় নেওয়া হচ্ছে—এমন খবর পেয়ে টুপকারচর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ভ্যানগাড়িতে থাকা ২৩ বস্তা সার জব্দ করেন ইউএনও।পরে জব্দ করা সারগুলো বকশীগঞ্জ থানায় পুলিশের হেফাজতে রাখা হয়।উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেন বলেন, ‘সারগুলো কোথা থেকে এসেছে এবং কোথায় নেওয়া হচ্ছিল, তা জানার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নাগরপুর বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জামায়াত নেতা ডা.  আব্দুল হামিদ

এম এ মান্নানঃ প্রকাশিত: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১১ এএম
নাগরপুর বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জামায়াত নেতা ডা.  আব্দুল হামিদ

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সদর ইউনিয়ন বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক এমপি প্রার্থী জননেতা ডা. এ কে এম আব্দুল হামিদ।

বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে তিনি নাগরপুর বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ইয়াসিন সুপার মার্কেট পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং অগ্নিকাণ্ডে সৃষ্ট ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত অবহিত হন।

পরিদর্শনকালে ডা. এ কে এম আব্দুল হামিদ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন। তিনি তাদের দুর্ভোগ ও ক্ষয়ক্ষতির কথা মনোযোগ দিয়ে শোনেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য দোয়া করেন।

এ সময় উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রফিকুল ইসলাম, সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম, চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রশিদ মিয়া হারুন, সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. ইমরান হোসাইন প্রমূখ।

চৈতন্যের হাট আবৃরহাট আহমদ কবির সড়কের উদ্বোধন বিএনপি থাকলে দেশের উন্নয়ন হবে সমাবেশে বক্তারা

সকালের বার্তা ডেস্ক প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৫ পিএম
চৈতন্যের হাট আবৃরহাট আহমদ কবির সড়কের উদ্বোধন বিএনপি থাকলে দেশের উন্নয়ন হবে সমাবেশে বক্তারা

‎বহু প্রতিক্ষিত সড়ক চৈতন্যের হাট আবুরহাট সড়কের উদ্বোধন হয়েছে। আজ ১৫ই সেপ্টেম্বর বিকাল ৩ ঘটিকায় চট্টগ্রাম মিরসরাই উপজেলার ৮নং দূর্গাপুর ইউনিয়নের চৈতন্যের হাটে এই উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়েছে।

‎ ৮ নং দূর্গাপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক ও উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মো: জসিম উদ্দিন, এবং ৮ নং দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব এবং বর্তমান উপজেলা বিএনপির সম্মানিত সদস্য আজিজুল হক মেম্বারের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম-১ মিরসরাই আসনের মাননীয় এমপি ও সদস্য, ধর্ম বিষয়ক স্থায়ী কমিটির সদস্য জনাব, নুরুল আমিন এমপি মহোদয়।

‎এতে আরো উপস্থিত ছিলেন : উপজেলা বিএনপির সাবেক সভাপতি ওলিউল কবির ইকবাল, মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব আজিজুল হক চৌধুরী, মিরসরাই উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক সালাউদ্দিন চেয়ারম্যান,

‎বিএনপির যুগ্ন আহবায়ক জনাব আফছার চেয়ারম্যান, বিএনপির যুগ্ন আহবায়ক জনাব জমির উদ্দিন সহ জেলা উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

‎এ সময় সমাবেশে বক্তারা বলেন, ১২ ফেব্রুয়ারী বিএনপিকে জয়যুক্ত করার পর দেশে উন্নয়নের জোয়ার বয়ে যাচ্ছে, মানুষ এখন শান্তিতে ঘুমাইতে পারতেছে। মিরসরাইতে কোন সড়ক সংস্কার বিহীন থাকবে না, উপজেলার প্রত্যেকটি সড়ক সংস্কারের আওতায় আসবে।

‎এ সময় বক্তব্য এমপি বলেন, আমরা মিরসরাইকে একটি রোল মডেল হিসেবে গড়ে তুলতে চাই। গত ৫ আগষ্টে ভারতে লুকিয়ে থেকে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ তারা বলেছে ডিসেম্বরে আসবে এই ডিসেম্বর না কোন ডিসেম্বরে আসতে পারবেনা। আসছে আগামী স্থানীয় নির্বাচনে দল যাকে প্রার্থী দিবে তাকে জয়যুক্ত করার জন্য সকলের প্রতি আহবান জানান এমপি। সড়কের কাজে সকলকে আন্তরিকতা সহিত সহযোগীতা করার আহবান জানান, এমপি নুরুল আমিন এমপি মহোদয়।

‎এতে আরো বক্তব্য রাখেন ছাত্রদলের মিরসরাই বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রদলের মানবাধিকার বিষয়ক সম্পাদক জনাব, ফখরুল ইসলাম ভূইয়া, জেলা ছাত্রদলের সম্মানিত সদস্য মো: জিসান, ৮ নং দূর্গাপুর ইউনিয়ন ছাত্রদলের ক্রীড়া পরিচালনা কমিটি সভাপতি তানভীরুল আজিজ তাসিফ সাধারণ সম্পাদক, মো: জিসান সহ জেলা উপজেলার বিএনপি, ছাত্রদল এবং যুবদলের সকল পর্যায়ের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।

‎সমাবেশের সভাপতিত্ব করেন, মিরসরাই উপজেলা আহবায়ক, আব্দুল আওয়াল।